মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

২৬- নারী- পুরুষ একই কাতারে পাশাপাশি উভয়ে ইমাম এর পেছনে জামাতের সাথে নামায আদায় করা| নারী এবং যুবতী মেয়েদের পরিপূর্ণভাবে পর্দা ছাড়া কিংবা শরীরের কোন অংশ উন্মুক্ত রেখে বাহিরে কিংবা মসজিদে যাওয়া হারাম | এক্ষেত্রে এরুপ নামাযের কারণে তাদের সওয়াবের পরিবর্তে গুনাহ হবে| ২৭- নিজের ইমাম ব্যতিত অন্য ইমামের সমস্যার সমাধান করা| ২৮-যেমন কোন ফাকা স্থানে কোন মহিলা ইমামের অনুসরণে নামাযে দাড়িয়ে গেল| এরপর অন্য লোকরা এসে তার সাথে জামাতে যোগ দিল| এতে করে লাইনটি লম্বা হওয়ায় মহিলার অবস্থান ঢেকে গেল| এরুপ অবস্থায় তিন জনের নামাজ অর্থাৎ মহিলার ঠিক ডানের ব্যক্তি ঠিক বামের ব্যক্তি এবং ঠিক পিছনে দাঁড়ানো ব্যক্তির নামাজ ফাসিদ হয়ে যাবে | ২৯- কারো বাচ্চাকে আলিঙ্গন করা, ৩০- কিছু খেলে বা পান করলে | ৩১- ছলার দানার সমপরিমান কিছু চাবালে এবং তা দাতের ভিতর আটকে থাকলে | ৩২-দুই হাত দিয়ে শার্টের কলার ঠিক করলে বা এরুপ কিছু করলে | ৩৩- কোন খারাপ সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন বলা| ৩৪- কোন ভালো খবর শুনে আলহামদু লিল্লাহ বলা| ৩৫- নামাধের মাঝে কফ বা হাচির পরে আলহামদু লিল্লাহ বলা] ৩৬- কোন ব্যক্তির হাচির জবাব শুনে ইয়ারহামু কাল্লাহ পাঠ করা] ৩৭- অপর ব্যক্তির জবাব ইয়াহদি কুমুল্লাহ বলা, ৩৮- কোন ব্যক্তি এসে যদি নামাযরত কোন মহিলাকে চুম্বন করে| ৩৯- নামারত অবস্থায় দুনিয়াবি কোন কিছু চাওয়া, ৪০- কাবার দিক হতে সিনা ঘুরিয়ে ফেলা, কিবলাহ দিক নির্ণয়ের দুইটি উপায় রয়েছে- ১- কৌনিকভাবে কিবলার দিক নির্নয় করা, ২- সময়ের ভিত্তিতে কিবলার নির্নয়, ৪১- সেজদার সময় উভয় পা মাটি হতে তোলা, ৪২- এমন অশুদ্ধভাবে কুরানের আয়াত তিলাওয়াত করা যে তা অর্থ পরিবর্তন করে দেয় | ৪৩- মহিলাদের জন্য নামযের মাঝে বাচ্চাকে স্তন পান করানো] 8৪- অন্যের জায়গায় নিজের জায়গা পরিবর্তন করা, ৪৫- আরোহনরত প্রাণীকে তিনবার আঘাত করা | ৪৬- বন্ধ দরজা খোলা] ৪৭- নূন্যতম তিন অক্ষর বিশিষ্ট কোন লাইন লিখা, ৪৯- কাযা নামাযসমুহ স্মরণ করা যদি তা ছয় এর কম হয়| ৫০- জাহাজে বা কোন বাহনের পিঠে ওজরসহ নামাযরত অবস্থায় কেবলার দিক হতে মুখ ঘুরে যাওয়া|

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।