তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents I 3 A IST EST All Ge tp 3 250 ILL ‘আসমান ও যমীন সৃষ্টি অবশ্যই অনেক বড় মানুষ সৃষ্টির চাইতে কিন্তু অধিকাংশ মানুষ এটা জানেনা’ (মমিন/গাফের ৪০/৫৭) তিনি আরও বলেন,- ৷ ৬ ১ * ‘তোমাদের সৃষ্টি অধিক কঠিন, না আকাশের সৃষ্টি? যা তিনি নির্মাণ করেছেন (নাযে‘আত ৭৯/২৭) । তিনি আয়াতুল কুরসীর শেষে বলেন, ১; (230 4 5 ৮) bl (5 789 ৬৫৮০ 25,5 তার কুরসী আসমান ও যমীন পরিব্যপ্ত। আর এ দু'য়ের রক্ষণাবেক্ষণ তাকে মোটেই শ্ৰান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহীয়ান’ (বাকারাহ ২/২৫৫) । (৩৯) ৩) ১০০ ০০ ৩51১4 ৬ 5% "০৬ ‘অতএব তারা যা কিছু বলে তুমি তাতে ধৈর্য ধারণ কর এবং তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা কর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে'। অত্র আয়াতে কাফেরদের মিথ্যারোপের বিরুদ্ধে রাসূল (ছাঃ)-কে ধৈর্যধারণ করতে বলা হয়েছে। এখানে উদ্দেশ্য রাসূল (ছাঃ) হ’লেও সকল যুগের সনিষ্ঠ মুমিনদের প্রতি উক্ত উপদেশ প্রদান করা হয়েছে (কুরতুবী)। সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে বলতে ফজর ও আছরকে বুঝানো হয়েছে। কেননা পীচ ওয়াক্ত ছালাত ফরয হওয়ার পূর্বে কেবল ফজর ও আছরের ছালাত ফরয ছিল । নবুঅতের প্রথম এক বছর রাসূল (ছাঃ) ও উম্মতের উপর ক্্য়ামুল লায়েল বা তাহাজ্জুদের ছালাত ওয়াজিব ছিল। পরে উম্মতের জন্য উক্ত হুকুম রহিত করা হয়। অতঃপর মিরাজের রাতে পাচ ওয়াক্ত ছালাত ফরয হওয়ার মাধ্যমে পিছনের সব হুকুম মানসূখ হয়। কিন্তু সেগুলির মধ্যে এখানে ফজর ও আছরের ছালাতের কথা বলা হয়েছে যা সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে" (ইবনু কাছীর) । জারীর বিন আব্দুল্লাহ (রাঃ) বলেন, একদিন রাতে আমরা রাসুলুল্লাহ (ছাঃ)-এর নিকট বসেছিলাম । এমন সময় তিনি পূর্ণিমার চাদের দিকে তাকালেন। অতঃপর বললেন, তোমরা সত্র তোমাদের প্রতিপালকের সামনে উপস্থিত হবে। অতঃপর তোমরা তাকে দেখবে, যেভাবে এই চন্দ্রকে দেখছ । তাতে তোমরা কোনরূপ সন্দেহে পড়বে না। সুতরাং (শয়তানের নিকট) পরাজিত না হয়ে যদি তোমরা সূর্যোদয়ের পূর্বের ও সূর্যাস্তের পূর্বের ছালাত আদায় করতে পার, তবে সেটাই কর। অতঃপর তিনি পাঠ করলেন, ০28 )39 ০%) চ ১৮ 03 21, 2০০০ ০০2 “এৰং তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা কর সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে (কা-ফ ৩৯) ।*** ১৭৭. বুখারী হা/৪৮৫১ ‘তাফসীর’ অধ্যায়, উক্ত আয়াত অনুচ্ছেদ; মুসলিম হা/৬৩৩; মিশকাত হা/৫৬৫৫। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।