Contents আল্লাহ্র ভয়ে সেটি করে না, তখন তার জন্য আল্লাহ একটি পূর্ণ নেকী লেখেন। আর যদি সে করে, তাহ’লে আল্লাহ তার জন্য একটি গোনাহ লেখেন’ ।** 3 2 2 40294১9 ‘বস্তুতঃ আমরা তার গর্দানের মূল শিরার চাইতেও নিকটে থাকি’ ৷ 2,5 [> অর্থ 5 ৷ | 5 “গৰ্দানের মূল দু’টি শিরা যা কণ্ঠনালীর দু’পাশ দিয়ে ঘাড়ের দিকে চলে গেছে’ (কুরত্ুবী)। যাকে “প্রাণ শিরা’ বলা হয়। যা কাটলে মানুষ মারা যায়। এর দ্বারা নৈকট্যের তুলনা বুঝানো হয়েছে। কুরতুবী বলেন, ক্ষমতা, জ্ঞান ও দর্শনের মাধ্যমে আল্লাহ তার নিকটবর্তী থাকেন (কুরতুবী) । যামাখশারী বলেছেন, 4৮ 4 5: ১1, ‘এর অর্থ : তার বিষয়ে জ্ঞানের নৈকট্য’ ৷ বায়যাভী, জালালায়েন, নাসাফী ও মাযষহারী একই কথা বলেছেন। পক্ষান্তরে হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, ‘আমরা তার নিকটবর্তী” অর্থ ‘আমাদের ফেরেশতারা তার নিকটবর্তী’ । যারা এর অর্থ ‘ইল্ম’ বা জ্ঞান বলেন, তারা পালিয়ে বাচেন। যাতে হুলুল ও ইত্তিহাদ**” আবশ্যিক না হয়ে পড়ে। যা সকল বিদ্বানের এক্যমতে নিষিদ্ধ । এর পরের দু'টি আয়াতই তার প্রমাণ । তাছাড়া একই মর্মে অন্যত্র আল্লাহ বলেছেন, -১,৮৮ 4 54 7 £544] ‘আমরাই কুরআন নাযিল করেছি এবং আমরাই এর হেফাযতকারী’ (হিজর ১৫/৯)। অর্থাৎ ফেরেশতারা কুরআন নাধিল করেছে আল্লাহ্র হুকুমে এবং তারাই এর হেফাযতকারী । ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, কুরআনে কোথাও আল্লাহ্র নৈকট্যের গুণ সকল বস্তুর নিকটবর্তী হিসাবে বর্ণিত হয়নি। বরং তীর এ গুণটি কুরআনে এসেছে খাছভাবে, আমভাবে নয় । অর্থাৎ যখন বান্দা তাকে ডাকে, তখন তিনি তার নিকটবর্তী হন । তিনি বলেন, |) 565 13 fl 555 Ge Ua Sb SB G20 DC ১/৮১ 4% 915৮7 ৩ আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্বন্ধে জিজ্ঞেস করে, (তখন তাদের বল যে,) আমি অতীব নিকটবর্তী । আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে আহ্বান করে। অতএব তারা যেন আমাকে আহ্বান করে এবং আমার উপরে নিশ্চিন্ত বিশ্বাস রাখে । যাতে তারা সুপথপ্রাপ্ত হয়’ (বাকারাহ ২/১৮৬) । এতে বুঝা যায়, যে ব্যক্তি তাকে ডাকে তিনি তার নিকটবর্তী হন। যেমন ছহীহায়নে এসেছে, খায়বর যুদ্ধে বিজয় শেষে ফেরার পথে ছাহাবীগণ জোরে জোরে ‘আল্লাহু আকবর’ বলতে থাকলে রাসূল (ছাঃ) বলেন, ‘হে লোকসকল! তোমরা শান্ত ১৫৭. বুখারী হা/৬৪৯১, ৭৫০১; মুসলিম হা/১৩১, ১২৯; মিশকাত হা/২৩৭৪ । ১৫৮. ‘হুলুল’ অর্থ স্বয়ং আল্লাহ তার দেহে প্রবেশ করেন এবং ‘ইত্তিহাদ’ হ‘ল আল্লাহ ও বান্দা এক হয়ে যাওয়া । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।