তাফসীর ফী যিলালিল কোরআন ১ম খণ্ড
/ ২০৯
📝 লেখা 📖 পিডিএফ

‘আমি বললাম, তোমরা সবাই পরস্পরের শত্রু হয়ে এখান থেকে নেমে যাও । পৃথিবীতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের বসবাসের ব্যবস্থা ও প্রয়োজনীয় ভোগের সামগ্রী থাকবে !' এ উক্তিটি ছিলো সংশ্লিষ্ট ক্ষেত্রে শয়তান ও মানুষের মধ্যে কেয়ামত পর্যন্ত যুদ্ধ শুরুর ঘোষণা । আদম (আ.) তার সহজাত গুণে উদ্বুদ্ধ হয়ে নিজের ভুল শুধরে নিলেন আর আল্লাহর রহমতও তিনি পেলেন। আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ও তার আশ্রয় গুহণকারী হলেন । প্রত্যেক মানুষই আল্লাহ তায়ালার এ রহমত পেয়ে থাকে । ‘অতপর আদম তার প্রভুর কাছ থেকে কিছু কথা শিখে নিলো, আর আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করলেন । তিনি তো ক্ষমাশীল দয়াময় ।' এরপর আল্লাহর শেষ কথাও সত্য হলো, আদম (আ.) ও তার বংশধরের সাথে তার শাশ্বত অংগীকার বাস্তব রূপ লাভ করলো। পৃথিবীতে আল্লাহর খেলাফত লাভ এবং সুখ সমৃদ্ধি অথবা পতন ও ধ্বংসের আকারে সে অংগীকার কার্যকর হবে। ‘আমি বললাম, তোমরা সবাই বেহেশতে থেকে নেমে যাও ৷ তারপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে যখনি কোনো পথনির্দেশ আসে তখন যে ব্যক্তি আমার সেই নির্দেশ অনুসরণ করবে, তার কোনো ভয় থাকবে না এবং তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না । আর যারা তা অমান্য করবে এবং আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করবে, তারা হবে দোযখের অধিবাসী এবং সেখানে তারা | চিরদিন বসবাস করবে ।' এভাবে এই শাশ্বত লড়াই-সংঘাত তার আসল রণাংগনে স্থানান্তরিত হলো । এ যুদ্ধ সেই থেকেই শুরু হয়েছে কখনো তা ক্ষণেকের জন্যেও স্তিমিত হয় না এবং থামেও নি । মানুষ তার জীবনের সূচনাকাল থেকেই জানে যে, সে এই লড়াইতে জিততে চাইলে কিভাবে জিততে পারে এবং বিপর্যয় ও পরাজয় চাইলে কিভাবে সে বিপর্যস্ত হবে। এ পর্যায়ে আমাদেরকে এ কাহিনীটির ওপর আরেকবার নযর বুলাতে হবে। আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে যে কথাটা বলেছিলেন তা হলো, ‘আমি পৃথিবীতে একজন খলীফা পাঠাবো’ এ থেকে বুঝা যায়, হযরত আদম প্রথম থেকেই এই পৃথিবীর জন্যেই সৃষ্ট হয়েছিলেন। তাহলে সেই নিষিদ্ধ বৃক্ষ থাকার রহস্য কি? কি কারণে আদমের পরীক্ষা হলো? আর কেনই বা তাকে দুনিয়ায় নামতে হলো? অথচ প্রথম থেকেই তো তিনি এই পৃথিবীর অধিবাসী হিসাবে মনোনীত ছিলেন। আমার কাছে এরূপ প্রতিভাত হচ্ছে যে, এই পরীক্ষাটা ছিলো আল্লাহর এই খলীফার জন্যে প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক ৷ তার ব্যক্তি সত্বায় নিহিত সুপ্ত শক্তি ও ক্ষমতাকে জাগ্রত করার ব্যবস্থা । গোমরাহীর পথ গ্রহণ করলে কী পরিণাম ভোগ করতে হয়, কিরূপ অনুতপ্ত হতে হয়, কিভাবে শত্রুকে চিনতে হয় এবং কিভাবে অতপর আল্লাহর নিরাপদ আশ্রয় প্রার্থনা করতে হয়, এটি ছিলো তারই প্রশিক্ষণ । নিষিদ্ধ বৃক্ষ, শয়তানের পক্ষ থেকে তার ফল আস্বাদনের প্ররোচণা, আল্লাহর অংগীকার ভূলে গুনাহের কাজে লিপ্ত হওয়া, তারপর বিভ্রান্তির ঘোর কেটে গেলে সচেতন হওয়া, অনুশোচনা ও ক্ষমা প্রার্থনার এই সমগ্র কাহিনী মানব জাতির প্রত্যেক প্রজন্মের অভিজ্ঞতা ৷ যুগে যুগে বারবার মানব জাতির অবিকল এই অভিজ্ঞতাই অর্জন করে থাকে । এই নতুন সৃষ্টির প্রতি আল্লাহর দয়া অনুগ্রহেরই দাবী ছিলো এই যে, তাকে এই অভিজ্ঞতায় সমৃদ্ধ করে তার খেলাফাতের কর্মস্থলে পাঠাবেন। কেননা তাকে দীর্ঘকালব্যাপী এ ধরনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। এক চিরন্তন সংগ্রামে তাকে লিপ্ত হতে হবে। সে জন্যে তাকে সতর্ক ও সচেতন করে এবং ভালোভাবে প্রস্তুত করে পাঠানো তার রহমতেরই দাবী ছিলো । www.icsbook.info

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।