Contents বিতণ্ডা করেছ এবং অনেক বেশী করেছ। অতএব তুমি যে শাস্তির ভয় আমাদের দেখাচ্ছ, তা নিয়ে আস যদি তুমি সত্যবাদী হও’ (হুদ ১১/৩২) ৷ ফলে তাদের উপর ব্যাপক বিধ্বংসী মহা প্লাবনের গযব নেমে আসে । যাতে তারা সব নিশ্চিহ্ন হয়ে যায় (হুদ ১১/৩৬-৩৯) । (৬০) ১,০; 5১৷ ৫% ৮1975 ৪3) 8% ‘অতঃপর অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ সেই দিনের জন্য, যেদিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে'। ৫% ৮ ‘তাদের প্রতিশ্রুত সেই দিন’ হ’ল ক্ন্য়ামতের দিন (ইবনু কাছীর) অথবা বদরের যুদ্ধের দিন। যেদিন তারা মুসলিম বাহিনীর হাতে পর্যুদস্ত হয়। একটি হ’ল দুনিয়াবী আযাব । অন্যটি হ’ল আখেরাতের আযাব । অবিশ্বাসীরা দু'টিই ভোগ করবে। তবে সূরার শুরুতে চারটি বস্তুর শপথ করে ৫ ও ৬ আয়াতে ‘কর্মফল দিবস অবশ্যই আসবে’ বলে যে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে, সূরার শেষে বর্ণিত ‘প্রতিশ্রুত দিবস’-এর অর্থ ক্ব্য়ামত দিবস হওয়াটাই অধিক যুক্তিযুক্ত এবং বদরের দিবস হওয়াটাও সম্ভব পূর্বাপর সম্পর্কের কারণে । কেননা এগুলি হ’ল দুনিয়াবী আযাব’ (আরন্স সউদ, কাসেমী) । যেটা আল্লাহ যালেমদের জন্য নির্ধারণ করে রাখেন। যেমন তিনি বলেন, $20 ০ 2 4, ১৯৬% 4 30 ০| ৩,১ (আখেরাতে) কঠিন শাস্তির পূর্বে (দুনিয়াতে) আমরা অবশ্যই তাদের লঘু শাস্তির স্বাদ আস্বাদন করাবো । যাতে তারা (আল্লাহ্র পথে) ফিরে আসে’ (সাজদাহ ৩২/২১) । যেমনটি আল্লাহ কুরায়েশ যালেমদের জন্য নির্ধারিত করেছিলেন বদরের দিনকে । যেদিন মুসলিম বাহিনীর হাত দিয়েই তিনি ১১ জন কুরায়েশ নেতাকে নিশ্চিহ্ন করে দেন। এটি ছিল তাদের জন্য দুনিয়াবী আযাব । এছাড়া আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তিতো আছেই । অবিশ্বাসী ও যালেমরা দু’টি আযাবই ভোগ করবে । আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখেরাতে সকল প্রকার আযাব থেকে রক্ষা করুন এবং উভয় জগতে মঙ্গল দান করুন- আমীন! ॥ সূরা যারিয়াত সমাপ্ত ৷ Ll od AB DUNNE) iw pd pT www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।