Contents ‘খবরে ওয়াহেদ’ অর্থাৎ একক ব্যক্তির দেওয়া খবর গ্রহণযোগ্য হওয়ার দলীল রয়েছে। যখন তিনি ন্যায়নিষ্ঠ হবেন (কুরতুবী) । (৭) ১ 20 (০ 45 93 ১৮ ,] ‘তোমরা জেনে রেখ যে, তোমাদের মধ্যে আল্লাহ্র রাসূল রয়েছেন। যদি তিনি বহু বিষয়ে তোমাদের কথা মেনে নেন, তাহ’লে তোমরাই কষ্টে পতিত হবে’ । এখানে বনু মুছত্বালিক্-এর অবাধ্যতার খবরে তাদের উপর প্রতিশোধ গ্রহণের পক্ষে ক্ষুক্ধ জনমতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইতিমধ্যে খালেদকে পাঠিয়ে খবর যাচাই করে রাসূল (ছাঃ) জেনে নিয়েছিলেন যে, তারা আদৌ অবাধ্যতা করেনি, তারা নির্দোষ । এর মাধ্যমে শিক্ষণীয় বিষয় এই যে, নেতাকে যাচাই- বাছাই ও ভবিষ্যৎ চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। জনমত সবক্ষেত্রে মুখ্য নয়। চাপে পড়ে নেতা কোন অন্যায় সিদ্ধান্ত নিলে পরে সবাইকে লজ্জিত হ’তে হয়। ‘তোমাদের মধ্যে আল্লাহ্র রাসূল’ রয়েছেন বলে এ ব্যাপারে সাবধান করা হয়েছে যে, তোমাদের ভিতর ও বাইরের সব খবর আল্লাহ তাকে জানিয়ে দিবেন। তখন তোমরা লজ্জায় পড়বে ‘আর নবী হ’লেন মুমিনদের নিকট তাদের জীবনের চাইতে প্রিয়তর’ (আহযাব ৩৩/৬) ৷ সুতরাং তোমরা তার কথাকে অগ্রাধিকার দাও । এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে, নেতাকে যেমন কর্মীদের নিকট প্রিয়তর হ’তে হবে, কর্মী ও অনুসারীদের নিকট তেমনি নেতা হবেন সবচেয়ে প্রিয় ব্যক্তি । যে সমাজে ও সংগঠনে নেতা ও কর্মীদের মধ্যে সম্পর্ক যত মধুর ও দৃঢ়, সে সমাজ ও সংগঠন তত মযবূত ও উন্নত । আর ইসলামী সমাজে সত্য-মিথ্যার মানদণ্ড হ’ল কুরআন ও সুন্নাহ । যা কখনোই কারো ধারণা ও কল্পনার সঙ্গে আপোষ করে না। অতএব সর্বদা সেটাকেই ধারণ করে চলতে হয় । নইলে সমাজ ও ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়। যেমন আল্লাহ বলেন, ৯৯ 5 41, UE UE FE IG EE OE PR Sho ‘যদি সত্য তাদের খেয়াল-খুশীর অনুগামী হ’ত, তাহ’লে নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং এর মধ্যবর্তী সবকিছু ধ্বংস হয়ে যেত । বরং আমরা তাদেরকে উপদেশ (কুরআন) দিয়েছি। কিন্তু তারা তাদের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়’ (মুমিনুন ২৩/৭১) ৷ বস্তুতঃ যারা উক্ত সত্যকে ধারণ করে, তারাই সুপথপ্রাপ্ত। (৮) £32 4 ৮ ১৬৯; ‘এটা আল্লাহ্র দান ও অনুগ্রহ। আর আল্লাহ্ সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়’। এর দ্বারা বুঝিয়ে দেওয়া হয়েছে যে, ঈমান লাভ ও হেদায়াত পাওয়াটা আল্লাহ্র বিশেষ দান ও তার অনুগ্রহ । এটি ইচ্ছা করলেই পাওয়া যায় না। সেজন্য সর্বদা আল্লাহ্র নিকট হেদায়াত চাইতে হয়। তিনি যাকে খুশী সেটা দেন। যিনি অনুগ্রহভাজন হন, তাকে সর্বদা তার অনুগ্রহের হক আদায় করতে হয়। আল্লাহ্র দেওয়া অনুগ্রহকে আল্লাহ্র পথে ব্যয় করতে হয়। তাতে সে দুনিয়া ও আখেরাতে পুরস্কৃত হয়। পক্ষান্তরে যদি সে অহংকারী হয়, তাহ’লে সে দুনিয়া ও আখেরাতে লাঞ্চিত ও অপমানিত হয় । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।