Contents Ee ETB তাফসীরুল কুরআন WU sd তাদের কর্ম নিস্ষল করবেন না। (৫) সত্বর তিনি তাদের পথ প্রদর্শন করবেন Td Ale এবং তাদের অবস্থা সংশোধন করবেন। (৬) অতঃপর তিনি তাদের জান্নাতে প্রবেশ Ee EASE AE করাবেন যার কথা তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন। তাফসীর : এই সূরাকে সূরা ‘ক্বতাল’ও বলা হয়ে থাকে (কুরতুবী, ইবনু কাছীর) । (১) 5 ৮০ ১2193০915945 =| যারা কুফরী করে ও আল্লাহ্র পথে বাধা সৃষ্টি করে, তিনি তাদের কর্মসমূহ নিস্ফল করে দেন’ অত্র আয়াতে রাসূলুল্লাহ (ছাঃ)-কে বাধা দানকারী সে যুগের আবু জাহল ও আব্দুল্লাহ ইবনু উবাই প্রমুখ অবিশ্বাসী ও কপট বিশ্বাসীদের প্রতি ইঙ্গিত করা হ’লেও ক্ন্য়ামত পর্যন্ত সকল যুগে বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে বাধা দানকারীদের বিরুদ্ধে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে যে, কুফরীর কারণে এবং আল্লাহ্র পথে বাধা দানের কারণে তাদের কোন সৎকর্ম আখেরাতে কাজে আসবে না। যেমন আল্লাহ বলেন,-1) 2:03 3৮০৩ ০ ৮15% ৬ | 2%, ‘আর আমরা সেদিন তাদের কৃতকর্মসমূহের দিকে মনোনিবেশ করব। অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব’ (ফুরকান ২৫/২৩) কেননা যারা আল্লাহতে বিশ্বাস করে না, আল্লাহ তাদের সৎকর্মের পুরস্কার কেন দিবেন? বরং যৎকিঞ্চিত বদলা তারা কেবল দুনিয়াতেই পাবে, আখেরাতে কিছুই নয়। (২) ০৬৩)৷ 1১59 1 (০), “পক্ষান্তরে যারা ঈমান আনে ও সৎকর্মসমূহ সম্পাদন করে এবং মুহাম্মাদের উপর তাদের প্রতিপালকের পক্ষ হ’তে যে সত্য নাযিল হয়েছে, তাতে বিশ্বাস স্থাপন করে’ অত্র আয়াতে রাসূল (ছ৷ঃ)-কে সাহায্যকারী মদীনার আনছার এবং পরবর্তী যুগে ক্ন্য়ামত পর্যন্ত বিশুদ্ধ ইসলামের প্রচার ও প্রসারে সাহায্যকারী সকল মুমিন ও সৎকর্মশীলদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। +40 এ অৰ্থ ১১ 544 ৮ ০ ‘তাদের দুনিয়াবী অবস্থা সংশোধন করে দেন’ বিপদাপদে আল্লাহ সাহায্য করেন এবং সর্বত্র তাদের প্রশংসা হ’তে থাকে । রাসূল (ছাঃ) ও মুহাজিরগণ হিজরতের কারণে বিপদগ্রস্ত ছিলেন। কিন্তু মদীনায় তাদেরকে আল্লাহ সাহায্য করেন ও তাদের অবস্থা সংশোধন করে দেন। তারা বিশ্বব্যাপী প্রশংসিত হন। সত্যিকারের ঈমানদারগণ সর্বত্র সর্বদা এভাবেই আল্লাহ্র সাহায্য প্রাপ্ত হয়ে থাকেন। (৩) ৮৩ 1,4 1,745 (23)| ৩0 ৩45 ‘এটা এজন্য যে, যারা কুফরী করে তারা বাতিলের অনুসরণ করে’ । আর যারা ঈমান আনে তারা তাদের প্রভুর পক্ষ হ’তে আগত www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।