তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents (২৭) ৮ ৬% 4,47 3 G3০ ১5] ‘নিশ্চয়ই আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন’ । অত্র আয়াতটি ইতিপূর্বে মদীনায় দেখানো স্বপ্নের সত্যায়ন ও তাকীদ হিসাবে নাযিল হয়েছে (ইবনু কাছীর) । ঘটনা ছিল এই যে, মদীনায় রাসূলুল্লাহ (ছাঃ)-কে স্বপ্ন দেখানো হয়, তিনি সত্বর মক্কায় প্রবেশ করবেন ও বায়তুল্লাহ তাওয়াফ করবেন । একথা তিনি ছাহাবীদের জানিয়ে দেন। অতঃপর যখন তিনি ওমরাহ্র উদ্দেশ্যে রওয়ানা হন, তখন সবাই নিশ্চিত ছিলেন যে, এটি উক্ত স্বপ্নের বাস্তবায়ন হ’তে যাচ্ছে। অতঃপর ১৪০০ ছাহাবী ও ৭০টি কুরবানীর উট নিয়ে তারা মক্কা অভিমুখে রওয়ানা হয়ে যান। কিন্তু হোদায়বিয়াতে পৌছে শত্রু পক্ষের দ্বারা বাধাপ্রাপ্ত হন। পরে হোদায়বিয়ার সন্ধিচুক্তি মতে রাসূল (ছাঃ) মদীনায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। তখন অনেকের মধ্যে উক্ত স্বপন সম্পর্কে সন্দেহের সৃষ্টি হয়। এদের পক্ষে ওমর ইবনুল খাত্ববাব (রাঃ) রাসূল (ছাঃ)-এর নিকট বিষয়টি উত্থাপন করেন। তখন জবাবে রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ৫৬ এর্ট ডর 9,26 ‘আমি কি তোমাকে বলেছিলাম যে, তুমি এ বছরেই সেখানে যাবে?’ ওমর বললেন, না। তখন রাসূল (ছাঃ) বললেন, 4 ১০: এঠা 4 “নিশ্চয়ই তুমি সেখানে যাবে ও তাওয়াফ করবে’ । একই জওয়াব দিয়েছিলেন আবুবকর ছিদ্দীক (রাঃ) (বুখারী হা/২৭৩১-৩২)। এ প্রসঙ্গেই অত্র আয়াত নাযিল হয় পূর্বে দেখা স্বপ্নের সত্যায়নের জন্য৷ যেখানে বলে দেওয়া হয়েছে যে, অবশ্যই তার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং অবশ্যই মুসলমানরা ‘আসন্ন বিজয়’ অর্জন করবে। ১ ৬৯ 0১১১১ ১৮ ৮251১4554৮ ১০ ‘অতঃপর তিনি জানেন যা তোমরা জানোনা ৷ এছাড়াও তিনি তোমাদেরকে দিয়েছেন আসন্ন বিজয়’ অর্থাৎ ওমরাহ না করে সন্ধিচুক্তির পর মদীনায় ফিরে যাওয়ার মধ্যে কি কল্যাণ ছিল তা আল্লাহ জানতেন। কিন্তু তোমরা জানতে না। অতঃপর আসন্ন বিজয় হ’ল হোদায়বিয়ার সন্ধি। অধিকাং' মুফাসসিরের মত এটাই ৷ ইমাম যুহরী বলেন, ‘ইসলামে এর চাইতে বড় বিজয় আর কখনো সাধিত হয়নি’ (কুরতুবী)। যা ছিল পরবর্তী বিজয় সমূহের ভিত্তি। যেমন হোদায়বিয়া থেকে ফিরেই ঘটে খায়বর বিজয় ও বিপুল গণীমত লাভ। এর ফলে মুসলমানরা পূর্বের চাইতে শক্তিশালী হয় এবং পূর্ণ জাকজমকের সাথে পরের বছর ৭ম হিজরীতে ওমরায় গমন করে। তার পরের বছর ৮ম হিজরীতে আল্লাহ্র ইচ্ছায় মক্কা বিজয় সাধিত হয়। যার কোনটাই ইতিপূর্বে মুসলমানদের জানা ছিল না। (২৮) ৫১৫৬ 5,১49 ০" এ৷ 2৯ ‘তিনিই স্বীয় রাসূলকে প্রেরণ করেছেন সরল পথ ও সত্য ধর্ম সহকারে’ । স্বীয় রাসূলকে’ অর্থ মুহাম্মাদ ছাল্লাল্রাহু ‘আলাইহে ওয়া ৯১. তাফসীর ইবনু কাছীর; বুখারী ‘তা’বীর’ অধ্যায় ‘সৎলোকদের স্বপন’ অনুচ্ছেদ । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।