Contents এছাড়াও আমরা বলতে পারি, পৃথিবীর চারভাগের তিন ভাগ পানির প্রধান উৎস পাচটি মহাসাগরের অফুরন্ত পানি রাশি থেকে সূর্যকিরণের মাধ্যমে সৃষ্ট ও প্রতিদিন উত্থিত বাষ্প থেকে যে মেঘমালা সৃষ্টি হয়, অতঃপর যা থেকে পুনরায় পৃথিবীতে বৃষ্টি বর্ষিত হয়, সেখানেও রয়েছে মহাকাশ ও মহাসাগরের মধ্যে এক অদৃশ্য সেতুবন্ধন। কোন্ সে অদৃশ্য শক্তি, যিনি এভাবে প্রতি মুহূর্তে বান্দার জন্য অবিরতভাবে রু্ীর ব্যবস্থা করছেন? নিশ্চয় যেকোন মানুষের অবচেতন মন থেকে উত্তর বেরিয়ে আসবে, তিনি আল্লাহ । ফাতাবা-রাকাল্লা-হ আহসানুল খালেকীন! (অতএব বরকতময় আল্লাহ কতই না সুন্দর সৃষ্টিকর্তা!) । ৩,১, ‘এবং তোমাদের প্রতিশ্রুত বিষয় সমূহ’ । এর অর্থ আসমানী গযব, ঝড় ও ঝঞ্রাবায়ু, জান্নাত ও জাহান্নাম, ভাল ও মন্দ সবই হ’তে পারে। এ যুগের যমীনী গযব যেমন পানিতে আর্সেনিক দূষণ, দাবানল, খরা, ফসলে বরকত নষ্ট হওয়া এবং আসমানী গযব যেমন নানা ধরনের মরণঘাতি ভাইরাস সমূহ ৷ যা সর্বদা মানুষকে ভীত ও তাড়িত করছে। অথচ সবই হচ্ছে মানুষের কৃতকর্মের ফল হিসাবে। আল্লাহ বলেন, ৩৫ ৮১ ১১০ 6 ৮, 6575 ৩0] ৩5 ‘আর তোমার প্রতিপালক এমন নন যে, জনপদ সমূহকে অন্যায়ভাবে ধ্বংস করে দিবেন সেখানকার অধিবাসীরা সৎকর্মশীল হওয়া সত্বেও’ (হৃদ ১১/১১৭) ৷ খ্যাতনামা তাবেঈ হাসান বাছরী (রহঃ) আকাশে বৃষ্টি দেখলে বলতেন, এর মধ্যে তোমাদের রিষিক রয়েছে। কিন্তু তোমরা তা থেকে বঞ্চিত হচ্ছ তোমাদের পাপের কারণে’ (কাশশাফ)। ইবনু আব্বাস (রাঃ) বলেন, এর অর্থ জান্নাত । কেননা সেটি রয়েছে সাত আসমানের উপরে আরশের নীচে (কাশশাফ, ইবনু কাছীর) । (২৩) 52 4 নিশ্চয় এটি সত্য’ ব্বিয়ামত, জান্নাত-জাহান্নাম এবং আসমানে মানুষের রিষিক সৃষ্টি প্রভৃতি বিষয় যে সত্য, সেটির তাকীদ করার জন্য আল্লাহ প্রথমে আসমান ও যমীনের প্রতিপালকের শপথ করেছেন। কারণ এগুলি কোন মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। অতঃপর পুনরায় তাকীদ করার জন্য মানুষের পরস্পরে কথোপকথনের সত্যতার সাথে তুলনা করেছেন। কারণ কথা বলার গুণই হ’ল অন্য সকল প্রাণীর উর্ধে মানুষের প্রধান বৈশিষ্ট্য । এটাকে যেমন মানুষ অস্বীকার করতে পারে না, তেমনি আসমানী বিষয়গুলির সত্যতাকেও মানুষ অস্বীকার করতে পারে না। ৮ | আসলে ছিল |: 55 এ বিলুপ্ত করার কারণে | যবর যুক্ত হয়েছে। অথবা এটি তাকীদ হিসাবে এসেছে ০5! | ৬% 5 থেকে । £৬ }১-এর মধ্যে } মুযাফ হয়েছে :্%-এর দিকে । ৮ অতিরিক্ত (কুরতুবী) www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।