তাফসীরুল কুরআন (২৬ থেকে ২৮তম পারা)
/ ৫২৯
📝 লেখা 📖 পিডিএফ

Contents (৬) 158 501955 ১1 9% (৷ ভৰ্ৱ ‘হে মুমিনগণ! যদি কোন ফাসেক ব্যক্তি তোমাদের নিকট কোন সংবাদ নিয়ে আসে, তবে তোমরা সেটা যাচাই কর’ ৷ ইবনু কাছীর (রহঃ) বলেন, বহু মুফাসসির বলেছেন যে, আয়াতটি অলীদ বিন উক্বা বিন আবু মু‘আইত্ব সম্পর্কে নাযিল হয়। যাকে রাসূলুল্লাহ (ছাঃ) বনু মুছত্বালিক্‌ গোত্রের নিকট থেকে যাকাত সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। যতগুলি সূত্রে ঘটনাটি বর্ণিত হয়েছে, তন্ধ্যে সবচেয়ে উত্তম (৫-529) হ’ল মুসনাদে আহমাদ-এর বর্ণনা । যা বনু মুছত্বালিক্‌ গোত্রের নেতা হারেছ বিন যেরার থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ছাঃ)-এর দরবারে উপস্থিত হ’লাম। তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন। আমি তা কবুল করলাম । অতঃপর তিনি আমাকে যাকাত দিতে বললেন । আমি তাতে রাধী হ’লাম। অতঃপর আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি আমার গোত্রের কাছে যাব। আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিব এবং যাকাত প্রদানের কথা বলব । যে ব্যক্তি রাধী হবে, আমি তার যাকাত জমা করব । অতঃপর হারেছের কথা মত উক্ত যাকাত নিয়ে আসার জন্য রাসূলুল্লাহ (ছাঃ) অলীদ বিন উক্বা বিন আবু মু‘আইত্বকে পাঠান । তিনি কিছু রাস্তা গিয়ে ভয় পেয়ে যান ও ফিরে এসে বলেন, হে আল্লাহ্‌র রাসূল! হারেছ যাকাত বন্ধ করেছে এবং সে আমাকে হত্যার চক্রান্ত করেছে। তখন রাসূল (ছাঃ) হারেছের বিরুদ্ধে একদল সৈন্য প্রেরণ করেন। তারা যখন মদীনা ছেড়ে যান, তখন পথিমধ্যে হারেছের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। তখন হারেছ তাদের ফিরিয়ে আনেন এবং রাসূলুল্লাহ (ছাঃ)-এর দরবারে এসে সব কথা খুলে বলেন। তখন অত্র আয়াত নাযিল হয়’ °° মুজাহিদ ও ক্বাতাদাহ্‌্র বর্ণনায় এসেছে যে, অলীদ এসে বলেন, হারেছ ছাদাব্বা জমা করেছে যুদ্ধ করার জন্য এবং তারা ‘মুরতাদ’ হয়ে গেছে। তখন রাসুলুল্লাহ (ছাঃ) বিষয়টি যাচাই করার জন্য খালেদ বিন অলীদকে পাঠান । তিনি রাতের বেলা সেখানে গিয়ে সর্বত্র গুপ্তচর পাঠিয়ে জানতে পারেন যে, তারা ‘মুরতাদ’ হয়নি। বরং মসজিদগুলিতে আযান শোনা গেছে ও জামা‘আত হ’তে দেখা গেছে। অতঃপর তিনি ফিরে এসে সঠিক খবর দেন। তখন অত্র আয়াত নাযিল হয়’ (তাফসীর ইবনু কাছীর) । এজন্যেই বলা হয়েছে, -১% ৮ 450, | ৮ “যাচাইয়ের কাজটি হয় আল্লাহ্র পক্ষ থেকে । আর ব্যস্ত তা হয় শয়তানের পক্ষ থেকে’ (ইবনু কাছীর)।**” ইমাম কুরতুবী বলেন, অত্র আয়াতে ১০০. আহমাদ হা/১৮৪৮২, ৪/২৭৯, শাওয়াহেদ-এর কারণে সনদ হাসান-আরনাউত্ব; ইবনু কাছীর; কুরতুবী হা/৫৫৬১। ১০১. হাদীছটি যঈফ; যঈফাহ হা/৭১৫৮ ৷ তবে অন্য শব্দে ‘হাসান’ সনদে এসেছে যেমন আনাস (রাঃ) হ’তে বর্ণিত রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ০৮১ ৷ (2 4৮15 4 (৮ এ ‘ধীরতা আসে আল্লাহ্‌র পক্ষ হ’তে; আর ব্যস্ততা আসে শয়তানের পক্ষ হ’তে’ (বায়হাকী হা/২০০৫৭, ১০/১০৪; ছহীহাহ হা/১৭৯৫)। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।