Contents প্রতি মিথ্যারোপের জন্য অছিয়ত করে গেছে? এটি ‘ধিক্কার ও বিস্ময়’ অর্থে এসেছে (কুরতুবী) । সাধারণ উপদেশকে ‘নছীহত’ এবং মৃত্যুকালীন উপদেশকে সাধারণতঃ ‘অছিয়ত’ বলা হয়। যেটিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। তবে যেকোন জোরালো উপদেশকে ‘অছিয়ত’ বলে অভিহিত করা যায়। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) ছাহাবীদের উপদেশ দেওয়ার সময় অনেক সময় ‘অছিয়ত’ শব্দ ব্যবহার করতেন। যেমন তিনি বলেন, 4, ~~ dl EE a | ‘আমি তোমাদেরকে আল্লাহভীতির এবং আমীরের কথা শোনার ও তার আনুগত্য করার অছিয়ত করছি’ ২% আল্লাহ এখানে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলছেন, তাদের পূর্ববর্তীরা সবাই কি তাদেরকে এভাবে নবীগণের প্রতি মিথ্যারোপের অছিয়ত করে গেছে? অথচ তাদের সাথে এদের সাক্ষাৎ ঘটেনি । বরং এটাই সঠিক যে, পূর্ববর্তী ও পরবর্তী সবাই একটি ব্যাপারে সমান যে, তারা সকলে ছিল অবাধ্য । নিখাদ বস্তুবাদী ধ্যান-ধারণা ও প্রবৃত্তি পরায়ণতার কারণে তারা নবীগণের দাওয়াত কবুল করেনি। শেষনবী মুহাম্মাদ (ছাঃ)-কেও একই পরিস্থিতির সম্মুখীন হ’তে হয়েছে। এর মধ্যে ইঙ্গিত রয়েছে যে, শেষনবীর প্রকৃত অনুসারী সমাজ সংস্কারক নেতা-কর্মীদেরও সকল যুগে একই অবস্থার মুকাবিলা করতে হবে। (৫৪) ॥,4 ০34514 1% ‘অতএব তুমি ওদের থেকে মুখ ফিরিয়ে নাও। এতে তুমি নিন্দিত হবে না’ অর্থাৎ মিথ্যারোপকারীদের এড়িয়ে চল। এতে আল্লাহ্র নিকট তোমার কোন দোষ হবে না। কারণ তুমি উপদেশ দেওয়ার দায়িত্ব পালন করেছ। যেমন অন্যত্র এসেছে, ১59 $৬ 7 4 6 57, 45 [৮০20 ‘অতএব তুমি ওদের এড়িয়ে চল এবং আল্লাহ্র উপর ভরসা কর। আল্লাহ্ই তত্ত্বাবধায়ক হিসাবে যথেষ্ট' (নিসা 8/৮১) | (৫৫) pl LF SU y *95, ‘আর তুমি উপদেশ দিতে থাক। কেননা উপদেশ মুমিনদের উপকারে আসে’ । এখানে ‘মুমিন’ অর্থ 4 ৷ 5,4 “যাদের তাক্ব্দীরে আল্লাহ ঈমান লিখে রেখেছেন’ অথবা যারা ঈমান এনেছে (কাসেমী) । যেমন অন্যত্র আল্লাহ বলেন, / 94 5% i ele If 9 0% Cs A LS -£9 =; ‘আমরা ভালভাবে জানি তারা যা বলে । আর তুমি তাদের উপর যবরদস্তি কারী নও। অতএব যে আমার শাস্তিকে ভয় করে, তুমি তাকে উপদেশ দাও কুরআনের মাধ্যমে’ (কাফ ৫০/৪৫) এখানে মুমিনদের নির্দিষ্ট করা হয়েছে এজন্য যে, তারাই কেবল কুরআন দ্বারা উপকৃত হয়ে থাকে । হঠকারীরা নয় । ২০১. আবুদাউদ হা/৪৬০৭ প্রভৃতি; মিশকাত হা/১৬৫, রাবী ইরবায বিন সারিয়াহ (রাঃ) । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।