তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents উল্লেখ্য যে, ৯ম বা ১০ম হিজরীতে হজ্জ ফরয হওয়ার পর ওমরাহ্র জন্য হাদ্ঈ মানসূখ হয় এবং সেটি কেবল হজ্জের জন্য নির্দিষ্ট হয়। ওছায়মীন (১৩৪৭-১৪২১ হি.) বলেন, বৰ্তমানে এটি পরিত্যক্ত সুন্নাত (73 4 2) | তবে কেউ হাদ্‌ঈ বা কুরবানী দিলে দিতে পারে।** (২৬) ০ ০১5 9 157% ৪% ০ ১] ‘যখন কাফেরদের অন্তরে ছিল জাহেলিয়াতের উত্তেজনা, তখন আল্লাহ তার রাসূল ও মুমিনদের উপর স্বীয় প্রশান্তি নাযিল করলেন এবং তাদের জন্য তাকওয়ার কালেমা আবশ্যিক করে দিলেন’। এটি তখন নাযিল হয়, যখন জাহেলিয়াতের উত্তেজনাবশে কুরায়েশ পক্ষ রাসূল (ছাঃ) ও তার সাথীদের বায়তুল্লাহ যিয়ারতে বাধা দিল। অতঃপর সন্ধিচুক্তি লেখার সময় ‘বিসমিল্লাহির রহমানির রহীম’ এবং ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ লিখতে অস্বীকার করল । অতঃপর রাসূল (ছাঃ) অসীম ধৈর্য্যের সাথে তাওহীদের বিজয়ের স্বার্থে বাহ্যতঃ হীনকর চুক্তিতে রাষী হ’লেন।* £৯৮৷ £5 অর্থ £৯৮। 4 ‘জাহেলিয়াতের অহংকার’ । £9 অর্থ 55) 4) 'ৰশান্তি ও হয’ (কুরতুবী) । এখানে কাফিরদের অহংকার ও হঠকারিতার বিপরীতে রাসূল (ছাঃ) ও তার সাথীদের ধৈর্য ও সহনশীলতার প্রশংসা করা হয়েছে। আর এটা যে আল্লাহ্র রহমতেই সম্ভব হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে যে, তিনি তাদের উপর প্রশান্তি নাযিল করেছিলেন এবং তাদের জন্য তাকওয়া বা আল্লাহভীরুতা অপরিহার্য করে দিয়েছিলেন। অর্থাৎ যুদ্ধের বদলে মদীনায় ফিরে যাওয়ার হীনকর সন্ধিচুক্তি মেনে নেওয়ার মত ধৈর্যশীল মানসিকতা আল্লাহ তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছিলেন। 5% 5 অৰ্থ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ । হযরত উবাই বিন কাব (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, কালিমাতুত তাকওয়া অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ (তিরমিযী হা/৩২৬৫, সনদ ছহীহ) । আর এটাই হ’ল কালেমা তৃইয়েবাহ (৮ 4) যা বলা হয়েছে সূরা ইবরাহীম ২৪ আয়াতে ৷ যার অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ । যা বর্ণিত হয়েছে হযরত আলী, হযরত ইবনু ওমর, ইবনু আব্বাস, সাঈদ বিন জুবায়ের, মিসওয়ার বিন মাখরামাহ, আত্বা বিন আবী রাবাহ, আব্দুল্লাহ বিন আহমাদ, ইবনু জারীর, আমর বিন মায়মুন, মুজাহিদ, ক্বৃতাদাহ, ইকরিমা, যাহহাক, সুদ্দা, ইবনু যায়েদ প্রমুখ বিদ্বান থেকে । উক্ত বিষয়ে আলী, ইবনু আব্বাস ও অন্যদের থেকে ‘মওকুফ ছহীহ’ সূত্রে বর্ণিত হয়েছে (মুহাক্কিক কুরতুবী)। আত্মা আল-খুরাসানীও একই কথা বলেন। তবে তিনি বৃদ্ধি করেন ৮৯. ওঙছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া, প্রশ্নোত্তর ১৪৫০, ২৩/৩৭২-৭৩ পৃ. । ৯০. বুখারী হা/২৭৩১-৩২; আবুদাউদ হা/২৭৬৫ ৷ www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।