সম্পর্কে যে আভাস দেয়া হয়েছে তা আমাদের গ্রহণ করতে হবে। এটুকুই মানবতার জন্যে সর্বাধিক লাভজনক ও কল্যাণকর । আমি তাফসীর ‘ফী যিলালিল কোরআন'-এ এই মূলনীতির সাথে সামঞ্জস্য রেখে সংক্ষিপ্তভাবে এই সব ইংগিত, তত্ত্ব ও তথ্য এবং ধ্যান-ধারণার সংক্ষিপ্ত বর্ণনা দেবো । এই স্থানে হযরত আদম (আ.)-এর ঘটনার সবচেয়ে উল্লেখযোগ্য ইংগিত এই যে, পৃথিবীতে মানুষ যে ভূমিকা পালন করে থাকে ইসলাম তাকে এজন্যে সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকে । অনুরূপভাবে, সৃষ্টি জগতের সার্বিক বিধিব্যবস্থায় তার অবস্থানকে, তার মর্যাদা নির্ণয়কারী | মূল্যবোধকে, আল্লাহকে দেয়া অংগীকারের সাথে তার সংযোগ ও সম্পর্ককে এবং যে অংগীকারের ভিত্তিতে তার খেলাফত প্রতিষ্ঠিত হবে তাকেও ইসলাম সর্বাধিক মূল্য দিয়ে থাকে । এই যে সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছে, তা আল্লাহ তায়ালার মহিমাত্বিত সর্বোচ্চ পরিষদের সামনে প্রদত্ত এই ঘোষণা থেকেই প্রতিভাত হয় যে, তাকে পৃথিবীতে খলীফা করেই সৃষ্টি করা আদেশ দান, অহংকার বশে সেজদা করতে অস্বীকার করায় ইবলীসকে বিতাড়িত করা এবং আদমকে শুরুতে ও শেষে আল্লাহর পৃষ্ঠপোষকতা দান থেকেও তা বুঝা যায় । আল্লাহর খলীফা হিসেবে পৃথিবীতে মানুসষ্বের্ব অবস্থান মানুষের প্রতি এই দৃষ্টিভংগী থেকেই তাত্বিক ও বাস্তবিক উভয় পর্যায়েই তার সম্পর্কে উচ্চ ও মূল্যবান ধারণা পোষণ করা হয়ে থাকে ৷ প্রথমত মানুষ এই পৃথিবীর নেতা এবং তার জন্যেই পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয়েছে। যেমন এ কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। সুতরাং এ পৃথিবীর যাবতীয় জড় পদার্থ এবং যাবতীয় বস্তুবাদী মূল্যবোধের চেয়ে সে অধিক সন্মানিত, অধিক মর্যাদাবান ও অধিক মূল্যবান । তাই কোনো বস্তুবাদী স্বার্থের খাতিরে তাকে দাসে পরিণত করা বা অপমাণিত করা যেতে পারে না এবং তার কোনো মহৎ মানবিক বৈশিষ্টকে আক্রমণের লক্ষবস্তুতে পরিণত করা যেতে পারে না। কোনো বস্তুবাদী স্বার্থ উদ্ধার, কোনো বস্তুবাদী জিনিস উৎপাদন কিংবা কোনো বস্তুগত উপকরণের পরিমাণ বৃদ্ধির খাতিরে তার কোন মানবীয় মূল্য ও মর্যাদাকে বিনষ্ট করা যেতে পারে না। এই সমস্ত বস্তুগত উপকরণ মানুষেরই উদ্দেশ্যে এবং মানুষেরই প্রয়োজনে সৃজিত কিংবা নির্মিত ৷ তার মনুষত্বের লালন ও বাস্তবায়ন এবং তার মানবীয় অস্তিত্বকে স্থীতিশীল করার উদ্দেশ্যেই তা সৃজিত বা নির্মিত সুতরাং এই সমস্ত বস্তুগত স্বার্থ অর্জন করতে গিয়ে তার কোন একটি মানবীয় মূল্যবোধকেও কিংবা তার মর্যাদার কোন একটি উপাদানকেও হারানো ও বিসর্জন দেয়া চলবে না। দ্বিতীয় যে ধারণাটি পোষণ করা হয় তা হচ্ছে পৃথিবীতে মানুষের প্রথম ও অগ্রণী ভূমিকা । পৃথিবী ও তার ভেতরকার যাবতীয় জিনিসের আকার-আকৃতিতে এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগে মানুষই রদবদল এনে থাকে এবং মানুষই এসব জিনিসের লক্ষ্য ও গতিধারা নিয়ন্ত্রণ করে যাচ্ছে। কিছু বস্তুবাদী মতবাদ এরূপ রয়েছে, যা মানুষের ভূমিকাকে বেশী তুচ্ছ ও খাটো করে দেখায় । অথচ যন্তের ভূমিকাকে সেই তুলনায় অনেক বড় ও বিরাট করে দেখায় । সেসব মতবাদের মতে, উৎপাদনের উপকরণাদি ও উৎপাদিত সামগ্রীর বন্টন ব্যবস্থাসমূহ মানুষকে তার তুচ্ছ লেজুড় হিসাবে টেনে নিয়ে যায় । কোরআনের তৈরী পৃথিবীতে খেলাফতের আসনে অধিষ্ঠিত মানুষ হলো বিশ্ব ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উপাদান । কেননা পৃথিবীতে তার খেলাফত আকাশের সাথে, বাতাসের www.icsbook.info
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।