তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents এখানে একটা মৌলিক বিষয় সামনে এসে গেছে যে, একই স্থানে যখন ঈমান ও ইসলাম একত্রে বলা হয়, তখন ঈমান অর্থ হয় হৃদয়ের বিশ্বাস, যা অপ্রকাশ্য এবং ইসলাম অর্থ হয় ব্যবহারিক আমলসমূহ, যা প্রকাশ্য । আর যখন পৃথকভাবে ঈমান বলা হয়, তখন তার অর্থ হয় ইসলাম ৷ যেমন আল্লাহ বলেন, 54] ০৯১ 4 ১7, “আল্লাহ এমন নন যে, তোমাদের ঈমান বিনষ্ট করবেন’ (বাক্বারাহ ২/১৪৩) এখানে ঈমান অর্থ ছালাত । অর্থাৎ ১৭ মাস বায়তুল মুক্বাদ্দাসের দিকে ফিরে ছালাত আদায়ের নেকী আল্লাহ বিনষ্ট করবেন না। আর ছালাত হ’ল ইসলামের প্রধান খুঁটি । বরং ছালাত হ’ল সকল সৎকর্মের মূল ৷ জিবীল (আঃ) রাসূল (ছাঃ)-কে ঈমান ও ইসলাম সম্পর্কে পৃথকভাবে প্রশ্ন করেন ও সেভাবে রাসূল (ছাঃ) পৃথকভাবে উত্তর দেন।*** এর দ্বারা বুঝা যায় যে, ঈমান হ’ল নির্দিষ্ট এবং ইসলাম হ’ল ব্যাপক ৷ ঈমান হ’ল অন্তরের বিষয় এবং ইসলাম হ’ল বাহ্যিক আমলের বিষয় । সা‘দ বিন আবু ওয়াকক্বাছ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) একবার কিছু লোককে দান করেন। কিন্তু একজনকে দিলেন না। তখন সাদ রাসূল (ছাঃ)-কে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি অমুক অমুককে দিলেন, অথচ অমুককে দিলেন না! অথচ সে মুমিন । তখন রাসূল (ছাঃ) বললেন, ॥/-. '% “বরং সে মুসলিম’ ৷ এভাবে সা'দ তিনবার একই প্রশ্ন করলেন এবং রাসূল (ছাঃ) একই উত্তর দিলেন। অতঃপর বললেন, 2° IG BES aes de LLL IN U4 ‘আমি কাউকে দেই । অথচ তার চাইতে অন্যেরা আমার নিকট অধিক প্রিয় । এই ভয়ে যে তাকে আল্লাহ উপুড়মুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন’ ৷ অত্র হাদীছে মুমিন ও মুসলিমকে পৃথকভাবে বলা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, এঁ লোকটি মুসলিম ছিল, মুনাফিক নয়। রাসূল (ছাঃ) তাকে দিলেন না । বরং তাকে তার ইসলামের উপর ছেড়ে দিলেন। কিন্তু এ লোকগুলির হৃদয়ে ঈমান দৃঢ়তা লাভ করেনি । অথচ তারা যথাযোগ্য পাওনার চাইতে উচ্চ মর্যাদা দাবী করেছিল । ফলে এর মাধ্যমে তাদেরকে আদব শিক্ষা দেওয়া হয়। এটিই হ’ল ইবনু আব্বাস (রাঃ), ইব্রাহীম নাখাঈ, ক্বাতাদাহ প্রমুখের বক্তব্যের সারমর্ম । ইবনু জারীর এটাকেই পসন্দ করেছেন। যদিও ইমাম বুখারী বলেছেন যে, ‘এ লোকগুলি মুনাফিক ছিল’ কিন্তু তারা আসলে তা ছিল না। এখানে ‘তোমরা ঈমান আনোনি’ বলে তাদেরকে ধমক দেওয়া হয়েছে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, যাতে তারা অন্তরের সাথে ইসলাম পালন করে (ইবনু কাছীর) । ১৫০. মুসলিম হা/৮ মিশকাত হা/২ ‘ঈমান’ অধ্যায় । ১৫১. বুখারী হা/২৭; মুসলিম হা/১৫০; আহমাদ হা/১৫২২; মিশকাত হা/৪০৩০ ‘জিহাদ’ অধ্যায় । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।