Contents ALE hy ES ds bp BLS YY pd er FSS = rs 4০3 * EESOE AE “ os dl y 3 ‘যে ব্যক্তি কোন মুসলমানের গীবতের বিনিময়ে এক গ্রাসও খাদ্য ভক্ষণ করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন ভক্ষণ করাবেন। আর যে ব্যক্তি কোন মুসলমানকে অপমান করার বিনিময়ে কোন কাপড় পরিধান করবে, আল্লাহ তাকে সমপরিমাণ জাহান্নামের আগুন পরিধান করাবেন। আর যে ব্যক্তি কাকেও হেয় প্রতিপন্ন করে লোকদের নিকট নিজের বড়ত্ব যাহির করে এবং শ্রেষ্ঠত্ দেখায়, ক্বিয়ামতের দিন আল্লাহ্ স্বয়ং এ ব্যক্তির শ্রুতি ও রিয়া প্রকাশ করে ’ ১৩৩ দেবার জন্য দণ্ডায়মান হবেন’ ৷ যামাখশারী বলেন, অত্র আয়াতে গীবতের নিকৃষ্টতার আধিক্য বর্ণনায় অনেকগুলি বিষয় এসেছে। যেমন (১) প্রশ্ববোধক বাক্য ব্যবহার করা হয়েছে। যার অর্থ নিশ্চয়তা বুঝানো । অর্থাৎ নিশ্চিতভাবেই তোমাদের কেউ এটা পসন্দ করে না। (২) চূড়ান্ত অপসন্দ’ বুঝানোর জন্য এখানে ‘পসন্দ কর’ শব্দটি আনা হয়েছে। (৩) > ক্রিয়াকে +525 এর দিকে সম্বন্ধ করা হয়েছে। অর্থাৎ ॥৭ > ১৷ ৬ এ "দু'জনের মধ্যে একজন’ও এটা পসন্দ করে না। (8) সাধারণ মানুষের গোশত ভক্ষণের সাথে তুলনা করা হয়নি, বরং এ মানুষটিকে তার ভাই হিসাবে বর্ণনা করা হয়েছে। (৫) কেবল ভাই নয়, বরং মৃত ভাইয়ের গোশত বলা হয়েছে। যা একেবারেই অসম্ভব ব্যাপার । অতঃপর যখন নিশ্চিত হওয়া গেল যে, এটা আদৌ সম্ভব নয়, তখন বলা হ’ল, ১,৯৫ ‘বস্তুতঃ তোমরা এটাকে অপসন্দ করে থাক’ । এর মধ্যে শর্ত লুকিয়ে রয়েছে যে, যদি এটি সঠিক হয়, তাহ’লে তোমরা এটাকে অপসন্দ কর। অতএব এটাই সাব্যস্ত হ’ল যে, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপসন্দনীয়, কারু পিছনে তার নিন্দা করাটাও তেমনি অপসন্দনীয় কাজ’ (কাশশাফ)। কুরতুবী বলেন, £,৯,৫-এর দু'টি অর্থ হ’তে পারে। (১) তোমরা যেমন মৃত ভক্ষণ অপসন্দ কর, তেমনি গীবতকে অপসন্দ কর। যেমনটি মুজাহিদ বলেছেন। (২) তোমাদের গীবত করাটা যেমন তোমরা অপসন্দ করে থাক, তোমরাও তেমনি অন্যের গীবত করাকে অপসন্দ কর’ ফার্রা বলেন, যেহেতু তোমরা এটি অপসন্দ কর, অতএব তোমরা এরূপ করো না’। এখানে শর্ত উহ্য রয়েছে। ‘যদি তোমরা মৃত ভক্ষণ অপসন্দ কর, তাহ’লে তোমরা গীবতকে অপসন্দ কর’ । এখানে আদেশ সূচক ক্রিয়াপদ ব্যবহার না করে অতীতকালের ক্রিয়া ব্যবহার করা হয়েছে অপসন্দের আধিক্য (J) বুঝানোর জন্য (কাসেমী) ৷ অর্থাৎ এটা তো আগে থেকে অপসন্দ করেই থাক । এতে বুঝা যায় যে, ১৩৩. আবুদাউদ হা/৪৮৮১; মিশকাত হা/৫০৪৭ “শিষ্টাচার সমূহ’ অধ্যায়; ছহীহাহ হা/৯৩৪ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।