মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

একজন নারী শুধুমাত্র নারীদের মাঝেই এগুলো করতে পারবে এবং সে এগুলো রেকর্ড করতে পারবে না এবং পরে এগুলো প্রচার করতে পারবে না| তবে বসে থাকা বা ওযু ছাড়া কোন ব্যক্তি বা কোন জন্তুর বাহনে আরহিত কেউ আযান দিলে তা মাকরুহ হবে তবে এদের দেওয়া আযান পরে আবার পুনরায় দিতে হবে না| আযান মিনারে বা বাহিরে দিতে হবে মসজিদের ভেতরে দেওয়া যাবে না| তালহিনের মত করে আযান দেওয়া মাকরুহ অর্থাৎ এমনভাবে আযানের শব্দগুলোকে প্রলম্বিত করা যে এটি অর্থ পরিবর্তন করে ফেলে| আযান আরবি ছাড়া অন্য কোন ভাষায় হতে পারবে না| ফাতওয়ায়ে হিন্দিয়্যা নামক কিতাবে উল্লেখ রয়েছে, মুয়াজ্জিনের চিৎকার দিয়ে আযান দেওয়া মাকরুহ | ইবনে আবেদীন রাহমাতুল্লাহ আলাহির মতে, কোন উচু স্থানে দাঁড়িয়ে আযান দেওয়া সুন্নাত যাতে করে অনেকে এটি শুনতে পায়] একের অধিক মুয়াজ্জিনের একত্রে আযান দেওয়া জায়েয তাছাড়া লাউড স্পিকারের সাহায্যে আজান বা ইকামত দেওয়া ঠিক নই| হাদিস শরিফের মধ্যে উল্লেখ আছে, যদি কেউ বিদয়াত করে, তার কোন ইবাদাতই কবুল হবে না| যদিও লাউড স্পীকার থেকে আসা শব্দ মানুষের স্বরের মতই তবুও এটি প্রকৃত স্বর নয় | (একদল বিশেষজ্ঞ উলামার মতে) এটি ম্যগ্েটিসম এর মাধ্যমে তৈরি শব্দ| যখন কেউ লাউড স্পীকারগুলো কাবার দিকে না ফিরিয়ে অন্য দিকে ফিরিয়ে রাখে তখন গুনাহ দ্বিগুণ হয়ে যায়| এজন্য প্রতি মহল্লায় একটি মসজিদ থাকা উচিত] এতে করে প্রতি মহল্লায় আজান দেওয়া হবে এবং মহল্লার সবাই শুনতে পাবে| একত্রে আজান দেওয়াকে বলে আজান এ জাওহাক। হৃদয় কাড়া স্বরে আজানের ধ্বনিগুলো দূর হতে শোনা যাবে| হৃদয় ও আত্মাকে আলোড়িত করবে এবং ঈমান মজবুত করবে| মুয়াজ্জিন তার আযান এবং ইমাম তার কিরাত এমনভাবে পাঠ করবে যে জামাতের লোকজন এবং আশেপাশের লোক শুনতে পারে | বেশি উচ্চ স্বরে বা চিৎকার দিয়ে আজান বা কিরাত মাকরুহ| এটিও লাউড স্পীকারের অপ্রয়োজনীয়তা প্রমান করে| এক কথায় বিশেষজ্ঞ উলামার মতে লাউড স্পিকারের আযান আযান নয়| আযান এ মুহাম্মাদি হল মুয়াজ্জিনের কণ্ঠ উচ্চারিত আযান | হাদিসে বর্ণিত আছে, শেষ দিবস ঘত ঘনিয়ে আসবে কুরআনে কারিম মিজমারের সাথে পড়া হবে| এটি আল্লাহর উদ্দেশ্যে পড়া না হবে না| অনেকেই আছে যারা কুরআন তিলাওয়াত করে কিন্তু কুরআন তাদের অভিশাপ দেয়| এমন একটা সময় আসবে যখন মুয়াজ্জিনরা হবে সৰ থেকে নিচ| এটি আল্লাহর সন্তুষ্টির জন্য তিলাওয়াত করা হবে না| শুধুমাত্র আত্মতুষ্টির জন্য পাঠ করা হবে| মিজমার অর্থ বাদ্যযন্ত্রসহ| লাউড স্পীকারও একটি বাদ্যযন্ত্র! মুয়াজ্জিনদের এই হাদিস শরীফ অনুযায়ী ভীত হওয়া উচিত| এবং লাউড স্পীকার পরিত্যাগ করা উচিত] অনেকে বলেন, লাউড স্পীকার প্রয়োজন কারণ এটি শব্দ দুরে নিয়ে যায়| আমাদের নবিজি বলেছেন, আমাকে যেভাবে ইবাদত করতে দেখ তোমরাও সেভাবে ইবাদত কর| যে ব্যক্তি ইবাদতে পরিবর্তন করল সে নতুন কিছু বিষয় সংযোজন করল| এটা বলা সঠিক নয় যে আমরা দ্বীনে নতুন কিছু প্রয়োজনীয় বিষয় সংযোজন করছি| ইসলামিক স্কলাররা শুধুমাত্র জানেন কথায় পরিবর্তন দরকার| তাদের মুজতাহিদ বলা হয়| তারা নিজের মত করে কিছু পরিবর্তন

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।