তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents কুরতুবী এখানে মু‘তাযেলীদের অনুকরণে ভুল ব্যাখ্যা করে বলেছেন, বলা হয়েছে ‘তার হাত’ অর্থ তাদের অঙ্গীকার পূরণের ছওয়াব দান এবং তাদের আনুগত্যের বিনিময়ে তাদেরকে হেদায়াতের অনুগ্রহ প্রদান । ইবনু কায়সান বলেন, এর অর্থ তাদের শক্তি ও সাহায্যের উপরে আল্লাহ্র শক্তি ও সাহায্য প্রদান (কুরতুবী) । বস্তুতঃ এসবই মূল অর্থ থেকে পলায়ন মাত্র । অথচ এর প্রকৃত অর্থ হ’ল যা ইবনু কাছীর ও অন্যান্যগণ করেছেন যে, 4০9 5% 4 ০ 9329 3০ ০৮১। 28 3 ৩) ‘আল্লাহ নিজেই তাদের বায়‘আত নিয়েছেন স্বীয় রাসূলের মাধ্যমে’ (ইবনু কাছীর)। বস্তুতঃ এটাই হ’ল ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বিশুদ্ধ আক্বীদা । অত্র আয়াতে আল্লাহ্র ‘হাত’ গুণের প্রমাণ রয়েছে, যা তার উপযোগী । যা অন্যের মত নয়। যেমন ভিডিও ক্যামেরার নিজস্ব চোখ ও কান আছে । যা দিয়ে সে দেখে ও শোনে ৷ যা তার উপযোগী । কিন্তু অন্যের মত নয়। আল্লাহ অদৃশ্য । তাই তিনি স্বীয় রাসূলের মাধ্যমে মুমিনদের বায়‘আত নিয়েছেন। এর দ্বারা বুঝানো হয়েছে যে, আল্লাহ্র রাসূলের হাতে বায়‘আত করার মাধ্যমে মুমিনগণ আল্লাহ্র হাতেই বায়‘আত করেছে। অতএব এর গুরুত্ব ও মর্যাদা সবকিছুর উর্ধ্বে । সেই সাথে এর পরকালীন পুরস্কার রয়েছে অতুলনীয় । এ৷ 516 15% ৩০ 2149 ‘কিন্তু যে ব্যক্তি আল্লাহ্‌র সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে। ক্বরাআাত অনুসারে ১% পড়া হয় মুলের দিকে খেয়াল করে। যেমন অন্যত্র এসেছে, £55 ৮ ১০% ১। 2541 ৮7 “শয়তানই আমাকে ওর কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল’ (কাহফ ১৮/৬৩) হাফছ ও যুহরী ব্যতীত বাকীগণ 4৮ পড়েছেন (কুরতুবী) । কেননা তাদের নিকট ৮ হরফে জার হিসাবে পরবর্তী হরফ মাজরূর বা যেরযুক্ত হবে। সেকারণ তারা }৯ %-কে 9 পড়েন। বায়‘আতুর রিযওয়ান উপলক্ষ্যে অত্র আয়াত নাযিল হয়। ‘আল্লাহ্র নিকটেই বায়‘'আত করেছে’ বলার মধ্যে রাসূলুল্লাহ (ছাঃ)-এর উচ্চ মর্যাদা বর্ণিত হয়েছে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, 5 £ ৮১% J}-%৷ 2! ১% ‘যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল, সে আল্লাহ্র আনুগত্য করল’ (নিসা ৪/৮০) এছাড়া রাসূল পরবর্তী ইসলামী আমীরগণ যখন আল্লাহ্র নামে কারু আনুগত্যের বায়‘আত নিবেন, তারাও একইভাবে উচ্চ মর্যাদায় অভিষিক্ত হবেন । তাদের জন্য রাসূলের যথাযথ আনুগত্য করা যেমন ফরয হবে, তেমনি তাদের প্রতি আনুগত্য করাও ফরয হয়ে যাবে। সেকারণ রাসূল (ছাঃ) বলেছেন, -_ 9 SU I sl IF 9 sh ১ 5 | ‘যে ব্যক্তি আমার আমীরের www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।