তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents (Be) SW df li) ৩,45৷ 0,52 “পিছিয়ে থাকা লোকগুলি সত্বর বলবে যখন তোমরা গণীমত সংগ্রহের জন্য যাবে, ছাড় আমরাও তোমাদের সাথে যাব। (এর দ্বারা) তারা আল্লাহ্র ওয়াদাকে পরিবর্তন করতে চায়’। আয়াতটির বক্তব্য ১৮-২১ আয়াতের সাথে সংশ্লিষ্ট । সেখানে আল্লাহ খায়বরসহ পরবর্তী বিজয় সমূহের ওয়াদা দিয়েছেন। যেকথা মুনাফিকদের কানেও গিয়েছিল। অতঃপর যখন রাসূল (ছাঃ) খায়বর যুদ্ধে রওয়ানা দেন এবং তিনি হোদায়বিয়ার সাথীরা ছাড়া কাউকে সাথে নিবেন না বলে ঘোষণা দেন, তখন পিছিয়ে থাকা এই লোকগুলি গণীমতের লোভে খায়বর যুদ্ধে যাবার জন্য বায়না ধরল । এ সময় অত্র আয়াত নাযিল হয়। | "> ৷ 0৬ ‘আল্লাহ আগেই বলে দিয়েছেন’ বলে হোদায়বিয়াতে নাযিল হওয়া ১৮-২১ আয়াতগুলির প্রতি ইঙ্গিত করা হয়েছে। এছাড়া রাসূল (ছাঃ)-এর নিকট আল্লাহ্‌র পক্ষ হ'তে অহিয়ে গায়ের মাতলু থাকতে পারে। -১৬% ১! ৩,৫4 ১ “ওরা খুব কমই বুঝে’ অর্থ ওরা কেবল দুনিয়াটা বুঝে (কুরতুবী) । সেজন্য দ্বীনের স্বার্থে যুদ্ধ না করেই গণীমত পেতে চায় । যিলহজ্জের মাঝামাঝিতে হোদায়বিয়া থেকে ফিরে মুহাররম মাসের শেষভাগে কোন একদিন রাসূলুল্লাহ (ছাঃ) খায়বর অভিমুখে যাত্রা করেন। এ সময় তিনি সেবা‘ বিন উরফুত্বাহ গেফারীকে মদীনার প্রশাসক নিয়োগ করে যান ।”* মুসলিম শক্তির বিরুদ্ধে যুদ্ধরত তিনটি শক্তি- কুরায়েশ, বনু গাত্ূফান ও ইহুদী- এগুলির মধ্যে প্রধান শক্তি কুরায়েশদের সাথে হোদায়বিয়ার সন্ধির ফলে বনু গাত্বফান ও বেদুঈন গোত্ৰগুলি এমনিতেই দুর্বল হয়ে পড়ে । বাকী ছিল ইহুদীরা । যারা মদীনা থেকে বিতাড়িত হয়ে খায়বরে গিয়ে বসতি স্থাপন করে এবং সেখান থেকেই মুসলমানদের বিরুদ্ধে সকল প্রকারের ষড়যন্ত্র করে। বরং বলা চলে যে, খায়বর ছিল তখন মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত সকল প্রকার ষড়যন্ত্র ও চক্রান্তের খাটি । তাই এদেরকে দমন করার জন্য এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে যাতে কোন মুনাফিক যেতে না পারে, সেজন্য আল্লাহ পূর্বেই আয়াত নাযিল করেন (ফাৎহ ৪৮/১৫) ৷ তাছাড়া এ যুদ্ধে যে মুসলিম বাহিনী বিজয়ী হবে এবং প্রচুর গণীমত লাভ করবে, সে বিষয়ে আগাম ভবিষ্যদ্বাণী করা হয়েছিল (ফাৎহ ৪৮/২০) ৷ ফলে আল্লাহ্‌র রাসূল (ছাঃ) কেবলমাত্র এ সকল সাথীকে সঙ্গে নিলেন, যারা হোদায়বিয়ার সফরে “বায়‘আতুর রিযওয়ানে’ শরীক ছিলেন। যাদের সংখ্যা ছিল প্রায় ১৪০০ । এঁদের সাথে কিছু সংখ্যক মহিলা ছাহাবী ছিলেন।”* যারা আহতদের ৮৩. হাকেম হা/৪৩৩৭; ছহীহ ইবনু হিব্বান হা/৪৮৫১; সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদ্রণ ৪৮৫ পৃ. ৷ ইবনু ইসহাক নুমায়লাহ বিন আব্দুল্লাহ লায়ছীর কথা বলেছেন (ইবনু হিশাম ২/৩২৮) কিন্তু উরফুত্বাই অধিক সঠিক (ফাৎহুল বারী “খায়বর যুদ্ধ’ অনুচ্ছেদ; আর-রাহীকৃ ৩৬৫ পৃঃ) । ৮৪. CL aN A তারীখ তবাবারী ৩/১৭) । মানছুরপুরী সুত্রহীনভাবে ২০ জন মহিলা ছাহাবী লিখেছেন, যারা সেবা করার জন্য এসেছিলেন (রহমাতুল্লিল ‘আলামীন ১/২১৯) । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।