Contents সাথে নেননি। তাছাড়া ওমরাহ্র সফরে গণীমত পাওয়া যাবে না বিধায় বেদুঈন গোত্ৰগুলিও নানা অজুহাতে যায়নি । কিন্তু মক্কার নিকটবর্তী হোদায়বিয়া কূপের নিকট পৌছে রাসূল (ছাঃ) কুরায়েশদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। ফলে তিনি ওছমান (রাঃ)-কে মক্কায় পাঠান তাদেরকে বুঝানোর জন্য যে আমরা স্রেফ ওমরাহ করতে এসেছি, যুদ্ধ করতে নয়। কিন্তু ওছমানের ফিরতে দেরী দেখে তিনি ধারণা করলেন যে, কুরায়েশদের সাথে যুদ্ধ আসন্ন। তখন তিনি সবাইকে ওছমানের পক্ষে আমৃত্যু যুদ্ধ করার জন্য বায়‘আত গ্রহণের আহ্বান জানান। যেন যুদ্ধ বেধে গেলে কেউ পালিয়ে না যায় । বায়‘আত শেষ হবার পরপরই ওছমান (রাঃ) এসে পৌছে যান। এরপর তিনি কুরায়েশ প্রতিনিধিদের সাথে সন্ধি করেন যে, এবছর তারা ওমরাহ না করেই ফিরে যাবেন এবং পরের বছর এসে ওমরাহ করবেন। এছাড়া আগামী ১০ বছর দুই পক্ষে কোন যুদ্ধ-বিগ্রহ হবে না । এই যুদ্ধ নয়’ চুক্তিই ছিল ‘ফাৎহুম মুবীন’ বা স্পষ্ট বিজয়। যার মূলে ছিল আমৃত্যু লড়াই করার প্রতিজ্ঞায় গৃহীত উক্ত বায়‘আত । এতে সন্তুষ্ট হয়েই পুরস্কার স্বরূপ আল্লাহ পরবর্তীতে খায়বর ও মক্কা বিজয় সমূহ দান করেন। বরং পরবর্তী সকল বিজয়ের মূলে ছিল এই বায়‘আত (ইবনু কাছীর) । এই বায়‘আতের পরকালীন গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ৩! 54 ১ EF AG SALE Ss os dl 5% “আল্লাহ চাহেন তো বৃক্ষতলে বায়'আতকারীদের কোন ব্যক্তি জাহায়ামে প্রবেশ করবে না' (মুসলিম হ/২৪৯৬)। তিনি বলেন, AY Ld YY Es ‘তোমরা প্রত্যেকে ক্ষমাপ্রাপ্ত লাল উটওয়ালা ব্যতীত’ (মুসলিম হা/২৭৮০ (১২)। ইমাম নববী (৬৩১-৬৭৬ হি.) বলেন, কাষী ইয়ায (৪৭৬-৫৪৪ হি.) বলেন, ‘লাল উটওয়ালা’ বলে মদীনার জাদ বিন ক্বায়েস মুনাফিককে বুঝানো হয়েছে (শরহ মুসলিম)। ফলে এই বায়‘আতে অংশগ্রহণ কারীগণের অবস্থা বদর যুদ্ধে অংশগ্রহণ কারীদের ন্যায় ছিল। সেকারণ তারা সবাই হ’লেন স্ব স্ব জীবদ্দশায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত (ফালিল্লাহিল হামদ)। এজন্য একে “বায়‘আতুর রিযওয়ান’ বা আল্লাহ্র সম্তুষ্টির বায়*‘আত বলা হয় ।”* (১৯) 41,45 54 5০) ‘আর বিপুল পরিমাণ যুদ্ধলন্ধ সম্পদ যা তারা লাভ করবে’। এই আয়াত নাযিলের কথা জানতে পেরেই মুনাফিকরা খায়বর যুদ্ধে যাওয়ার জন্য দাবী করেছিল । কিন্তু রাসূল (ছাঃ) তাদের কাউকে অনুমতি দেননি । যদিও তারা গোপনে পত্র পাঠিয়ে খায়বরের ইহদীদের প্ররোচিত করেছিল। এমনকি যুদ্ধে বিজয় শেষে জনৈক ইহুদী নেতার স্ত্রী রাসূল (ছাঃ)-কে দাওয়াত দিয়ে ভুনা বকরীর বিষ মাখানো রান খাইয়ে তাকে হত্যার অপচেষ্টা করেছিল ।”* ৮৬. বিস্তারিত দ্রঃ সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদ্রণ ৪৫৪-৫৭ পৃ. । ৮৭. দঃ সীরাতুর রাসুল (ছাঃ) ওয় মুদ্রণ ‘খয়বার যুদ্ধ’ অধ্যায় ৪৯৪ পৃ. www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।