তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ০:5 55:59 অৰ্থ শত্রুদের উপর তোমার বিজয় দান করা ও তোমার সুনাম সর্বত্র ছড়িয়ে দেওয়া (কাসেমী)। অন্য অর্থে দুনিয়া ও আখেরাতের সমস্ত নে“মত পূর্ণ করে দেওয়া । দুনিয়াবী নে‘মত হ’ল হোদায়বিয়ার সন্ধি । যা ছিল দু'বছর পরের মক্কা বিজয়ের ভিত্তি। এই সন্ধির ফলে দাওয়াতের মুক্ত পরিবেশ তৈরী হয়। হোদায়বিয়াতে অংশগ্রহণকারী ১৪০০ সাথীর স্থলে মঙ্কা বিজয়ের দিন ১০,০০০ সাথী তার সঙ্গে গমন করে। এরপর চুক্তি অনুযায়ী ১০ বছর যুদ্ধ বন্ধ থাকায় ৭ম হিজরীর শুরুতেই তৎকালীন বিশ্বের পরাশক্তিগুলির কাছে তিনি ইসলামের দাওয়াত দিয়ে পত্রবাহক প্রেরণ করেন। যা অধিকাংশ ক্ষেত্রে ফলপ্রসূ হয় এবং সর্বত্র ইসলামী শক্তি অনন্য শক্তিশালী রাজনৈতিক অবস্থানে উপনীত হয়। আর আখেরাতের ‘নে‘মত হ’ল ‘জান্নাত’ লাভ করা । 424 ০০ U9%9 ‘এবং তোমাকে সরল পথে পরিচালিত করেন’ । অর্থ ইসলামের সরল বিধানসমূহ পূর্ণভাবে সমাজে প্রতিষ্ঠা দানে আল্লাহ তোমাকে পথ প্রদর্শন করেন। হোদায়বিয়ার সন্ধির পূর্বেও তিনি সরল পথ প্রাপ্ত ছিলেন। কিন্তু সেটি বাস্ত বায়নের সুযোগ তিনি লাভ করেন উক্ত সন্ধিচুক্তির পরে সমাজে ইসলামী বিধান সমূহ প্রতিষ্ঠা দানের মাধ্যমে । যার জন্য আল্লাহ তাকে পথ প্রদর্শন করেন (আরব্স সউদ, কাসেমী) (৩) |}; 174 4 37/25 ‘এবং তোমাকে আল্লাহ অপ্রতিরোধ্য সাহায্য দান করেন’ অর্থ আল্লাহ তাকে এমন অপরাজেয় রাজনৈতিক ও সামরিক শক্তি দান করেন, যাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সে যুগে কারু ছিল না। খেলাফতে আব্বাসিয়ার শেষাবধি যা সারা বিশ্বে অব্যাহত ছিল । এমনকি পৃথক পৃথকভাবে স্পেনে, তুককীর্তে ও ভারতে যা অব্যাহত ছিল। এযুগেও সম্ভব । যদি মুসলমান তাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামের সরল পথে ফিরে আসে। (৪8) £44 073 53)| {৯ ‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন। যাতে তাদের ঈমানের সাথে ঈমান আরও বেড়ে যায়’। অত্র আয়াতে হোদায়বিয়ার সাথী মুমিনদের প্রশংসা করা হয়েছে। ‘ফাৎহুম মুবীন’ বা স্পষ্ট বিজয়ের সুসংবাদ পেয়ে তাদের ঈমান আরও বৃদ্ধি পায়। আল্লাহ যে ঈমানদারগণকে সাহায্য করেন এই বিশ্বাস তাদের মধ্যে আরও দৃঢ় হয়। অতঃপর বলা হয়েছে, 209 ০0440 ১2 4, ‘বস্তুতঃ নভোমণ্ডল ও ভূমণ্ডলের বাহিনীসমূহ আল্লাহ্রই’। এর অর্থ আল্লাহ্র সেনাবাহিনী আসমান ও যমীনে সর্বত্র ভরপুর । তার মধ্যে মাত্র একজন ফেরেশতা যথেষ্ট ছিল আল্লাহ্‌র শত্রুদের খতম করার জন্য ৷ কিন্তু তার বদলে তিনি বান্দার উপর জিহাদ ফরষ করেছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য ৷ যাতে মুমিন ও মুনাফিক চিহ্নিত হয়ে যায় এবং তিনি মুমিনকে পুরস্কার ও কাফির-মুনাফিককে যথাযথ শাস্তি দিতে পারেন। এরপরেই www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।