Contents সাল্লামকে ৷ ‘হুদা’ অর্থ সরল পথ যেটি আল্লাহ প্রেরিত, যা মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। ‘সত্য দ্বীন’ বলতে ইসলামকে বুঝানো হয়েছে। অনেকে দ্বীন ও ধর্মে পার্থক্য বুঝাতে চেয়েছেন। তবে বাংলা ভাষায় ধর্ম কেবল একটি বিশ্বাসের নাম নয়, বরং তা কর্মকেও শামিল করে। একজন ধার্মিক ব্যক্তির বিশ্বাসের প্রতিফলন ঘটে তার কর্মে ও আচরণে ৷ দ্বীন অর্থ যদি জীবন ব্যবস্থা বলা হয়, তবে ধর্ম" বলতে সেটাকেই বুঝায় । ধার্মিক মুসলমান তিনি, যার সার্বিক জীবন ইসলাম ধর্ম দ্বারা পরিচালিত ৷ যা ধারণ করে সে বেঁচে থাকে। এখানে অন্য সকল ধর্ম বলা হয়েছে প্রচলিত অর্থে নইলে আল্লাহ্র মনোনীত একমাত্র ধর্ম হ’ল ইসলাম (আলে ইমরান ৩/১৯) । ‘বিজয়ী করা’ অর্থ আদর্শিক ভাবে বিজয়ী করা, বৈষয়িক ও রাজনৈতিকভাবে সর্বদা বিজয়ী হওয়াটা আবশ্যিক নয়। যদিও সেটি বিগত যুগে মুসলিম খলীফাদের আমলে ছিল। আর আগামীতে ইমাম মাহদী ও হযরত ঈসা (আঃ)-এর আগমনের পর ইসলাম যে সারা বিশ্বব্যাপী পুনরায় রাজনৈতিক ভাবে বিজয়ী হবে, সেটি সুনিশ্চিত ।*২ (২৯) 4 4-5 5 ‘মুহাম্মাদ আল্লাহ্র রাসূল’ । ১ “মুবতাদা' এ৷ 45 ‘খবর’ অথবা ‘মওছুফ’ ও ‘ছিফাত’ (কুরতুবী)। অর্থাৎ মুহাম্মাদের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হ’ল তিনি আল্লাহ্র রাসূল । অত্র আয়াতে কয়েকটি বিষয় বর্ণিত হয়েছে। ১. মুহাম্মাদ আল্লাহ্র রাসুল । এর দ্বারা অবিশ্বাসীদের সকল সন্দেহবাদের অবসান ঘটানো হয়েছে। ২. ছাহাবীগণের বৈশিষ্ট্য এবং তাদের বাহ্যিক নিদর্শন ও উচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে। এর মধ্যে ছাহাবী বিদ্বেষী ভ্রান্ত ফিরক্থা শী‘আদের তীব্র প্রতিবাদ রয়েছে। ৩. এজন্য প্রমাণ হিসাবে তাওরাত ও ইনজীলের সাক্ষ্য পেশ করা হয়েছে। ৪. ইসলামের সূচনাকাল ও দণ্ডায়মান কালের অবস্থা বর্ণিত হয়েছে। ৫. মুসলমানদের অগ্রগতি ও শক্তি বৃদ্ধিতে কাফেরদের কিরূপ অন্তর্জ্জালা হয়, সেটি প্রকাশ করে দেওয়া হয়েছে। ৬. পরিশেষে কাফেরদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও সৎকর্মসমূহ সম্পাদন করবে, তাদের জন্য ক্ষমা ও মহা পুরস্কারের সুসংবাদ শুনানো হয়েছে। ইমাম মালেক (৯৩-১৭৯ হি.) বলেন, আমার নিকট খবর পৌছেছে যে, শাম বিজয় কালে যখন নাছারারা ছাহাবীগণের চেহারা দেখে তখন তারা বলে ওঠে, > ১%) ৯9 এ ৩৯ 54017| ৮ “আল্লাহ্র কসম! এরা আমাদের হাওয়ারীদের চাইতে উত্তম, যেভাবে আমাদের কাছে খবর পৌছেছে’ (ইবনু কাহীর)। আর একথা সত্য । কেননা আল্লাহ অত্র আয়াতে তার সাক্ষ্য দিয়েছেন। অত্র আয়াত থেকে দলীল নিয়ে ইমাম মালেক (রহঃ) রাফেযী শী‘আদের ‘কাফের’ বলেন। যারা ছাহাবীদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। একদল বিদ্বান তার এই কথার সঙ্গে এক্যমত পোষণ করেছেন (ইবনু কাছীর)। ৯২. মাহদী : আবুদাউদ হা/৪২৮৪-৮৫; তিরমিযী হা/২২৩২; ইবনু মাজাহ হা/৪০৮৩; মিশকাত হা/৫৪৫৩- ৫৫; ঈসা ও মাহদী : বুখারী হা/২২২২; মুসলিম হা/১৫৫; তিরমিযী হা/২২৩৩; মিশকাত হা/৫৫০৫-০৭ ৷ www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।