Contents করব হে আল্লাহ্র রাসূল? জবাবে তিনি বললেন, হ্যা এবং তোমাদের জন্যেও । অতঃপর তিনি অত্র আয়াতটি পাঠ করলেন’ ।£8 SG) EE? £2 অৰ্থ ‘তোমাদের কর্মস্থল ও নিদ্রাস্থল ৷ কিংবা এর অর্থ দুনিয়া ও আখেরাত । এককথায় আল্লাহ দুনিয়াতে বনু আদমের প্রতিটি চলাফেরা, কর্ম ও বিশ্রামের খবর রাখেন এবং আখেরাতে তার আবাসস্থলের খবরও রাখেন । যেমন অন্য আয়াতে এসেছে, 4৮5.4০ ০%. ৯9 ‘এবং তিনি জানেন তার অবস্থানস্থল ও সমর্পণস্থল’ (হন্দ ১১/৬) । অর্থাৎ ‘মৃত্যুত্থল’ ও যেখান থেকে তার পুনরুত্থান ঘটবে ৷ অনেকে বলেছেন, জান্নাত ও জাহান্নাম (কুরতুবী, ইবনু কাছীর) । (২০) 5,7৮ ২% ১% 1/1 (55) 45% ‘আর যারা ঈমান এনেছে তারা বলে, (জিহাদের ব্যাপারে) কোন সূরা নাযিল হয় না কেন?’ অত্র আয়াতে সশস্ত্র জিহাদের আকাংখা ও তা থেকে ভয় দু’টি অবস্থাই বর্ণিত হয়েছে। প্রথমটি মুখলিছ মুমিনদের জন্য । যারা জিহাদের মাধ্যমে দ্বীনের বিজয় কামনা করেন এবং শাহাদাতের মাধ্যমে দ্রুত জান্নাতের আকাংখা করেন । দ্বিতীয় অবস্থাটি হ’ল দুর্বল ও কপট বিশ্বাসী মুমিনদের জন্য । যারা জিহাদকে ভয় পায়। অথচ গণীমতের ভাগ পুরাপুরি চায়। এরা জিহাদের নাম শুনলে ভয়ে মূৰ্ছা যাওয়ার উপক্রম হয়। আল্লাহ বলেন, এদের জন্য দুর্ভোগ! আব্দুল্লাহ ইবনু উবাইয়ের মত কপট মুসলমানেরা ৩য় হিজরী সনে ওহোদ যুদ্ধে ও ৬ষ্ট হিজরীতে বনু মুছত্বালিক্ যুদ্ধে এবং ৯ম হিজরীতে তাবুক যুদ্ধে না গিয়ে যেসব অপকীর্তি করেছিল তা ইতিহাসে সাক্ষ্য হয়ে রয়েছে। ১) অৰ্থ ১৯ ‘কেন হয় না?’ 4] এ, এর দ্বারা ধমকি বুঝানো হয়েছে। অর্থাৎ 6 55) ~~ ‘ওদের জন্য ধ্বংসই উত্তম’ যেমন অন্যত্র বলা হয়েছে, $৪ ০ 9 ‘তোমার জন্য দুর্ভোগের পর দুর্ভোগ!’ (ক্িয়ামাহ ৭৫/৩৪) যেটি রাসূল (ছাঃ) বায়তুল্লাহ থেকে বের হওয়ার সময় বনু মাখযুম দরজার নিকটে আবু জাহলকে ধমক দিয়ে বলেছিলেন।** কোন কোন বিদ্বান এটাকে ‘মুবতাদা’ ধরে পরের আয়াতকে ‘খবর’ ধরেছেন। তারা '4-কে ৫ ধরে বলেছেন, 6 9 5% ‘তাদের পক্ষে উত্তম ছিল আনুগত্য করা’ (ইবনু কাছীর, কাসেমী) । তবে এটি দূরতম ব্যাখ্যা ।£* ৪88৪. আহমাদ হা/২০৭৯৭; মুসলিম হা/২৩৪৬; মিশকাত হা/৫৭৮০; তাফসীর ইবনু কাছীর । 8৫. ক্বাতাদাহ (রাঃ) থেকে ‘মুরসাল’ সূত্রে বর্ণিত; তাফসীর আব্দুর রাযযাক হা/৩৪১৬। পরে সাঈদ বিন জুবায়ের (রহঃ) থেকে উক্ত মর্মে পুনরায় বর্ণিত হা/৩৪১৭; কুরতুবী, তাফসীর সূরা ক্য়ামাহ ৩৪-৩৫ আয়াত, হা/৬১৯৯; সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদ্রণ ১৩৩ পৃ. । ৪৬. উক্ত মর্মে অনুবাদ করেছেন ড. মুজীবুর রহমান । বাংলা তাফসীর (প্রকাশক : দারুস সালাম, রিয়াদ, ওয় সংস্করণ ২০০৭ খৃ.), (তাদের জন্যে উত্তম ছিল যে, ‘আনুগত্য করা ও ন্যায়সঙ্গত কথা বলা’), ৯২৪ পূ. । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।