Contents কিছুই চাইনি । এক্ষণে যদি তুমি বল, যদি আল্লাহ সেটা চাইতেন, তাহ’লে তারা সবাই ইবাদতকারী হয়ে যেত। আমি বলব, আল্লাহ কেবল বান্দার স্বেচ্ছাকৃত ইবাদত চেয়েছেন, বাধ্যগত ইবাদত নয়। কেননা তিনি তাদের দু’টিই করার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি চাওয়া সত্ত্বেও অনেকে তার ইবাদত পরিত্যাগ করেছে। কেননা যদি তিনি বাধ্য করতেন, তাহ’লে তাদের সকলের নিকট থেকে সেটা পাওয়া যেত’ (কাশশাফ)। এখানে তিনি তার রীতি অনুযায়ী ‘যদি তুমি বল, তবে আমি বলব’ বলে আহলে সুন্নাতের বিশুদ্ধ আক্বীদার প্রতি ইঙ্গিত করেছেন। যদিও আহলে সুন্নাতের নামে যে প্রশ্ন তিনি উল্লেখ করেছেন, সেটি আহলে সুন্নাতের বক্তব্য নয় এবং তার জবাবও তিনি দেননি । কেননা আহলে সুন্নাতের আক্বীদা হ’ল, আল্লাহ্র এই রাজত্বে তিনি যেটা চান, সেটাই হয়। পক্ষান্তরে মু‘তাযেলী আঝ্ীদা হ’ল, বান্দা যেটা করে, সেটাই আল্লাহ্র হুকুম’ (মুহাক্কিক কাশশাফ)। এর অর্থ দাড়ায় বান্দা চুরি করলেও সেটি আল্লাহ্র হুকুম । এতে আল্লাহকে দায়ী করা হয়, বান্দা নির্দোষ হয়ে যায় । যা মারাত্মক ভ্রান্তি । পক্ষান্তরে আহলে সুন্নাতের আক্বীদা হ’ল বান্দা পাপ করলে সে তার নিজের ইচ্ছায় সেটা করে এবং এজন্য সে দায়ী হয়। আল্লাহ তাকে বাধা দেননা, যদিও তিনি এতে নাখোশ হন। যেমন তিনি বলেন, 740 3 ০% ১? ‘আর তিনি তার বান্দাদের কুফরীতে খুশী হন না’ (যনমার ৩৯/৭) । এক্ষণে আয়াতের সঠিক অর্থ হবে, ৮ UL AAU YL (407, === ২6 ‘আমি জিন ও ইনসান সৃষ্টি করেছি কেবল এজন্য যে, আমি তাদেরকে নির্দেশ দিব আমার ইবাদতের জন্য’ যেমন অন্যত্র আল্লাহ বলেন, ৷৩৮৷, ৬] |, ১ 1,94 9 ‘অথচ তাদের প্রতি কেবল এই আদেশ করা হয়েছিল যে, তারা শুধুমাত্র এক উপাস্যের ইবাদত করবে’ (তওবা ৯/৩১; কুরতুবী) । প্রশ্ন হ’তে পারে যে, এটাই আল্লাহর নির্দেশ হলে বান্দা কভাবে কুফরী করতে ত পারে? উত্তর এই যে, বান্দার দেহ সর্বদা আল্লাহ্র আনুগত্য করে। আল্লাহ্র হুকুমে হয় তার জন্ম ও মৃত্যু, তার সুস্থতা ও অসুস্থতা, তার যৌবন ও বার্ধক্য । কিন্তু তার জ্ঞান ও বিবেককে আল্লাহ স্বাধীন রেখেছেন তাকে পরীক্ষা করার জন্য । সে ইচ্ছা করলে কৃতজ্ঞ হ’তে পারে, ইচ্ছা করলে অকৃতজ্ঞ হ’তে পারে (দাহর ৭৬/৩) । অত্র আয়াতটি আহলে সুন্নাতের আক্বীদা মতে তাওহীদে ইবাদতের পক্ষে বড় দলীল । হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, EES TE SO ERROR CE MEI le BENE AEE Sf JSR ts ICES aL MY CA a BY www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।