Contents 421521 ‘মি'রাজে গিয়ে আমাকে এমন কিছু লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হ’ল যাদের নখণ্ুলি সব ছিল পিতলের ৷ যা দিয়ে তারা তাদের মুখ ও বুক খামচাচ্ছিল। আমি জিবীলকে বললাম, এরা কারা? তিনি বললেন, যারা মানুষের গোশত খেত অর্থাৎ গীবত করত এবং তাদের সম্মান নষ্ট করত’ ।** আৰু বারযাহ আসলামী (রাঃ) বলেন, ১ £4 54) 4 SC ATL AY l 0 Ho 4 CS LED El 2 HE LOO AE YO, CB RE -এ7 2 ০% 8% ‘হে এসব লোক যারা কেবল মুখে ঈমান এনেছ। কিন্তু তাদের হৃদয়ে ঈমান প্রবেশ করেনি, তোমরা মুসলমানদের গীবত করো না এবং তাদের গোপন বিষয় সমূহের পিছনে পড়ো না। কেননা যে ব্যক্তি তাদের গোপন বিষয় সমূহের পিছনে পড়বে, আল্লাহ তার গোপন বিষয়ের পিছনে পড়বেন । আর আল্লাহ যার পিছনে পড়বেন, তাকে তার ঘরে লজ্জিত করবেন’ ।** Et ASS GL ‘গীবত’ হ’ল কারু পিছনে তার দোষ বর্ণনা করা’ (কুরত্ুবী)। হাসান বাছরী (রহঃ) বলেন, গীবত তিন প্রকার ৷ যার প্রতিটিই কুরআনে আছে । গীবত, ইফ্ক ও বুহতান ৷ গীবত হ’ল, তুমি তোমার ভাইয়ের দোষ বলবে, যা তার মধ্যে আছে । ইফ্ক হ’ল তুমি তার সম্পর্কে বলবে, যা তোমার কাছে পৌছে। বুহতান হ’ল, তুমি তার সম্পর্কে বলবে, যা তার মধ্যে নেই (কুরতুবী) । সুফিয়ান বিন ওয়ায়না (রহঃ) বলেন, সবচেয়ে নিম্নতম গীবত হ’ল কাউকে বেঁটে ও ছোট চুলওয়ালা বলা । যদি সে এটাকে অপসন্দ করে' (কুরতববী)। হযরত আয়েশা (রাঃ) একবার রাসূল (ছাঃ)-কে বলেন, ছাফিয়াহ্র জন্য এটুকুই যথেষ্ট যে, সে এই এই, অর্থাৎ বেঁটে (723) ৷ তখন রাসূল (ছাঃ) বললেন, তুমি এমন কথা বলেছ, তা যদি সাগরের পানিতে মিশানো হয়, তবে তা নষ্ট হয়ে যাবে’ ।*** ওমর ইবনুল খাত্বাব (রাঃ) বলেন, ৫5 4 A959 4 sis Hy dS ‘তোমরা মানুষের আলোচনা থেকে দূরে থাক । কেননা সেটি হ’ল রোগ । বরং তোমরা আল্লাহ্র আলোচনা কর। কেননা সেটি হ’ল আরোগ্য’ (কুরতুবী) । ইমাম নববী (রহঃ) বলেন, শারঈ কারণে বাধ্যগত অবস্থায় ৬টি ক্ষেত্রে গীবত করা মুবাহ । (১) যুলুমের বিচার প্রার্থনা । শাসক বা আদালতের নিকট অথবা যালেমের নিকট ১২৯. আবুদাউদ হা/৪৮৭৮-৭৯; মিশকাত হা/৫০৪৬; ছহীহাহ হা/৫৩৩ । ১৩০. আহমাদ হা/১৯৭৯১; আবুদাউদ হা/৪৮৮০ হাদীছ ছহীহ; তিরমিযী হা/২০৩২; মিশকাত হা/৫০৪৪; কুরতুবী হা/৫৫৯০ ৷ ১৩১. আবুদাউদ হা/৪৮৭৫; তিরমিযী হা/২৫০২-০৩; মিশকাত হা/৪৮৫৩ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।