তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents সাথে অপেক্ষায় থাকলাম’ বলার মধ্যে প্রচ্ছন্ন হুমকি রয়েছে। যা আল্লাহ্র পক্ষ থেকে রাসুল (ছাঃ) ও ছাহাবীগণের মাধ্যমে কার্যকর হয় বদরের যুদ্ধে কুরায়েশদের চরম পরিণতি বরণের মধ্য দিয়ে (কুরতুবী) । (৩২) ১% 44১৩14৮ 1 ‘তাদের বিবেক কি তাদের এই মিথ্যারোপে প্ররোচিত করে? নাকি তারা আসলেই এক অবাধ্য সম্প্রদায়?’ "১৬ অৰ্থ 7 ‘তাদের জ্ঞান’ (কুরতুবী, ইবনু কাছীর) প্রকৃত জ্ঞান হ’ল কুরআনের জ্ঞান। যাতে কোন ভুল নেই । যা সত্য ও মিথ্যার মানদণ্ড অথচ অবিশ্বাসীরা সেই শাশ্বত জ্ঞান হ’তে দূরে থেকে নিজেদের জ্ঞানকে বড় করে দেখে৷ সেকারণ তারা কিয়ামতের দিন বলবে, এ so BL pf ‘যদি আমরা সেদিন (নবীদের কথা) শুনতাম ও তা অনুধাবন করতাম, তাহ’লে আজ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হ’তাম না’ (মুলৃক ৬৭/১০) । এতে ইঙ্গিত রয়েছে যে, অবিশ্বাসী ও কপট বিশ্বাসীরা নিজেদেরকে যত বড় জ্ঞানী ভাবুক, তারা প্রকৃত অর্থে জ্ঞানী নয়। যারা তাদের সৃষ্টিকর্তাকে চিনেনা, তার বিধান মানেনা, নিজের ভবিষ্যৎ কল্যাণের খবর রাখে না, তার জীবনের পরিণতি জানেনা, তারা কিভাবে জ্ঞানী হ’তে পারে? পক্ষান্তরে মুমিনরা বৈষয়িক জ্ঞানে যদি কিছু কমও থাকেন, তবুও তারাই প্রকৃত জ্ঞানী । কারণ তারা তাদের নিশ্চিত গন্তব্য জানেন এবং সেখানে মুক্তির জন্য সর্বদা পাথেয় সঞ্চয় করেন। (৩৩) 454 5,),4%1 ‘নাকি তারা বলে যে, এটি তার মনগড়া কথা! বরং ওরা এটাতে বিশ্বাসই করে না’ । এ অর্থ +. ১৮ 2 415" ‘সে তার নিজের পক্ষ থেকে কুরআন বানিয়ে বলছে’ (ইবনু কাছীর)। ১ ৷ অর্থ J!) [১7 “বানিয়ে কথা বলা’ ৷ যা সাধারণতঃ মিথ্যা বলার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন 4% 45% অর্থ 415 055 ‘সে তার উপর মিথ্যারোপ করেছে’ (কুরতুবী) ৷ (৩৪) + ০5০ 1+ ‘যদি তারা সত্যবাদী হয়, তাহ’লে অনুরূপ একটি কুরআন ওরা নিয়ে আসুক!’ এখানে ‘হাদীছ’ বলে কুরআনকে বুঝানো হয়েছে। এটি ছাড়াও আরও অনেক স্থানে এরূপ বলা হয়েছে। যেমন ৩,০ 5 51057 4 ‘আল্লাহ সর্বোত্তম বাণী নাযিল করেছেন’ (যুমার ৩৯/২৩) । এটি কুরআনে বর্ণিত ক্রম অনুযায়ী কাফেরদের প্রতি আল্লাহ্‌র ৬ষ্ট চ্যালেঞ্জ । যা মক্কায় ৫টি চ্যালেঞ্জের সর্বশেষ । এরপর মদীনায় চ্যালেঞ্জ করা হয় সূরা বাক্বারাহ ২৩ আয়াতের মাধ্যমে ৷ চ্যালেঞ্জের আয়াতগুলি হ’ল যথাক্ৰমে মদীনায় বাক্বারাহ ২/২৩ এবং মক্কায় ইউনুস ১০/৩৮, হুদ ১১/১৩, ইসরা ১৭/৮৮, ক্বাছাছ ২৮/৪৯ ও তুর ৫২/৩৪ । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।