তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ)-এর সময়ে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। তখন কুরায়েশরা বলল, এসব মুহাম্মাদের জাদু । সুতরাং তোমরা বহিরাগত মুসাফিরদের জিজ্ঞেস কর। কেননা মুহাম্মাদ সমস্ত মানুষকে জাদু করতে পারবে না। অতঃপর বহিরাগতদের জিজ্ঞেস করা হ’ল এবং তারাও একই সাক্ষ্য দিল ।*** তারীখে ফিরিশতায় বর্ণিত হয়েছে যে, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার এই দৃশ্য ভারতের মালাবারের জনৈক মহারাজা স্বচক্ষে দেখেন এবং তা নিজের রোজনামচায় লিপিবদ্ধ করেন। পরে আরব বণিকদের মুখে ঘটনা শুনে তখনকার রাজা ‘সামেরী’ উক্ত রোজনামচা বের করেন। অতঃপর তাতে ঘটনার সত্যতা দেখে তিনি মুসলমান হয়ে যান । যদিও সামরিক নেতা ও সমাজনেতাদের ভয়ে তিনি ইসলাম গোপন রাখেন’ ।** শিক্ষণীয় : চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনায় শিক্ষণীয় এই যে, সূর্য-চন্দ্র-নক্ষত্র সবই মানুষের অনুগত ও মানুষের কল্যাণে সৃষ্ট এবং তাদেরই সেবায় নিয়োজিত । এছাড়াও এর মধ্যে রয়েছে বিজ্ঞানীদের জন্য অফুরন্ত গবেষণার উৎস । আর তা এই যে, মহাশূন্যে ঘূর্ণায়মান নক্ষত্ররাজি কোনটাই নিজ ইচ্ছায় সৃষ্টি হয়নি এবং কোনটাই নিজ ইচ্ছায় চলে না। তাদের উপর একজন সুনিপুণ ও সুদক্ষ পরিচালক ও ব্যবস্থাপক রয়েছেন। যিনি বিশ্ব চরাচরের ধারক । আর তিনিই হ’লেন আল্লাহ । এদিকে ইঙ্গিত করেই বলা হয়েছে, ৩) Al LSPA SES Ne SCAN GE sh BAST ISL TIMI BEL SY BSS 553) AY 2 LSE 2 U ‘নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি ছয় দিন নভোমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমুনীত হয়েছেন। তিনি কর্ম পরিচালনা করেন। তীর অনুমতি ব্যতীত কোন সুফারিশকারী নেই । তিনিই আল্লাহ, তোমাদের পালনকর্তা । অতএব তোমরা তার ইবাদত কর। এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?’ (ইউনুস ১০/৩) । (৩) 32.2 1 { ‘আর প্রতিটি কাজই স্থিরীকৃত' | এর অর্থ + £5 & A J ‘ক্য়ামতের দিন প্রত্যেক কর্মীর ভাল-মন্দ ফলাফল স্থিরীকৃত হবে' (ইবনু কাছীর, কাসেমী) । অত্র আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে, হঠকারীদের চরিত্রই হ’ল কুরআন- হাদীছের উপর মিথ্যারোপ করা ও নিজেদের খেয়াল-খুশীর অনুসরণ করা । তাদের দাবী অনুযায়ী চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার বিস্ময়কর ঘটনা দেখার পরেও তারা তাদের অবিশ্বাসে ২৬৭. আবুদাউদ ত্বায়ালেসী হা/২৪৪৭ সনদ ছহীহ; কুরতুবী হ৷/৫৭৩৭; ইবনু কাছীর; দ্রঃ সীরাতুর রাসূল (ছাঃ), ওয় মুদ্ৰণ ১১৭-১১৮ পৃ. । ২৬৮. মুহাম্মাদ কাসেম হিন্দুশাহ ফিরিশতা, তারীখে ফিরিশতা (ফারসী হ’তে উর্দু অনুবাদ : লাঙ্কৌ ছাপা, ১৩২৩/১৯০৫) ১১শ অধ্যায় ‘মালাবারের শাসকদের ইতিহাস’ ২/৪৮৮-৮৯ পৃ.; সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদুণ ১১৮ পৃ. । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।