তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents হ’ল মুনাফিকের লক্ষণ যে, সে ভিতরে বিদ্বেষ চেপে রাখে এবং মুখে মিষ্ট কথা বলে । মদীনার মুনাফিকদের বৈশিষ্ট্যই ছিল এটা যে, তারা কুফরী লুকিয়ে রাখত এবং ইসলাম প্রকাশ করত। তারা রাসূল (ছাঃ)-এর পিছনে ছালাত আদায় করত । মুসলমানদের সমাজে বসবাস করত। কিন্তু গোপনে ইসলামের শত্রু মদীনার ইহুদী ও মন্ধার মুশরিকদের সাথে যোগাযোগ রাখত তারা চেয়েছিল মুহাম্মাদ (ছাঃ) ও তার সাথীরা ধ্বংস হয়ে যাক । তারা মুহাজিরদের নিকৃষ্ট ও নিজেদের উৎকৃষ্ট বলত (মুনাফিকূন ৬৩/৮) এরা কুরআন পাঠ করত । কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করত না । তাদের হৃদয় ছিল বিদ্বেষে ভরা । ফলে সেখানে কুরআনের আলো প্রবেশ করত না। সেজন্য সূরা মুনাফিকুনে (৬৩/৪) আল্লাহ তাদেরকে ‘সুন্দর কাষ্ঠ শোভিত স্তম্ভে'র সাথে তুলনা করেছেন। যা দেখতে সুন্দর ৷ কিন্তু তাতে প্রাণ নেই (কুরতববী)। তারা কিছু বুঝে না বা শোনে না । যুগে যুগে এরাই হ’ল বিশুদ্ধ ইসলামের সবচেয়ে বড় শত্রু । (৩০) TEL ‘আমরা ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতাম। অতঃপর তুমি তাদের চেহারা দেখে অবশ্যই চিনে নিতে পারতে’ । ঘটনা ছিল এই যে, ৯ম হিজরীর রামাযান মাসে তাবূক যুদ্ধ থেকে মদীনায় ফেরার পথে রাসূলুল্লাহ (ছাঃ) একটি সংকীর্ণ গিরিসংকট অতিক্রম করছিলেন। এ সময় তীর সাথে কেবল ‘আম্মার বিন ইয়াসির ও হুযায়ফা ইবনুল ইয়ামান ছিলেন। ‘আম্মার রাসূল (ছাঃ)- এর উগ্্রীর লাগাম ধরে সামনে হাঁটছিলেন এবং হুযায়ফা পিছনে থেকে উ্তরী হাকাচ্ছিলেন। মুসলিম বাহিনী তখন পিছনে উপত্যকায় ছিল। ১২ জন মুনাফিক যারা এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল, তারা মুখোশ পরে দ্রুত এগিয়ে এসে এ গিরিসংকটে প্রবেশ করল এবং পিছন থেকে অতর্কিতে রাসূল (ছাঃ)-কে হত্যা করতে উদ্যত হ’ল। হঠাৎ পদশনব্দে রাসুলুল্লাহ (ছাঃ) পিছন ফিরে তাকান এবং হুযায়ফাকে ওদের ঠেকানোর নির্দেশ দেন। হুযায়ফা তার ঢাল দিয়ে ওদের বাহনগুলির মুখের উপরে আঘাত করতে থাকেন। এতেই আল্লাহ্র ইচ্ছায় তারা ভীত হয়ে পিছন ফিরে দৌড় দিয়ে দ্রুত সেনাবাহিনীর মধ্যে হারিয়ে যায় । এভাবেই মুনাফিকরা অন্যান্য সময়ের ন্যায় এবারেও রাসূল (ছাঃ)-এর ক্ষতি সাধনে ব্যর্থ হ’ল । এ বিষয়ে আল্লাহ বলেন, ৷ 4 17 তারা চেয়েছিল সেটাই করতে, যা তারা পারেনি’ (তওবাহ ৯/৭৪)। রাসুলুল্লাহ (ছাঃ) তাদের সকলের নাম ও তাদের অসদুদ্দেশ্য সম্পর্কে হুযায়ফাকে অবহিত করেন। তবে সেগুলি প্রকাশ করতে নিষেধ করেন। একারণে হুযায়ফাকে ০১ 4৮ এ৷ ৪৮ এ৷ 0০9 > > ০ রাসূলুল্লাহ (ছাঃ)-এর গোপন রহস্যবিদ’ বলে অভিহিত করা হয়’ ।*২ ৫২. তিরমিযী হা/৩৮১১; মিশকাত হা/৬২৩২, আবু হুরায়রা (রাঃ) হ’তে । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।