তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents মধ্যে বিতর্ক হয় । যাতে তাদের কণ্ঠস্বর কিছুটা উঁচু হয়ে যায় । তখন ১-৩ আয়াত নাযিল হয়।** এরপর থেকে তারা রাসূল (ছাঃ)-এর সামনে কথা বলতেন এমন নিয়নস্বরে যে তা বুঝতে কষ্ট হ’ত (তিরমিযী হ/৩২৬৬; তুহফা)। হযরত আনাস বিন মালেক (রাঃ) হ’তে অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, যখন অত্র সূরার ২য় আয়াতটি নাযিল হয়, তখন ছাবেত বিন ক্বায়েস বিন শাম্মাস, যিনি উচ্চ কণ্ঠের অধিকারী ছিলেন, তিনি বললেন, ০ 9 424 5 ও ত SA 4 Le U০ 5 07 46 5 ‘আমিই রাসূল (ছাঃ)-এর সামনে উঁচু স্বরে কথা বলে থাকি। আমার সব আমল বরবাদ হয়ে গেছে। আমি জাহান্নামের অধিবাসী’ । এরপর তিনি দুঃখিত মনে নিজ বাড়ীতে বসে থাকেন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) তার খৌজ নেন। কয়েকজন ছাহাবী তার বাড়ীতে যান এবং তাকে বলেন যে, রাসূলুল্লাহ (ছাঃ) তোমাকে খৌজ করেছেন। তোমার কি হয়েছে? তখন তিনি আগের কথাগুলি বললেন। লোকেরা এসে রাসূল (ছাঃ)-কে কথাগুলি জানালে তিনি বলেন, | 25| ৯: 7৯ ‘বরং সে জান্নাতের অধিবাসী’ । আনাস (রাঃ) বলেন, যখন আমরা তাকে আমাদের মধ্যে দেখতাম, তখন জানতাম তিনি জান্নাতের অধিবাসী । অতঃপর আবুবকর (রাঃ)-এর খেলাফতকালে যখন ভণ্ডনবীদের বিরুদ্ধে ইয়ামামাহর যুদ্ধ হ’ল, তখন আমাদের মধ্যে অনেক সত্যের উদঘাটন হ’ল । আমরা দেখলাম যে, ছাবেত বিন ক্বায়েস এলেন সুগন্ধি মেখে কাফনের কাপড় পরিধান করে। অতঃপর তিনি বললেন, তোমরা কতইনা মন্দভাবে অভ্যস্ত করেছ তোমাদের সাথীদের । অতঃপর তিনি যুদ্ধে লিপ্ত হ’লেন এবং অবশেষে শহীদ হয়ে গেলেন ।** অত্র আয়াতগুলিতে রাসূল (ছাঃ)-এর প্রতি তার জীবদ্দশায় ও মৃত্যুর পরে সমভাবে মর্যাদা প্রদর্শনের নির্দেশনা রয়েছে। যেমন একদিন রাসূলুল্লাহ (ছাঃ) হযরত ওমর (রাঃ)-এর হাত ধরে হাটছিলেন। এমন সময় ওমর তাকে বললেন, হে আল্লাহ্‌র রাসূল! নিশ্চয়ই আপনি আমার নিকট সবকিছুর চাইতে প্রিয়তর, কেবল আমার জীবন ব্যতীত । তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, না। যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, যতক্ষণ না আমি তোমার নিকট তোমার জীবনের চাইতে প্রিয়তর হব। তখন ওমর বললেন, হ্যা । এখন আল্লাহ্র কসম আপনি আমার নিকট আমার জীবনের চাইতে প্রিয়তর ৷ রাসূল (ছাঃ) বললেন, 4% ৮ ৩১ হ্যা, এখন হে ওমর!’ ৷ রাসুলুল্লাহ ৯৬. বুখারী হা/৪৩৬৭, আব্দুল্লাহ বিন যুবায়ের (রাঃ) হ’তে। ৯৭. মুসলিম হ৷/১১৯ (১৮৭); আহমাদ হ৷/১২৪২২, সনদ ছহীহ; মিশকাত হা/৬২০২ ৷ ৯৮. বুখারী হা/৬৬৩২; আহমাদ হা/১৮০৭৬ । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।