বসার সময় এবং দ্বিতীয় সেজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবর বলা| সেজদায় হাতের আঙ্গুলসমুহ একত্রে রাখা | সেজদারত অবস্থায় পুরুষেরা হাঁটু মাটিতে রাখবে, এবং তলপেট উরু হতে আলাদা থাকবে | অপর পক্ষে মহিলারা তাদের তলপেট এবং উরু একত্রে আড়ষ্ট করে রাখবে | দ্বিতীয় সেজদাহ হতে ওঠার সময় আল্লাহু আকবর বলা| সেজদাহ তে ওঠার পর পুরুষেরা বসার ক্ষেত্রে বাম পায়ের উপরে বসা এবং ডান পা ছড়িয়ে রাখা | দুয়া এ সালাওয়াত এবং শেষ বৈঠকে শেষ বৈঠকের দুয়াসমুহ পড়া| এরপর ডান এবং বামে মাথা ঘুরিয়ে সালামের মাধ্যমে নামায শেষ করা| তেহইয়্যাত অর্থাৎ নামাযে বসা অবস্থায় দুই হাত কোলের উপরে রাখা এবং হাতের কজিও আঙ্গুল হাঁটুর উপরে রাখা | সেজদায় হাত এবং পায়ের পাতা কিবলামুখি রাখা এবং হাত কানের সাথে একই সমান্তরালে থাকবে| ৭টি অঙ্গের সমন্বয়ে সেজদা পরিপূর্ণ করা| চার রাকায়াত ফরয নামাযের শেষ দুই রাকআতে শুধুমাত্র সুরা ফাতিহা তিলাওয়াত করা| সুন্নাতে শরিফার সাথে আযঘানে মুহাম্মদি দেওয়া | এবং ফরয নামযের আগে জামাত কিংবা একাকি উভয় ক্ষেত্রে ইকামাত দেওয়া] নামাযের মুস্তীহাবসমুহঃ হানাফি মাযহাব অনুযায়ী নামাযের মুস্তাহাবসমুহ হল- জামায়াতে নামাযের ক্ষেত্রে মুয়াযযিন ইকামাতে হাইয়া আলাস সালাহ বলার পরও বসে না থাকা এবং সাথে সাথে দাড়িয়ে যাওয়া | তাকবিরে ইফতিতাহ এবং বিতরের নামাযের তাকবির কুন্ুতের সময় হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের লতি স্পর্শ করা| তারা যখন নামাযে হাত বাঁধবে, হাত শক্ত করে বাধা | কিয়ামরত অবস্থায় সেজদার জায়গায় নযর রাখা | রুকু এবং সেজদায় রুকুর তাসবিহ এবং সেজদার তাসবিহ যথাযথভাবে পাঁচ থেকে সাতবার পাঠ করা (রাবিবয়াল আযিম এবং রাবিবয়াল আলা) | রুকুর সময় পায়ের পাতার দিকে নযর রাখা | রুকুতে শরীর বাঁকানোর সময় দুইপা একত্রে রাখা| পুনরায় কিয়াম করার জন্য ওঠার পর বাম পায়ের পাতা ডান পা হতে আলাদা করা| সেজদায় মাটিতে বা মেঝেতে কপাল ঠেকানোর পূর্বে নাক স্পর্শ করানো| সেজদার সময় নাকের উভয় পাশে দেখা| সালাম ফিরানোর সময় উভয় কাধের দিকে তাকানো | সালামের সময় জামায়াতে নামাযের ক্ষেত্রে ইমামের বাম পার্শের মুসল্লিরা এই নিয়ত করবে যে সে ইমাম সাহেব, হাফাযার ফেরেশতাসমুহকে এবং জামাতের মুসলিমদের সালাম দিচ্ছে| ইমামের ডান পার্শে অবস্থানকারী মুসল্লিরা এই নিয়ত করবে যে হাফাযার ফেরেশতাসমুহ এবং জামাতের মুসল্লিদের সালাম দিচ্ছে| কোন ব্যক্তির দুই পার্শে যদি কোন মুসল্লি না থাকে তবে সে নিয়ত করবে যে হাফাযার (১) ফেরেশতাসমুহকে সালাম দিচ্ছে | নামাযের সময় শরীরের ঘাম না মোছা| কাশি এবং গোঙ্গানি জাতীয় শব্দ এড়িয়ে যাওয়া] তাহিয়্যাআাত অর্থাৎ নামাযের বৈঠকে বসা অবস্থায় উরুর উপর নযর রাখা | এবং ইমামের ক্ষেত্রে নামাযের শেষে জামায়াতের মুসল্লিদের দিকে মুখ ফিরানো| [১] অনুগ্রহপূর্বক হাফাঘা বা কিরামান কাতেবিন সম্পর্কে বিস্তারিত জানতে হাকিকাত কিতাবের প্রকাশিত বিশ্বাস এবং ইসলাম নামক কিতাবের ঈমানের মৌলিকত্ব নামক অধ্যায়ের একুশ নম্বর পরিছেদ দেখুন |
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।