তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents অবস্থায় মৃত্যুবরণকারী ব্যক্তিকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না । যেমন অন্যত্র বর্ণিত হয়েছে, 5 0 GUS 540» IT UL) 5 ৩| ‘নিশ্চয়ই আল্লাহ এঁ ব্যক্তিকে ক্ষমা করেন না, যে তার সাথে অন্যকে শরীক করে। এতদ্ব্যতীত তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে থাকেন’ (নিসা ৪/৪৮, ১১৬) । তাদের সমস্ত আমল বরবাদ হবে। যেমন আল্লাহ বলেন, 2৮৬ 2 4%, ৩৮5 ১,৮2 ০57% "4 ‘যদি তুমি শিরক কর, তাহ’লে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে’ (যৃমার ৩৯/৬৫) । তাদের জন্য জান্নাত হারাম করা হবে। যেমন বলা হয়েছে, - a 2 Gall 09 30 07 Red 26 dl ES LB Bb Bt ‘যে ব্যক্তি আল্লাহ্র সাথে অন্যকে শরীক করে, আল্লাহ অবশ্যই তার উপরে জান্নাতকে হারাম করে দেন এবং তার ঠিকানা হ’ল জাহান্নাম । আর যালেমদের জন্য কোন সাহায্যকারী নেই’ (মায়েদাহ ৫/৭২) । (৩৫) el 51523401546 ১৬ ‘অতএব তোমরা হীনবল হয়ো না এবং সন্ধির আহ্বান জানাইয়ো না, যখন তোমরা প্রবল থাকবে’ । এর বিপরীত মর্মে অন্য আয়াতে এসেছে, ৮%) ১ 238) 4 ৪ 699 4! 22৬ 0152 ৩] “যদি তারা সন্ধির দিকে ঝুঁকে পড়ে, তবে তুমিও সেদিকে ঝুঁকে পড় এবং আল্লাহ্র উপর ভরসা কর । নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ’ (আনফাল ৮/৬১)। দু'টিই মাদানী আয়াত ৷ বিদ্বানগণের অনেকে আয়াত দু’টিকে একে অপরের দ্বারা ‘মানসূখ’ (হুকুম রহিত) বলেছেন (কুরতুবী)। তবে এটাই সঠিক যে, দু'টি আয়াতই “মুহকাম’ এবং দু’টি পৃথক সময়ে ও পৃথক অবস্থায় নাযিল হয়েছে। অতএব স্থান-কাল-পাত্র ভেদে দু*টি আয়াতেরই হুকুম যথাস্থানে প্রযোজ্য হবে। যখন মুসলিমগণ কাফেরদের বিরুদ্ধে প্রবল হবে, তখন তাদের সঙ্গে সন্ধির কোন অবকাশ নেই । পক্ষান্তরে যখন কাফেররা প্রবল হবে এবং তাদের সাথে সন্ধির মধ্যে অধিক কল্যাণ আছে বলে মুসলিমদের আমীর মনে করবেন, তখন তিনি তাদের প্রতি সন্ধির আহ্বান জানাতে পারেন। যেমন হোদায়বিয়ার সন্ধিকালে রাসূলুল্লাহ (ছাঃ) করেছিলেন এবং নিজেই প্রথমে ওছমান (রাঃ)-কে মক্কায় পাঠিয়ে সন্ধির আহ্বান জানিয়েছিলেন। অতঃপর ১০ বছর যুদ্ধ-বিগ্রহ বন্ধ থাকবে এই শর্তে তিনি তাদের সাথে সন্ধিচুক্তি করেন। যদিও সেখানে ওমরাহ না করে ফিরে যাওয়ার মত হীনকর শর্ত ছিল (ইবনু কাছীর) । বড় কথা হ’ল নিয়ত বিশুদ্ধ থাকলে এবং আখেরাত উদ্দেশ্য থাকলে ঈমানদারগণের কোন কর্মই বিফলে যায় না। বরং তারা সর্বাবস্থায় ছওয়াবের অধিকারী হয়। যে কথা আল্লাহ অত্র আয়াতের শেষে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। তিনি সর্বদা মুমিনের সঙ্গে থাকেন এবং তাকে সুপথে পরিচালিত করেন। যেমন অন্যত্র বলা হয়েছে, ৪) "৪% ০০০৩ 1/99 34 dl ol www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।