তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents মাওয়াদী (৩৬৪-৪৫০ হি.) এর দ্বারা মক্কা বিজয়ের দিনের কথা বলেছেন (কুরতুবী) । কিন্তু অত্র আয়াত নাযিল হয়েছে তার অনেক পূর্বে হোদায়বিয়ার সময়ে (কাসেমী)। ১৪ -।7=/ ১৪% ০ এ৷ ‘আর তোমরা যা করেছিলে আল্লাহ তা দেখেছিলেন’ বলে আল্লাহ মুসলিম বাহিনীর উদারতা ও গোপনে হামলাকারীদের মুক্ত করে দেওয়ার প্রতি ইঙ্গিত করেছেন। (২৫) £172) 2) ০% 45 34071945 (+5 {4 ‘তারাই তো কুফরী করেছিল এবং তোমাদেরকে মাসজিদুল হারাম থেকে ও কুরবানীর জন্য আবদ্ধ পশুগুলিকে যথাস্থানে পৌছতে বাধা দিয়েছিল’ । আয়াতের প্রথমাংশে কুরায়েশ নেতাদের অন্যায় কর্মসমূহের তীব্র প্রতিবাদ করা হয়েছে। যারা মাসজিদুল হারামে গিয়ে ওমরাহ করতে বাধা দিয়েছিল এবং কুরবানীর পশুগুলিকে সেখানে পৌছতে দেয়নি। যা ছিল কুরায়েশদের চিরন্তন রীতির বিরোধী । আল্লাহ্‌র ঘরের তত্ত্বাবধায়ক হিসাবে এটা ছিল কুরায়েশদের জন্য কঠিনতম অপরাধ । এ সত্ত্বেও আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের অনুমতি দেননি, বরং সন্ধির অনুমতি দেন। কারণ হিসাবে আল্লাহ বলছেন, যুদ্ধ হ’লে তোমরা সেখানকার গোপন ঈমানদারদের অজ্ঞতাবশে পিষে মেরে ফেলতে । ফলে লোকেরা বলত, মুসলমানরা তাদের দ্বীনী ভাইদের হত্যা করেছে। তখন তোমরা অনুতপ্ত হ’তে এবং তাদেরকে রক্তমূল্য দিতে হ’ত ৷ দ্বিতীয়তঃ যুদ্ধের পরিবর্তে সন্ধি আল্লাহ এজন্য করালেন যাতে তিনি যাকে চান স্বীয় রহমতে অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করাতে পারেন। এইসব দুর্বল মুমিনদের মধ্যে ছিলেন আবু জান্দাল বিন সুহায়েল বিন আমর, সালামাহ বিন হিশাম, আইয়াশ বিন আবু রবী‘আহ ও অন্যান্যরা । যাদের অনেকে পরবর্তীতে পালিয়ে গিয়ে শামের নিকটবর্তী ঈছ পাহাড়ী এলাকায় ঘীটি করে এবং আবু বাছীরের নেতৃত্বে সেখানে একটি বড় দল তৈরী হয়। তারা কুরায়েশদের ব্যবসায়ী কাফেলা লুট করত । এতে কুরায়েশরা বাধ্য হয়ে সন্ধি চুক্তির এ ধারাটি বাতিলের আবেদন জানায়, যেখানে বলা হয়েছিল যে, কুরায়েশদের কেউ মুসলমান হয়ে মদীনায় গেলে তাকে ফিরিয়ে দিতে হবে। অত্র আয়াতে দলীল রয়েছে যে, হজ্জ বা ওমরাহ্র পশু কুরবানীর স্থান হ’ল হারাম এলাকা । তবে যদি রাস্তায় আটকে যায় তবে সেখানেই কুরবানী করে হালাল হয়ে যাবে। A, A | £24) অৰ্থ ‘কষ্ট ও রক্তমূল্য’ যা অজ্ঞতা বশে তাদের হত্যার মাধ্যমে হ’ত। এখানে অর্থ দুঃখ ও রক্তমূল্য (কুরতুবী)। $5 3 $1, যখন সে কাউকে কষ্ট দেয় (কাশশাফ) ৷ ১৯ + ৩ অৰ্থ }5), 4:1) 9 ‘হত্যার মাধ্যমে তাদের উপর আপতিত হ’তে’ ৷ ৮, 4:9৮, অৰ্থ ‘পিষে ফেলা’ (কুরতুবী) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।