Contents ৩1;=)৷ ৮79 ‘এবং সেখানে ভারসাম্য স্থাপন করেছেন’ এখানে ৩5 অর্থ J: ‘ভারসাম্য’ (কুরতুবী, ইবনু কাছীর)। আর ন্যায়বিচারের মাধ্যমেই সমাজে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। নবী-রাসূলদের আল্লাহ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই পাঠিয়েছেন। যেমন তিনি বলেন, 3 4 243 ly CEE ee 5 oe ES nf 2 ‘নিশ্চয়ই আমরা আমাদের রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণাদিসহ প্রেরণ করেছি এবং তাদের সঙ্গে প্রেরণ করেছি কিতাব ও মীযান। যাতে মানুষ ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারে’ (হাদীদ ৫৭/২৫) । অত্র আয়াতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, আকাশকে আল্লাহ কেবল উচু করেননি । বরং তার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন। আর বিস্ময়ের বস্তু হ’ল সেখানেই । আসমানকে আল্লাহ সাতটি স্তরে ভাগ করেছেন ও তার মধ্যে সূর্য ও চন্দ্র স্থাপন করেছেন (নৃহ ৭১/১৫-১৬)। প্রত্যেক স্তরের জন্য দরজা ও দাররক্ষী নিযুক্ত করেছেন ।*২ কল্পনার অতীত এই সীমাহীন মহাশুন্য পেরিয়ে আরও বহুগুণ বিশাল হ’ল আল্লাহ্র আরশ যার উপরে সমুন্নীত আছেন মহান আল্লাহ (ত্বোয়াহা ২০/৫) যেখানে গিয়ে প্রতিদিন সন্ধ্যায় সূর্য সিজদা করে ও আল্লাহ্র নিকট উদয়ের অনুমতি প্রার্থনা করে। অতঃপর আল্লাহ অনুমতি দিলে সে পরদিন সকালে উদিত হয়।** সিজদা করা অর্থ অনুগত হওয়া । এতে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, সূর্যের ঘূর্ণন ও সন্তরণ সবই আল্লাহ্র হুকুমে হয়ে থাকে। আর ক্ৰ্য়ামতের দিন আল্লাহ্র হুকুমেই এটি বন্ধ হয়ে যাবে। প্রতিদিন গিয়ে সিজদা করা অনুমতি প্রার্থনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে, সূর্য বা মানুষ কেউই জানেনা তাদের মেয়াদ কত দিন। তাই আল্লাহ বলেন, (০৯৬) = C035 SYD sll PALL SU Pai PUL PD GF Pl ‘তিনি সূৰ্য ও চন্দ্ৰকে অনুগত করেছেন। প্রতিটিই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সন্তরণ করবে। তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। তিনি নিদর্শন সমূহ ব্যাখ্যা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হ’তে পার’ (রা'দ ১৩/২) । ‘আকাশের ভারসাম্য রক্ষা’ বলার মধ্যে সৌর বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উৎস লুকিয়ে রয়েছে। মহাকাশের তারকারাজি ও অন্যান্য সৃষ্টি সমূহ স্ব স্ব কক্ষপথে ও নিরক্ষ হ’তে তীব্রবেগে সন্তরণ করছে। অথচ কারু সাথে কারু সংঘর্ষ হয় না। নির্ধারিত নিয়মে সূর্য উঠছে ও ডুবছে। চন্দ্র ও নক্ষত্ররাজি জ্যোতি বিকিরণ করছে। আবার হারিয়ে যাচ্ছে। সূর্য থেকে নির্দিষ্ট দূরত্বে পৃথিবী অবস্থান করছে। ফলে এখানকার আবহাওয়া প্রাণী জগতের জন্য সর্বদা সহনীয় পর্যায়ে থাকছে। এভাবে নভোমণগ্ুডলের সবকিছুতে একটা সুন্দর ভারসাম্য বিরাজ করছে। এটা স্রেফ আল্লাহ্রই দান। এটা তিনি করেছেন বান্দাকে তা থেকে উপদেশ গ্রহণের জন্য ৷ ৩০২. বুখারী হা/৩৮৮৭; মুসলিম হা/১৬৪; মিশকাত হা/৫৮৬২, আনাস বিন মালেক (রাঃ) হ’তে। ৩০৩. বুখারী হা/৩১৯৯; মুসলিম হা/১৫৯; মিশকাত হা/৫৪৬৮, আবু যার গিফারী (রাঃ) হ’তে। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।