মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

নামাযের মাকরূহসমুহঃ ১- নামাযের মধ্যে ঘাড় বাকিয়ে এদিক ওদিক তাকানো, ২- কিছু নিয়ে নিজে নিজে খেলা করা, ৩- কোন ওযর ব্যতীত নামাষের মধ্যে সেজদার জায়গা পরিস্কার করা, ৪- পুরুষদের জন্য দীঁড়ানো অবস্থায় বুকের উপর হাত বাধা এবং সেজদার সময় দুই হাত সিনা বরাবর এক লাইনে রাখা, ৫- আঙ্গুল ফোটানো বা আঙ্গুল দিয়ে শব্দ করা, ৬- কোন ওযর ব্যতীত দুই পা একে অপরের উপর রেখে অর্থাৎ ক্রস করে বসা, ৭- সেজদার সময় যে কোন পা উপরে তোলা, ৮- এমন কোন পোশাকে নামায আদায় করা যা কোন সম্মানিত ব্যক্তি বা বড়দের সামনে পরিধানযোগ্য নয়, ৯- কারো মুখ বরাবর সামনা সামনি দাঁড়িয়ে নামায পড়া, ১০- আগুনের সামনে দাঁড়িয়ে নামায আদায় করা, ১১- শরীরে বা কাপড়ে কোন ছবি আঁকানো বা ফটোগ্রাফ থাকা, ১২- কোন ওজর ব্যতীত গোঙ্গানো, ১৩- জামার হাতের মাঝে হাত ট্রকিয়ে নামায আদায় করা, ১৪- নামাযে সিনা ঝুলিয়ে অর্থাৎ কুকুরের মত করে বসা, ১৫- চোখ বন্ধ করে রাখা, ১৬- কিবলার দিক হতে অন্য দিকে হাত ঘুরিয়ে রাখা, ১৭- জামাতে নামায আদায়ের সময় সামনের কাতার ফাঁকা রেখে আলাদা কোন কাতারে দাঁড়ানো, ১৮- কোন কিছু সামনে না রেখে সরাসরি কবরের সামনে নামায আদায় করা, ১৯- নাযাসাত অর্থাৎ নাপাক এর সামনে দাঁড়িয়ে নামায আদায় করা, নাজাসাত সম্পর্কে বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের ষ্ঠ অধ্যায়ে বিস্তারিত রয়েছে, ২০- নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে নামায আদায় করা, ২১- ইন্তেঞ্জার জরুরত অবস্থায় নামা আদায় করা, ২২- রুকু থেকে দাঁড়িয়ে সেজদায় যাওয়ার সময় কোন ওজর ছাড়া সরাসরি হাত আগে মাটিতে দেওয়া, ২৩- ইমামের আগে রুকুতে যাওয়া |- ২৪- ইমামের পুর্বে রুকু হতে সোজা হয়ে দীড়ানো| ২৫- ইমামের পুর্বে সেজদায় যাওয়া | ২৬- ইমাম এর পুর্বে সেজদা হতে মাথা তোলা | ২৭- ওজর ব্যতীত কোন কিছুতে ভর দিয়ে উঠা] /_ ৩৬০ ২৮- সেজদা হতে ওঠার সময় দুই হাত তলার পূর্বে হাঁটু তোলা | ২৯- মুখ এবং চোখ হতে ধুলা বালি মোছা |

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।