তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে পুনরায় প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, এই ঘটনা কোথায় ঘটেছিলো ? যে বেহেস্তে আদম ও তার স্ত্রী কিছুকাল কাটিয়েছেন সেটি কি ধরনের? ফেরেশতারাই বা কারা? ইবলীস কে? কিভাবে আল্লাহ তায়ালা তাদের সাথে কথা বললেন? আর কিভাবেই বা তারা জবাব দিল? এণ্ডলো এবং কোরআনে বর্ণিত এ ধরনের অন্যান্য বিষয় সম্পূর্ণ অদৃশ্য ব্যাপার । একমাত্র আল্লাহই এসব প্রশ্নের জবাব জানেন এবং নিজের সূক্ষ্মতম জ্ঞান দ্বারা তিনি জানতেন যে, এসব সূষ্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার জেনে মানুষের কোন লাভ নেই । পৃথিবীতে খেলাফতের কাজ পরিচালনার জন্যে তিনি যেসব উপকরণ সাজ-সরকঞ্জাম দিয়েছেন, সে সব উপকরণ ও সাজ-সরকঞ্জাম দিয়ে এসব বিষয়ে জ্ঞানার্জন করা ও অনুধাবন করার ক্ষমতা তিনি মানুষকে দেননি, আর খেলাফতের দায়িত্ব পালনের জন্যেও তা জরুরী নয়। প্রাকৃতিক নিয়মের যতটুকু আল্লাহ মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন প্রকৃতির গুপ্ত রহস্যের যতটুকু তাকে অবহিত করেছেন, তার দায়িত্বের গন্ডী সেই পর্যন্তই সীমাবদ্ধ । জানা নিষ্প্ুয়োজন বিধায় যে গুপ্ত রহস্য তার অগোচরে রেখেছেন, তা তার দায়িত্বের সীমারও বাইরে ৷ প্রাকৃতিক রহস্যের যেটুকু তিনি তার কাছে উন্মোচন করেছেন, সেটুকু পেয়েও সে তার হস্তগত সাজ সরঞ্জাম ও সুযোগ সুবিধা দ্বারা এ কথাও জানতে পারে না যে, এক মুহূর্ত পরে পরে তার কী ঘটবে, কিংবা যে নিশ্বাস তার বেরিয়ে গেছে, তার কাছে আবার ফিরে আসবে কিনা । মানুষের আগোচরে রাখা অদৃশ্য জ্ঞানের এ হলো,একটি নমুনা মাত্র । এটা জানা তার খেলাফতের দায়িত্‌ পালনের জন্যে জরুরী তো নয়ই, বরঞ্চ এগুলো উন্মোচন করলে হয়তো তা তার দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতো । এ ধরনের আরো বহু প্রকারের গুপ্ত রহস্য রয়েছে যা মানুষের অজানা রয়েছে এবং আল্লাহ তায়ালা ছাড়া আর কেউ তা জানেনা । এ কারণে মানুষের বিবেক-বুদ্ধিকে এ জাতীয় গুপ্ত রহস্য উদঘাটনের জন্যে কোনো প্রচেষ্টা চালানোর যোগ্যতা দেয়া হয়নি, কেননা তার কোনো উপকরণ বা সাজ-সরঞ্জাম তার আয়ত্তে নেই । এ জন্যে যে প্রচেষ্টাই চালানো হবে, তা হবে সম্পূর্ণ ব্যর্থ, নিষ্ফল ও বৃথা । আর এই অজানা গায়েবী রহস্যকে জানবার কোনো উপায়-উপকরণ যখন মানুষের বিবেক-বুদ্ধিকে দেয়া হয়নি, তখন তার সেটা অস্বীকার করা ধৃষ্টতাও দেখানো উচিত নয়। কেননা অস্বীকার করা এমন একটা সিদ্ধান্ত, যার জন্যে জ্ঞান ও তথ্য দরকার । অথচ জ্ঞান বা তথ্য বিবেকের স্বভাবজাত নয়, তা অর্জন করা তার আয়ত্তাধীনও নয়, আর তা তার দায়িত্ব পালনের জন্যেও জরুরী নয় । অলীক ও ভিত্তিহীন অনুমানকে নির্দ্বিধায় মেনে নেয়া ভীষণ বিপজ্জনক বটে । তবে তার চেয়েও বিপজ্জনক ও মারাত্মক ব্যাপার হলো, শুধুমাত্র নিজের অজ্ঞতার অজুহাতে অজানা ও অদৃশ্য জিনিসকে একেবারেই অস্বীকার ও প্রত্যাখ্যান করা । সেটা হবে পশুত্বের স্তরে অধপতনের শামিল। পশুর বিচরণ তো নিছক ইন্দ্রীয়জাত অনুভূতির গন্ডীতে সীমিত এবং এর বাইরে যে, বিস্তীর্ণ উন্ক্ত জগত রয়েছে, তা তার ধরা-ছোয়ার বাইরে । সুতরাং এই গায়েব বা অজানা অদৃশ্য জগতকে সেই জগতের একক মালিক ও একচ্ছত্র অধিপতি আল্লাহর হাতে সমর্পণ করাই আমাদের কর্তব্য । আমাদের জীবন যাপনের জন্যে যতটুকু উপযোগী এবং আমাদের বাহ্যিক ও আভ্যন্তরীণ সংশোধনের জন্যে যতটুকু জরুরী, ততটুকু অদৃশ্য তথ্য তিনিই আমাদেরকে জানাবেন এবং সেটুকুই আমাদের জন্যে যথেষ্ট । আর এই কাহিনীতে অজানা প্রাকৃতিক ও মানবিক তত্ত্ব তথ্য ও রহস্য সম্পর্কে যে ইংগিত রয়েছে, সৃষ্টিজঅগত ও তার বিভিন্ন বিষয়ের সাথে সংযোগের যে ধারণা দেয়া হয়েছে, এই মানুষের স্বভাব প্রকৃতি ও মূল্যমান |__ = সূরা আল বাকান্মা__ ১০১) পারা > মনখযিল > www.icsbook.info

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।