Contents (৩৬) "4/7 =] ৷ 5 ৮ “পাৰ্থিব জীবন খেল-তামাশা বৈ তো নয়। তবে যদি তোমরা ঈমান আনো ও আল্লাহভীরু হও, তাহ’লে তিনি তোমাদের পূর্ণ প্রতিদান দিবেন’ । একই মর্মে অন্যত্র এসেছে, 5720 46, 51 2 YL Gl El ৩,১ ১5 ১,45 ০24 “পাৰ্থিব জীবন খেল-তামাশা ব্যতীত নয়। আর নিঃসন্দেহে পরকালীন জীবন উত্তম আল্লাহভীরুদের জন্য । তবুও কি তোমরা বুঝবে না?’ (আন'আম ৬/৩২; আনকাবৃত ২৯/৬৪; হাদীদ ৫৭/২০) । অত্র আয়াতে পার্থিব জীবনকে খেল-তামাশার বস্তু বলার কারণ এই যে, মানুষ যখন কেবল নিজের তুচ্ছ স্বার্থে সবকিছু করে, তখন তার সময় ও সম্পদ কল্যাণকর কোন কাজে লাগে না। ফলে তার দুনিয়াবী জীবনটা খেল-তামাশার বস্তুতে পরিণত হয়। যেভাবে চতুষ্পদ জন্তগুলো সর্বদা কেবল খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায় । গরু-ছাগল-ভেড়া সর্বদা ঘাসে মুখ দিয়ে চরে বেড়ায় । দুনিয়াদার মানুষগুলো তেমনি সর্বদা নিজের পেট নিয়েই ব্যস্ত থাকে। সে সর্বদা প্রবৃত্তি পূজায় জীবন কাটায়। তার মেধা ও সম্পদ জনকল্যাণে বা সৃষ্টির কল্যাণে ব্যয়িত হয় না। এরই মধ্যে সে এক সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই ব্যক্তির নিকট দুনিয়া খেল-তামাশার বস্তু ভিন্ন কিছু নয়। আর এঁ ব্যক্তিও দুনিয়ার জন্য একজন ফালতু ব্যক্তি মাত্র । যার কোনই মূল্যায়ন থাকেনা । পক্ষান্ত রে সৃষ্টির কল্যাণে নিবেদিতপ্রাণ ব্যক্তির দিন-রাত কিভাবে অতিক্রান্ত হয়, তা জানারই ফুরছত তিনি পান না। মানুষের কল্যাণ চিন্তায় তিনি বিভোর থাকেন। তার দেহমন ও সম্পদ সবকিছু ব্যয়িত হয় আল্লাহ্র পথে সৃষ্টির কল্যাণে । এদের কাছে দুনিয়াটা সম্পদে পরিণত হয়। কেননা এই সম্পদের যথার্থ ব্যবহারের কারণেই তিনি পরকালে জান্নাতের চিরস্থায়ী সম্পদ লাভের অধিকারী হন। আয়াতে দুনিয়াকে ‘খেল-তামাশা’ বলা হয়েছে কাফের-মুনাফিকদের Se er SAT TT Had ER স্থল । জীবনের প্রতিটি মুহূর্ত সে পরীক্ষার মধ্যে অতিবাহিত করে। তাই এটির যথার্থ ব্যবহার মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । ফলে দুনিয়ার প্রতিটি ধূলিকণা এবং প্রতিটি ঘণ্টা ও মিনিট তার নিকট অতীব মূল্যবান। সে জানে যে, ‘অণু পরিমাণ সৎকর্ম করলেও (বক্ব্য়ামতের দিন) তা সে দেখতে পাবে’ ‘এবং অণু পরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পাবে’ (যিলযাল ৯৯/৭-৮)। সেকারণ তারা কখনোই দুনিয়াতে উদ্ধত হয় না ও ফাসাদ সৃষ্টি করে সময় নষ্ট করে না। কেননা আল্লাহ বলেন, 520% LEAL Gl BES YG 0 G1 557 I 240 {5 “আখেরাতের এই গৃহ (অৰ্থাৎ জান্নাত) আমরা প্রস্তুত করে রেখেছি এসব মুমিনের জন্য, যারা দুনিয়াতে ওদ্ধত্য প্রকাশ করে না এবং বিশৃংখলা কামনা করে না। আর শুভ পরিণাম কেবল আল্লাহভীরুদের জন্যই’ (কাছাছ ২৮/৮৩) । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।