সাথে, বৃষ্টির সাথে এবং সূর্য ও গ্রহ নক্ষত্রের সাথে রকমারি সম্পর্ক বন্ধনে আবদ্ধ ৷ সৃষ্টিলোকের এ | সকল উপাদানের নির্মাণ পরিকল্পনা ও আকৃতিগত বিন্যাস এমনভাবে করা হয়েছে যেন পৃথিবীতে প্রাণীর জীবনধারণ ও মানুষের খেলাফতের দায়িত্ব পালন সম্ভব হয়। ইসলামে মানুষকে বিশ্বলোকে এই যে উচ্চ মর্যাদা দান করা হয়েছে, বস্তুবাদী মতবাদগুলো কর্তৃক তাকে দেয়া সেই নিকৃষ্ট ও তুচ্ছ ভূমিকার সাথে তার কোন তুলনাই হতে পারে না, যার উর্ধে ওঠার কোনো সুযোগই তাকে দেয়া 'হয়না। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই যে, মানুষ সম্পর্কে ইসলামের এই দৃষ্টিভংগি এবং তার সম্পর্কে বস্তুবাদী মতবাদগুলোর দৃষ্টিভংগি মানব জীবনে প্রতিষ্ঠিত ব্যবস্থার ওপর এবং মানুষের মর্যাদা বা অমর্যাদার ওপর সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে থাকে । আজকের বস্তুবাদী জগতে অধিকতর বস্তুবাদী স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে মানুষের স্বাধীনতা, সম্মান ও মানবীয় বৈশিষ্টের যে অবমাননা আমরা প্রতিনিয়ত দেখছি তা মানুষ ও পৃথিবীতে তার ভূমিকা সম্পর্কে বস্তুবাদী দৃষ্টিভংগীরই শোচনীয় পরিণতি । এভাবে মানুষ সম্পর্কে ও মানুষের ভূমিকা সম্পর্কে ইসলাম যে উচ্চ দৃষ্টিভংগি পোষণ করে, তার ফলে ইসলামের মানদন্ডে মানব জীবনে শিষ্টাচারমূলক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ এবং ঈমান, সততা ও নিষ্ঠা সংক্রান্ত মূল্যবোধের গুরুত্ব ও মর্যাদা সর্বাধিক সাব্যস্ত হয়। আর এই সব মূল্যবোধের ওপরেই তার খেলাফতের ভিত্তি প্রতিষ্ঠিত । একথাই বলা হয়েছে এভাবে, ‘আমার পক্ষ থেকে কোন নির্দেশ যদি তোমাদের কাছে. আসে, তবে যে ব্যক্তি আমার নির্দেশ মানবে, তার কোনো ভয় নেই, দুশ্চিন্তাও নেই ৷' সকল জড়বাদী ও ভোগবাদী মূল্যবোধের চেয়ে এই মূল্যবোধ শ্রেষ্ঠ ও মহৎ । এ কথা সত্য যে, এসব জড়বাদী মূল্যবোধের বাস্তবায়নও খেলাফতের আওতাভুক্ত, কিন্তু সেটা এমনভাবে সম্পন্ন করতে হবে যে, ওটাই যেন প্রধান কাজ না হয়ে বসে এবং উচ্চতর নৈতিক মূল্যবোধগুলোর ওপর যেন তা অগ্রাধিকার না পায়। বস্তুত এসব উচ্চতর মানবিক ও নৈতিক মুল্যবোধ মানুষের মনকে পবিত্রতা, উচ্চ ও মহৎ মানসিকতা এবং পরিছন্নৃতায় উদ্বুদ্ধ করে থাকে । পক্ষান্তরে বস্তুবাদী মতবাদ মানুষকে যাবতীয় আধ্যাত্মিক মূল্যবোধ এবং সকল শিষ্টাচার ও সৌজন্যেবোধকে উপহাস করতে শেখায় আর শুধুমাত্র উৎপাদন, ভোগ্যপণ্য ও নিছক পশুর মতো উদরের ক্ষুধা মেটানোর দাবীকে অগ্রাধিকার দিতে উদ্ুদ্ধ করে। ইসলামী আদর্শে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিকে উচ্চ মর্যাদা দেয়া হয়েছে। কেননা এর ওপরই আল্লাহর খেলাফতের অংগীকার বাস্তবায়ন নির্ভরশীল এবং এটাই ভালো মন্দের দায় দায়িত্ব ও কর্মফল প্রদানের ভিত্তি। সে যদি নিজের স্বাধীন ইচ্ছাকে কার্যকর করে আল্লাহর সাথে সম্পাদিত নিজ প্রতিশ্রুতি ও অংগীকার পূরণ করে, প্রবৃত্তির লালসার কাছে নতি স্বীকার না করে তার দিকে ধাবমান গোমরাহী ও ভ্রষ্টতাকে পরাস্ত করতে পারে, তাহলে ফেরেশতার চেয়েও উচ্চতর মর্যাদা সে লাভ করতে পারে। পক্ষান্তরে নিজের ইচ্ছা শক্তিকে প্রবৃত্তির লালসার কাছে ও সৎ প্রবণতাকে অসৎ্প্রবণতার কাছে পরাভূত করে এবং আল্লাহর কাছে পৌছে দেয়ার ক্ষমতা সম্পন্ন অংগীকারকে ভুলে গিয়ে সে নিজেকে চরম অধঃপতন ও ধ্বংসের গহ্বরে নিক্ষেপ করতে পারে। নিসন্দেহে এই স্বাধীনতা সম্মানের লক্ষণ । তা ছাড়া এটা মানুষকে সব সময় সৌভাগ্য ও দুর্ভাগ্য, উন্নয়ন ও অধপতন এবং স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী মানুষ ও স্বাধীনতাহীন পশুর মধ্যকার পার্থক্য স্মরণ করিয়ে দিতে পারে। [_ভলুনআলন্বক্লন্দ___ ত লন ১ লিল ১ www.icsbook.info
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।