তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents বস্তুতঃ অল্প কথায় সুন্দরতম আঙ্গিকে এমন আকর্ষণীয় বাক্যশৈলী আল্লাহ ব্যতীত কারু পক্ষে সম্ভব নয় । আর এভাবেই আরবদের উপরে কুরআনের শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠিত হয়েছিল। যারা ছিল সেযুগে শুদ্ধভাষিতায় বিশ্বসেরা । সেজন্য তারা নিজেদেরকে ‘আরব’ (০৮52) অৰ্থাৎ শুদ্ধভাষী বলত এবং অনারবদেরকে ‘আজম’ (5) অর্থাৎ ‘বোবা’ বলে অভিহিত করত (সীরাতুর রাসুল (ছাঃ) ওয় মুদ্রণ ৮০৪-০৫ পৃ.) । হযরত আবু হুরায়রা (রাঃ) হ’তে বর্ণিত রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, জান্নাত ও জাহান্নাম পরস্পরে ঝগড়া করবে। জাহান্নাম বলবে, আমাকে কেবল অহংকারী ও স্বৈরাচারীদের জন্য নির্ধারণ করা হয়েছে। আর জান্নাত বলবে, ব্যাপার কি? আমার মধ্যে কেবল দুর্বল শ্ৰেণী, নিমনস্তরের ও নির্বোধ লোকেরাই প্রবেশ করছে? তখন আল্লাহ জান্নাতকে বলবেন, তুমি আমার রহমত । তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্যে যাকে চাইব অনুগ্রহ করব । অতঃপর জাহান্নামকে বলবেন, তুমি আমার আযাব। তোমার মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য হ’তে যাকে চাইব শাস্তি দিব। আর তোমাদের প্রত্যেককে পূর্ণ করা হবে। অবশ্য জাহান্নাম পূর্ণ হবে না, যতক্ষণ না আল্লাহ তার পা তাতে রাখবেন এবং জাহান্নাম বলবে, ৮; ৮; “যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। অতঃপর জার্নাত পূর্ণ করার জন্য আল্লাহ নতুন নতুন মাখলূক সৃষ্টি করবেন’ ৷"*” উল্লেখ্য যে, জান্নাত ও জাহান্নামের এই কথোপকথন আদৌ কোন রূপক বা কাল্পনিক বিষয় নয়, বরং বাস্তব। কেননা আল্লাহ যেমন মানুষকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, অন্যকেও তেমনি দিতে পারেন। যেমন দুনিয়াতেই রাসূল (ছাঃ)-এর নিকট গাছ হেঁটে এসেছে।** তার আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত হয়েছে এবং ভক্ষণের খাদ্য ও হাতে রাখা পাথর খণ্ড তাসবীহ পাঠ করেছে।*** নেকড়ে ও গাভী কথা বলেছে।**> আখেরাতে মানুষের মুখ বন্ধ করে তার অঙ্গ-গুত্যঙ্গ সাক্ষ্য দিবে (ইয়াসীন ৩৬/৬৫) । এমনকি তাদের দেহচর্ম ও তক বলবে, et J Golf sd ৷ 2} ‘আল্লাহ আমাদের বাকশক্তি দান করেছেন, যিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন’ (হা-মীম সাজদাহ ৪১/২১) । এমনকি যমীন সেদিন তার উপরে বান্দারা যা কিছু করেছে, তার সাক্ষ্য বর্ণনা করবে আল্লাহর হুকুমে (যিলযাল ৯৯/৪-৫)। অতএব হে মানুষ! তোমার সদাসঙ্গী অবিচ্ছেদ্য সাক্ষী থেকে সাবধান হও! এগুলিকে আল্লাহ্র আনুগত্যের কাজে ব্যবহার কর । ১৬৮. বুখারী হা/৪৮৫০; মুসলিম হা/২৮৪৬; মিশকাত হা/৫৬৯৪ । ১৬৯. দারেমী হা/১৬, ২৩; মিশকাত হা/৫৯২৪-২৫। ১৭০. বুখারী হা/৩৫৭২, ৩৫৭৯; মুসলিম হা/২২৭৯ (৬); মিশকাত হা/৫৯০৯-১০; আলবানী, যিলালুল জান্নাহ হ/১১৪৬, আবু যার গিফারী (রাঃ) হ’তে; হাদীছ ছহীহ । ১৭১. বুখারী হ/৩৪৭১; মুসলিম হা/২৩৮৮; মিশকাত হা/৬০৪৭। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।