তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents থেকে প্রাপ্য হক আদায় করে দিতে পারেন, এমন ব্যক্তির নিকট মযলুম ব্যক্তি যালেমের বিরুদ্ধে দোষ বর্ণনা করতে পারে। (২) অন্যায় প্রতিরোধের জন্য শক্তিশালী ব্যক্তির নিকট সাহায্য কামনা করা এই মর্মে যে, অমুক ব্যক্তি আমার উপর এই এই যুলুম করেছে। এখানে উদ্দেশ্য থাকতে হবে তার উপর কৃত অন্যায় প্রতিরোধ করা। অন্য কোন কপট উদ্দেশ্য থাকলে এটি হারাম হবে। (৩) ফৎওয়া তলব করা এই মর্মে যে, আমার পিতা, ভাই বা স্বামী আমার উপর যুলুম করেছে। অথবা কারু নাম না নিয়ে বলা যে আমার উপর এই এই যুলুম হয়েছে। এ থেকে বাচার উপায় কি? (৪) উম্মতকে মন্দ থেকে বিরত রাখা । হাদীছের সনদ সমূহের সমালোচনা এর অন্তর্ভুক্ত । এটি কেবল জায়েযই নয়, বরং হাদীছের বিশুদ্ধতা রক্ষার জন্য এটি কখনো কখনো ওয়াজিব হয় । এতদ্্যতীত বিয়ে-শাদী, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি বৈষয়িক ক্ষেত্রে পরামর্শ ও যাচাই- বাছাইয়ের ক্ষেত্রে মন্দ দিকটি তুলে ধরা । এটা নছীহতের দৃষ্টিতে হ’তে হবে, হিংসার দৃষ্টিতে নয়। (৫) যার পাপাচার অথবা বিদ‘আত সুপরিচিত । যা গোপন করলে সমাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। মন্দ শাসক ও সমাজ নেতা এবং বিদ‘আতী ও দুষ্টমতি আলেমরা এর মধ্যে পড়ে। (৬) ব্যাখ্যা প্রদানের জন্য । যদি কেউ বিভিন্ন উপাধিতে পরিচিত হন । যেমন ল্যাংড়া, বধির, অন্ধ, বোবা ইত্যাদি । তাকে হীন করার উদ্দেশ্য ব্যতীত কেবলমাত্র পরিচয় দানের জন্য তার বিষয়ে ব্যাখ্যা প্রদান করা যাবে। যেমন রাসুলুল্লাহ (ছাঃ) দুই টুকরা ছিন্ন কম্বল পরিধানকারী তরুণ মুহাজির ছাহাবী ‘যুল- বিজাদায়েন’-কে তার লকব ধরে ডেকেছিলেন’ (বুখারী হা/৬০৫১)। এই ৬টি কারণের প্রতিটির বিষয়ে ছহীহ হাদীছের দলীল রয়েছে (যা উক্ত কিতাবে বর্ণিত হয়েছে) ।**২ ভাইয়ের গোশত খেতে পসন্দ করে? বস্তুতঃ তোমরা সেটি অপসন্দ করে থাক’ । আল্লাহ পাক এখানে গীবতকে মৃত ভক্ষণের সাথে তুলনা করেছেন এর নিকৃষ্টতা বুঝানোর জন্য । পচা-সড়া লাশ যেমন দেহগতভাবে সবচেয়ে ঘৃণ্য, গীবত তেমনি আত্মার দিক দিয়ে সবচেয়ে ঘৃণ্য । মৃত্যুর পর লাশ ভক্ষণ যেমন মানুষের জন্য নিষিদ্ধ, জীবিতের জন্য গীবত তেমনি নিষিদ্ধ । আল্লাহ এখানে গীবতকে মৃত ভক্ষণের সাথে তুলনা করেছেন এজন্য যে, মৃত ব্যক্তি জানতে পারেনা যে, তার গোশত ভক্ষণ করা হচ্ছে। একইভাবে জীবিত ব্যক্তি জানতে পারেনা যে, তার পিছনে গীবত করা হচ্ছে। আর গীবতের স্থলে ‘মৃত ভক্ষণ’ কথাটি আরবদের প্রচলিত বাকরীতির অন্তর্ভুক্ত (কুরতুবী)। সেকারণ কুরআনে গীবতকে ‘মৃত ভক্ষণ’ বলে অভিহিত করা হয়েছে। হাদীছেও গীবতের ক্ষেত্রে মৃত ভক্ষণের কথা এসেছে এর নিকৃষ্টতা বুঝানোর জন্য । যেমন রাসূল (ছাঃ) বলেন, 44৯ ১৮ ৫ ১৯ 8 ৩৪ আগ LL Br He ১৩২. নববী, রিয়াযুছ ছালেহীন ‘কোন কোন গীবত মুবাহ’ অনুচ্ছেদ-২৫৬ পৃ. ৫৭৫-৭৭ । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।