Contents আয়াতের শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কিসে বান্দার মঙ্গল রয়েছে সে বিষয়ে আল্লাহই সর্বজ্ঞ এবং তিনিই সবচেয়ে প্রজ্ঞাবান ৷ বান্দা স্রেফ প্রার্থনা করবে, আল্লাহুম্মা রব্বানা আ-তিনা ফিছদ্ুনিয়া হাসানাতাও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতাও ওয়া কনা আযা-বায্না-র ‘হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখেরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও’ ।*?২ (৯-১০) 442 20,3 ০০7 (2 ০৮০৮ ৩]; “যদি মুমিনদের দুই দল পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়, তাহ’লে তোমরা তাদের মধ্যে সন্ধি করে দাও’ । অত্র আয়াত দু*টি ইসলামী সমাজ পরিচালনার জন্য স্থায়ী মূলনীতি ও চিরন্তন দিগদর্শন সমতুল্য । কারণ সমাজবদ্ধ জীবনে পরস্পরে দ্বন্দ্ব হওয়াটা স্বাভাবিক । সঙ্গে সঙ্গে সেই দ্বন্দ্ব নিরসনের পন্থা থাকাটাও আবশ্যিক । সব সমাজেই এটা আছে। তবে ইসলামী সমাজে এর জন্য বিশেষ কিছু নীতিমালা রয়েছে। যা মেনে চলা সকল মুমিনের জন্য অবশ্য কর্তব্য । সর্বাধিক সম্ভাব্য শানে নুযুল : হযরত সাহল বিন সা'দ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, ক্বোবাবাসী (মুসলমানেরা) পরস্পরে লড়াইয়ে লিপ্ত হ’ল । এক পর্যায়ে তারা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ শুরু করল । খবর পেয়ে রাসূলুল্লাহ (ছাঃ) সবাইকে বললেন, 44 ০! ৫ 1,১ ‘তোমরা আমাদের সাথে চল । আমরা তাদের মধ্যে সন্ধি করে দেই’ (বুখারী হ/২৬৯৩)। অতঃপর তিনি গেলেন ও তাদের মধ্যে মীমাংসা করে দিলেন এবং ফিরে এলেন । তাতে ছালাত ফউত হওয়ার উপক্রম হ’ল । তখন মুছনল্লীরা আবুবকরকে ইমামতির জন্য এগিয়ে দিল’ (বুখারী হ/৬৮৪)। এর বাইরের শানে নুযূল হিসাবে হযরত আনাস (বুখারী হা/২৬৯১) ও উসামা বিন যায়েদ (রাঃ) হ’তে (বৃখারী হ/৬২০৭) আব্দুল্লাহ বিন উবাইয়ের নিকট দিয়ে রাসূল (ছাঃ)-এর গমন ও তার তাচ্ছিল্যকরণ অতঃপর দু’পক্ষের মারামারি প্রসঙ্গে অত্র আয়াত নাযিল হয়েছে বলে যা বর্ণিত হয়েছে, তা বাস্তবসম্মত নয়। কেননা আয়াতে বলা হয়েছে, ,১2})| (৮ ১৬৪১ “মুমিনদের মধ্যকার দু*টি দল’। অথচ আব্দুল্লাহ ইবনু উবাইয়ের সাথে ঝগড়ার ঘটনা বদর যুদ্ধের আগেকার যখন ইবনু উবাই ও তার দল মুসলমান হয়নি । যা উক্ত হাদীছেই স্পষ্ট । অথচ ক্বোবার ঝগড়া ও তার মীমাংসার ঘটনায় উভয় পক্ষ ছিল মুসলমান ৷ যা আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ । তবে ঘটনা যেটাই হৌক, এটি সব যুগে সম্ভব এবং সব যুগেই সন্ধি ও মীমাংসা থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, $/ 9 0249 U5 08 ৬০9 এ5 Sf ola Ce BES LASS: IU aif ES Wb UN Bo Ls UN NH) ১০২. বুখারী হা/৪৫২২, ৬৩৮৯; বাক্বারাহ ২/২০১; মুসলিম হা/২৬৯০; মিশকাত হা/২৪৮৭ ‘দো'আ সমূহ’ অধ্যায়-৯, ‘সারগর্ভ দোআ’ অনুচ্ছেদ-৯। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।