Contents রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, জাহান্নামে অব্যাহতভাবে জিন-ইনসান নিক্ষিপ্ত হ’তে থাকবে৷ আর জাহান্নাম বলতে থাকবে, $2: ৮ ৯ ‘আরও কি আছে?” যতক্ষণ না মহান আল্লাহ তাতে পা রাখেন এবং জাহান্নাম বলে ক্কাৎ ব্বাৎ ‘যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে’ ৷ অন্যদিকে জান্নাতকে আল্লাহ বৃদ্ধি করতে থাকবেন । এমনকি তার জন্য নতুন সৃষ্টি করবেন । যাদের দিয়ে জান্নাতের অতিরিক্ত স্থান সমূহ পূর্ণ করা হবে। যারা সেখানে বসবাস করবে’ ৷*** মিসরের খ্যাতনামা মুফাসসির ত্বানত্বাভী জাওহারী (১৮৫৯-১৯৪০ খৃ.) বলেন, ১৯৩২ সালের ১৩ই জুন তারিখে মিসরীয় অধ্যাপক কামেল কীলানী আমাকে একটি বিস্ময়কর ঘটনা শুনিয়ে বলেন যে, খ্যাতনামা আমেরিকান প্রাচ্যবিদ ফিনকেল একদিন আমাকে বলেন, কুরআনের মু‘জেযা হওয়ার ব্যাপারে তোমার রায় বর্ণনা কর। আমি বললাম, তাহ’লে আসুন আমরা জাহান্নামের প্রশস্ততার ব্যাপারে অন্ততঃ বিশটি বাক্য তৈরী করি। অতঃপর আমরা উক্ত মর্মে বাক্যগুলি তৈরী করলাম । যেমন, ৩) ১ 1 = ৩] IU) BE EE Ye Le 01 09% Le 10 2 নিশ্চয়ই জাহান্নাম অতীব প্রশস্ত’ ‘নিশ্চয়ই জাহান্নাম তোমরা যা ধারণা কর তার চেয়ে অবশ্যই প্রশস্ত’ ‘নিশ্চয়ই জাহান্নামের প্রশস্ততা কল্পনা করতে পারে না মানুষের জ্ঞান’ ইত্যাদি । অতঃপর তিনি বললেন, কুরআন কি উক্ত মর্মে এর চাইতে উন্নত অলংকারবিশিষ্ট কোন বাক্য প্রয়োগ করতে পেরেছে? জবাবে আমি বললাম, আমরা কুরআনের সাহিত্যের কাছে শিশু মাত্র । শুনে তিনি হতবাক হয়ে বললেন, সেটা কি? আমি তখন সূরা ক্বাফ-এর ৩০ আয়াতটি পাঠ করলাম,! ৮ ৯:54 084 5 4০4 455 89 ‘যেদিন আমরা জাহান্নামকে বলব, ভরে গেছ কি? সে বলবে, আরো আছে কি?’ (কা-ফ ৫০/৩০) । আয়াতটি শুনে তিনি হতভম্ব হয়ে বললেন, তুমি সত্য বলেছ; হ্যা, তুমি সত্য বলেছ ।**' আমরা মনে করি এর পরবর্তী আয়াতে জান্নাতীদের পুরস্কার সম্পর্কে যে বর্ণনা এসেছে তা একইভাবে অনন্য ও অসাধারণ। যেমন বলা হয়েছে, 4 ৫৯ ৩৮০১ ০% ৮} ‘সেখানে তারা যা চাইবে তাই পাবে এবং আমাদের কাছে রয়েছে আরও অধিক’ (কাফ ৫০/৩৫) অমনিভাবে জাহার্নামীদের শাস্তি সম্পর্কে আল্লাহ্ অন্যত্র বলেন, 5554 EE ১) 99,5, ‘অতএব তোমরা স্বাদ আস্বাদন করো। এখন আমরা তোমাদের কিছুই বৃদ্ধি করব না শাস্তি ব্যতীত’ (নাবা ৭৮/৩০) । ১৬৬. বুখারী হা/৬৬৬১; মুসলিম হা/২৮৪৮; মিশকাত হা/৫৬৯৫ ৷ ১৬৭. ত্বানত্বাভী জাওহারী (১৮৫৯-১৯৪০ খৃ.), আল-জাওয়াহের ফী তাফসীরিল কুরআনিল কারীম (বৈরত : দারুল ফিকর, তা.বি) তাফসীর সুরা ক্কাফ ৩০ আয়াত, ১২/১০৭-০৮ পৃ. । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।