তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ফিরিয়ে নেয়, তাহ’লে (তারা জেনে রাখুক যে) আল্লাহ কাফিরদের ভালবাসেন না’ (আলে ইমরান ৩/৩২) । অর্থাৎ আল্লাহ ও রাসূল থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কাফেরদের স্বভাব । যাদেরকে আল্লাহ ভালবাসেন না। এখানে ঈমানদারগণকে ‘কাফির’ বলা ও তাদের ‘সমস্ত আমল বাতিল হওয়া’ কথাগুলি অবাধ্য মুমিনদের প্রতি কঠোর ধমকি হিসাবে এসেছে এবং অবাধ্যতা যে সবচেয়ে বড় কবীরা গোনাহ সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এর দ্বারা তাদেরকে ইসলাম থেকে খারিজ ‘প্রকৃত কাফির ও মুরতাদ’ বুঝানো হয়নি । কেননা আল্লাহ তাদের ‘মুমিন’ বলে সম্বোধন করেছেন। আর তিনি শিরক ব্যতীত মুমিনের সকল গোনাহ মাফ করে দিতে পারেন (নিসা ৪/৪৮) ৷ তাছাড়া তিনি কোন মুমিনের কোন নেক আমল বিনষ্ট করেন না (আলে ইমরান ৩/১৯৫) । তবে যদি সে ঈমান আনার পরেও ‘মুরতাদ’ হয়ে যায়, তাহ’লে তার বিগত সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। যেমনটি অত্র আয়াতের শেষে এবং পরবর্তী আয়াতে বলা হয়েছে (ইবনু কাছীর) । অত্র আয়াতের শেষে বর্ণিত ১4/.%11,৮% ১7 ‘আর তোমরা তোমাদের আমলগুলিকে বিনষ্ট করো না’-এর ব্যাখ্যায় যামাখশারী বলেন, 454 ৪4 ০০৬ ০১5 ১ SLE LE Of... he SB EC LSS GALES -৩5=%4 ১ 450 ‘তোমরা কবীরা গোনাহসমূহের মাধ্যমে তোমাদের সৎকর্মসমূহকে বিনষ্ট করো না। যেমন আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না ...যাতে তোমাদের কর্মফল সমূহ বিনষ্ট হয়ে যাবে। অথচ তোমরা বুঝতে পারবে না’ (হৃতুরাত ৪৯/২)। এটি তীর মু‘তাযেলী আকঝ্ধীদা অনুযায়ী ব্যাখ্যা । যাদের মতে একটি কবীরা গুনাহ করলেও তা এ ব্যক্তির যাবতীয় সৎকর্মকে বিনষ্ট করে দেয়। তারা ফাসেকদের চিরস্থায়ী জাহান্নামী হওয়ার আক্বীদা পোষণ করেন। সেকারণ ফাসেকের ঈমান বা সৎকর্ম তাদের মতে কোন কাজে আসবে না (মুহাক্কিক কাশশাফ) ৷ মুরতাযেলীদের উক্ত চরমপন্থী আক্বীদা ইতিপূর্বে উদ্ভূত খারেজীদের জঙ্গীবাদী আৰঝ্ধীদায় বারি সিঞ্চন করে। পক্ষান্তরে আহলে সুন্নাত আহলেহাদীছের মধ্যপস্থী আক্বীদা এই যে, শিরক ব্যতীত সকল কবীরা গোনাহ আল্লাহ ক্ষমা করতে পারেন (নিসা ৪/৪৮, ১১৬) । আল্লাহ বান্দার কোন সৎকর্ম বিনষ্ট করেন না (আলে ইমরান ৩/১৯৫) ৷ আল্লাহ্র সন্তুষ্টির উদ্দেশ্যে বান্দার সৎকর্ম সমূহ তার মন্দকর্ম সমূহকে বিদূরিত করে দেয় (হৃদ ১১/১১৪) । (৩৪) 4 4০ 919502791945 (53)| ৩| ‘নিশ্চয়ই যারা কুফরী করে ও মানুষকে আল্লাহ্‌র পথ থেকে ফিরিয়ে রাখে, অতঃপর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ কখনোই তাদেরকে ক্ষমা করবেন না’ । এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কাফির-মুশরিক www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।