Contents তাফসীর : যামাখশারী সূরাটিকে ‘মাদানী’ বলেছেন। কিন্তু কুরতুবী, ইবনু কাছীর, ক্বাসেমী সকলে পুরা সূরাকে মাক্নী বলেছেন। তাদের সবচেয়ে বড় দলীলসমূহ নিম্নরূপ ।- (ক) হযরত জাবের (রাঃ) বলেন, একদিন রাসূলুল্লাহ (ছাঃ) ছালাতে সূরা ‘রহমান’ প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করলেন। পরে তিনি বললেন, তোমরা কেমন যে, তোমরা চুপ থাকলে? অথচ জিনেরা এই সূরা শুনে সুন্দরভাবে জবাব দিয়েছিল। তারা বলেছিল, ১ Ll ELIT 5 TL "4 ০:2, ‘হে আমাদের প্রতিপালক! তোমার কোন একটি নে‘মতকেও আমরা অস্বীকার করি না। অতঃপর তোমার জন্যই সকল প্রশংসা’ ।*৯ এতে বুঝা যায় যে, এটি ছিল মক্কার ঘটনা । কারণ জিনদেরকে তিনি দাওয়াত দিয়েছিলেন মক্কায় । অতঃপর মদীনায় গিয়ে তিনি ছালাতে উক্ত সূরা পাঠ করেন। জাবের বিন আব্দুল্লাহ বিন রিআব (রাঃ) ছিলেন আনছার ছাহাবী এবং ১ম বায়‘আতের ৬জন ছাহাবীর অন্যতম (আল-ইস্তী‘আব)। (খ) আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, ‘আমরা সবাই রাত্রিকালে মক্কার বাইরে রাসূল (ছাঃ)-এর সাথে ছিলাম কিন্তু এক সময় তিনি হারিয়ে গেলেন। আমরা ভয় পেলাম তাকে জিনে নিয়ে গেল, নাকি কেউ অপহরণ করল ? আমরা চারদিকে খুঁজতে থাকলাম । কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম ৷ রাতটি ছিল আমাদের জন্য খুবই ‘মন্দ রাত্রি’ (4) £2) ৷ সকালে তাকে আমরা হেরা পাহাড়ের দিক থেকে আসতে দেখলাম । অতঃপর তিনি আমাদের বললেন, জিনদের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি গিয়ে তাদেরকে কুরআন শুনালাম। অতঃপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিনদের নমুনা ও তাদের আগুনের চিহ্নসমূহ দেখালেন। অতঃপর বললেন, তোমরা শুকনা হাডিড ও শুকনা গোবর ইস্তিঞ্জাকালে ব্যবহার করো না। এগুলি তোমাদের ভাই জিনদের খাদ্য’ (মুসলিম হ/৪৫০) ৷ উল্লেখ্য যে, ইবনু মাসউদ কর্তৃক অন্য বর্ণনায় কয়লার কথা এসেছে (আবুদাউদ হা/৩৯)।*** (গ) উরওয়া বিন যুবায়ের স্বীয় পিতা যুবায়ের ইবনুল ‘আওয়াম (রাঃ) হ’তে বর্ণনা করেন, তিনি বলেন যে, আব্দুল্লাহ বিন মাসউদ ছিলেন প্রথম ব্যক্তি, যিনি রাসূলুল্লাহ (ছাঃ)-এর পরে মক্কায় কাফেরদের সম্মুখে প্রথম প্রকাশ্যে কুরআন পাঠ করেন। তিনি বলেন, আল্লাহ্র রাসূলের ছাহাবীগণ একদিন একত্রিত হয়ে বললেন, আল্লাহ্র কসম! কুরায়েশরা কখনো প্রকাশ্যে কুরআন শুনেনি। অতএব কে আছ যে তাদেরকে কুরআন ২৯০. তিরমিযী হা/৩২৯১; মিশকাত হা/৮৬১; সিলসিলা ছহীহাহ হা/২১৫০; দর. ‘সীরাতুর রাসূল (ছাঃ)' ২০১ পৃ. । ২৯১. মুসলিম হ৷/৪৫০; আহমাদ হা/৪১৪৯ সনদ ছহীহ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।