Contents 4440 ৰ ৩4১ ভি £04, ‘নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আদম সন্তানের জন্য ব্যভিচারের অংশ নির্ধারিত করে রেখেছেন । যা সে অবশ্যই লাভ করবে। যেমন- চোখের যেনা হ’ল দেখা, জিহ্বার যেনা হ’ল কথা বলা এবং মন সেটার আকাংখা করে ও কামনা করে। অতঃপর গুপ্তাঙ্গ সেটাকে সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে’ (কুরতুবী, ইবনু কাছীর) ৷*** re ELON ৩! ‘তোমার প্রতিপালক প্রশস্ত ক্ষমার অধিকারী’ যামাখশারী বলেন, ‘তোমার প্রতিপালক প্রশস্ত ক্ষমার অধিকারী’ যেহেতু তিনি কবীরা গোনাহ সমূহ হ’তে বেঁচে থাকার বিনিময়ে ছগীরা গোনাহ সমূহ এবং তওবার কারণে কবীরা গোনাহ সমূহ মাফ করে দেন’ (কাশশাফ)। এটি তার মু‘তাযেলী ব্যাখ্যা । কিন্তু আহলে সুন্নাতের নিকট এর ব্যাখ্যা হ’ল, উক্ত বিষয়টি ছাড়াও তিনি সেফ অনুগ্রহ বশে বান্দাকে ক্ষমা করতে পারেন। 200০ 5 3) 4 4451 72 “তিনি তোমাদের র সম্পর্কে সম্যক অবগত যখন তিনি তোমাদের সৃষ্টি করেন মাটি থেকে’ অর্থাৎ তিনি তোমাদের ভাল-মন্দ সবকিছু জানেন যখন তিনি তোমাদের পিতা আদমকে সৃষ্টি করেন মাটি থেকে । অতঃপর তার সন্তানদের বের করেন তার পিঠ থেকে পিপীলিকার ন্যায় । অতঃপর তাদেরকে দু’ভাগ করেন। একভাগ জান্নাতী ও একভাগ জাহান্নামী ।**২ 94% ০,০; 9 53 ১19 ‘এবং যখন তোমরা তোমাদের মায়ের গর্ভে ছিলে বাচ্চা হিসাবে’ ৷ £৮ একবচনে ১% অর্থ ৷ ৪ 85 ৮ 9] “ৰাচ্চা যতক্ষণ মায়ের গর্ভে থাকে’ ১,৮ |) +5৮০ ৬০৮ (= একে ‘জানীন’ বলা হয় পেটের মধ্যে গোপন থাকার কারণে এবং পর্দার মধ্যে থাকার কারণে (কুরত্ববী)। সেখানে ১২০ দিন বয়সে আল্লাহ তার আজাল (আয়ুঙ্কাল), আমল, রিযিক এবং সে জান্নাতী না জাহান্নামী চারটি বিষয় লিখে দেন।*** তাবেঈ বিদ্বান মাকহুল (মৃ. ১১২ হি.) বলেন, ‘আমরা আমাদের মায়ের গর্ভে বাচ্চা ছিলাম । সেখান থেকে আমাদের কেউ গর্ভচ্যুত হ’ল । অতঃপর আমরা বাকী রয়ে গেলাম এবং দুধ পান করতে থাকলাম । সেখান থেকে আমাদের অনেকে ধ্বংস হ’ল । অতঃপর আমরা বাকী রয়ে গেলাম এবং সাবালক হ’লাম। সেখান থেকে আমাদের অনেকে ধ্বংস হ’ল । অতঃপর আমরা বাকী রয়ে গেলাম এবং যুবক হ’লাম। সেখান থেকে আমাদের অনেকে ধ্বংস হ’ল । অতঃপর আমরা বৃদ্ধ হ'লাম। এরপর আমরা আর কিসের জন্য অপেক্ষা করব’? (কুরতুবী, ইবনু কাছীর) । ২৩১. বুখারী হা/৬২৪৩; মুসলিম হা/২৬৫৭; আহমাদ হা/৮৯১৯; মিশকাত হা/৮৬, আবু হুরায়রা (রাঃ) হ'তে । ২৩২. আহমাদ হা/১৭৬২৯, ২৪৫৫, ২১২৭০; মিশকাত হা/১২০-২২, আবু আব্দুল্লাহ, ইবনু আব্বাস ও উবাই ইবনু কা’ব (রাঃ) হ’তে ৷ ২৩৩. বুখারী হা/৩২০৮; মুসলিম হা/২৬৪৩; মিশকাত হা/৮২, আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) হ’তে ৷ www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।