তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents ও জাগরণ সবকিছুর মধ্যে সর্বদা মৃত্যু ও পুনরুথানের খেলা চলছে। অথচ সে নিজের মৃত্যুর পর পুনরুথ্থানকে অস্বীকার করছে। সে একবারও ভাবেনা যে, দুনিয়াতে ভূমিষ্ট হওয়ার ব্যাপারে তার কোন হাত ছিল না। মৃত্যুতেও তার কোন হাত থাকবে না। একইভাবে পুনরুথ্থানেও তার কিছু করার থাকবে না। যিনি তাকে জীবন ও মৃত্যু দেন, তিনিই তাকে পুনজীবিত করবেন ও সারা জীবনের কর্মের হিসাব নিবেন। প্রতিদিনের খাদ্যের প্রতিক্রিয়া নিয়ে দিন যাপন করছে মানুষ । একইভাবে প্রতিদিনের কর্মের রেকর্ড নিয়ে তার রহ চলে যাবে তার সৃষ্টিকর্তার কাছে। এতে অবিশ্বাসের কি আছে? বরং এটাই তো স্বাভাবিক এবং এটাই তো যুক্তির দাবী । আপনি একজনকে একটি কাজের দায়িত্ব দিয়ে পাঠাবেন । অথচ তার কাজের হিসাব নিবেন না। এটা কি হ’তে পারে? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার দাসত্্‌ করার জন্য । আপনি সেটা করলেন কি-না, তার জবাবদিহি করবেন না? আর সেই চূড়ান্ত হিসাবের দিনটাই তো হ’ল ক্ৰ্য়ামতের দিন। (২২) OG UD SF) 9 ‘আর আকাশে রয়েছে তোমাদের রিযিক এবং তোমাদের প্রতিশ্রুত বিষয়সমূহ’ । আকাশে রিযিক অর্থ বৃষ্টি । যা হ’ল ০% (বা সকল রূষীর উৎস (কাসেমী)। যা না হ’লে পৃথিবীতে মানুষ ও জীবজন্তু, ঘাস-পাতা বা উদ্ভিদ কিছুই সৃষ্টি হ’ত না এবং কিছুই বাচতোনা ৷ মহাশুন্যে বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, কিভাবে তা পরিচালিত হয়, কিভাবে তার স্পর্শে মৃত যমীন পুনরজীবন লাভ করে। সবকিছুতেই রয়েছে জ্ঞানীদের জন্য চিন্তার খোরাক ।”** সাঈদ বিন জুবায়ের বলেন, এর অর্থ হ’ল বরফ (কুরতুবী, ত্বাবারী)। এটাও হ’তে পারে। কেননা পর্বতশৃঙ্গে জমাট বরফমালা থেকেই নদী সমূহের সৃষ্টি হয়। যা মানুষের রযীর উৎস । পৃথিবীর শ্রেষ্ঠ পর্বতশৃঙ্গ সমূহের মধ্যে রয়েছে, (১) হিমালয় পর্বতমালা । যা ভারত, নেপাল, ভুটান, চীন ও পাকিস্তানসহ এশিয়া মহাদেশের পাঁচটি দেশে বিস্তৃত। যার সর্বোচ্চ এভারেস্ট চূড়ার উচ্চতা ৮৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফুট । যা থেকে নির্গত হয়েছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র প্রভৃতি বড় বড় নদী ও তাদের শাখা নদী সমূহ ৷ হিমালয়ের অন্যতম তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের উচ্চতা ৮৫৮৬ মি. বা ২৮,১৬৯ ফুট; যা বাংলাদেশের উত্তর সীমান্ত ঠাকুরগী-পঞ্চগড় থেকেও দেখা যায়। (২) আন্দিজ পর্বতমালা ৷ যা দক্ষিণ আমেরিকার সাতটি দেশ আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু ও ভেনিজুয়েলা জুড়ে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা ৷ যার সর্বোচ্চ চুড়ার উচ্চতা ৬৯৬১ মিটার বা ২২,৮৩৮ ফুট । (৩) আল্পস পর্বতমালা । যা ইউরোপ মহাদেশের জার্মানী হ’তে ফ্রান্স পর্যন্ত বিস্তৃত । যার সর্বোচ্চ চূড়ার উচচতা ৪৮০৮ মিটার বা ১৫,৭৭৬ ফুট৷ এতদ্্যতীত রয়েছে ৫৪ লক্ষ বর্গমাইল বিস্তৃত বরফে ঢাকা এন্টাৰ্কটিকা মহাদেশ ৷ যা সবই পৃথিবীর প্রাণীজগতের জন্য অফুরন্ত পানির উৎস । ১৮৬. এজন্য সূরা নাবা ১৪ আয়াতের তাফসীর পাঠ করুন । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।