স্পর্শ করবেনা আলাদা থাকবে | পায়ের পাতা কিবলার দিকে মুখ করে থাকবে | রুকু এবং সেজদার সময় পায়ের গোড়ালি একে অপরকে স্পর্শ করে রাখা সুন্নাত| নারীরা নামাযের শুরুতে তাদের কাঁধ বরাবর হাত উঠাবে|...... তারা বুকের উপরে দুই হাত বার্ধবে| বাম হাতের উপরে ডান হাত থাকবে | রুকুতে যাওয়ার সময় সামান্য ঝুকবে| রুকুতে তার কোমর এবং মাথা একই সমতলে থাকবে না| রুকু এবং দুই সেজদার সময় হাতের আঙ্গুলগুলি ছড়িয়ে থাকবে না| আঙ্গুলগুলি একটি অপরটির সাথে যুক্ত থাকবে| সে তার হাত হাটুর উপরে রাখবে এবং হাত বেকে থাকবে| সে হাটুর উপর ভর দেবে না | সেজদার সময় দুই হাত মাটিতে ছড়িয়ে দিবে এবং কনুই উদরের সাথে লেগে থাকবে| তার উদর এবং উরু স্পর্শ করে থাকবে| তাশহুদে বসার সময় নারীরা তাদের পা ডান দিকে ছড়িয়ে রাখবে| নখগ্ডলো হাঁটুর দিকে ফেরানো থাকবে | আংগুল পরস্পরের সাথে লেগে থাকবে| মেয়েদের জন্য নিজেদের মধ্যে এমনকি পুরুষদের সাথে জামাতে অংশ নেওয়া মাকরুহ | তাদের জন্য ঈদের নামায এবং জুময়ার নামায আদায় ফরয নয়] অন্য কথায় আল্লাহ্ তাদের উপর এই দুই নামায আদায়ের আদেশ দেননি] (এর বিস্তারিত অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের একুশ এবং বাইশ নামক অধ্যায়ে বর্নিত রয়েছে) তারা কুরবান ঈদের সময়ের ফরয নামাযের শেষের তাকবীরে তাশরিফ আস্তে বলবে| ফজরের নামায শুরুর ওয়াক্তে আদায় করা তাদের জন্য মুস্তাহাব নয়| তারা নামাযের সময়ের পাঠ করা দুয়াসমুহ উচ্চস্বরে পাঠ করবে না| এখানেই ইবনে আবেদীন অনুবাদের ইতি | সাইয়্যিদ আহমাদ হামাওয়া বিন মুহাম্মাদ মক্কী রহমাতুল্লাহি তায়ালা আলাইহি (১০৯৮, ১৬৮৬খ্ি) তার উয়ুন উলবেসাইর কিতাবে যাযেয় আল আবেদীন বিন ইব্রাহিম ইবনি নুজাইম ইমিসরি রহমাতুল্লাহ [৯২৬-৯৭০ হিজরি, ১৫৬২ খ্রিস্তব্দ, মিশর] এর লিখিত এশবাহ কিতাবের একটি বর্ণনা, এখানে তিনি বলেছেন, মেয়েদের শেভ করা কাটা বা কোন কেমিক্যাল ব্যবহার করে চুল কাটা বা ফেলে দেওয়া মাকরুহ | তবে তাদের চুল কান বরাবর ছোট করা জায়েজ যাতে তাদের ছেলেদের সাদৃশ্য না দেখা যায়| মেয়েদের জন্য আযান এবং ইকামত দেওয়া মাকরুহ| সে বাহিরে লম্বা কোন সফরে তার স্বামী বা মাহরামকে ছাড়া একাকি সফর করতে পারবে না| [১] সে হজের সময় তার মাথা উন্মুক্ত করবে না| সে সাফা এবং মারওয়া এর মাঝে সায়ি করবে যদিও তার মাসিক থাকে| সে কাবা থেকে নির্দিষ্ট পরিমান দূরত্ব থেকে তাওয়াফ করবে| মহিলারা খুতবা দিতে পারবে না| কারণ এটি সহিহ যে তার কণ্ঠও আওরাত| একজন মহিলা অবশ্যই জানাজা বহন করবে না| সে মুরতাদ হলেও তাকে হত্যা করা হবে না| হদ্দ এবং কিসাসের ক্ষেত্রে সে কোন সাক্ষী হিসাবে গণ্য হবে না| সে অবশ্যই মসজিদে ইতিকাফ করতে পারবে না| [২] তার জন্য মেহেদি হাত এবং পায়ের পাতা রাঙ্গানো জায়েয] সে অবশ্যই নেইল পালিশ ব্যবহার করবে না| সে সম্পত্তি, সাক্ষী এবং নাফাকা প্রদানের ক্ষেত্রে পুরুষের অর্ধেক হিসাবে গণ্য হবে| [৩] একজন মুহসিনা নারী কখনো কোরে যায় না, জজ কিংবা ডেপুটি তার বাড়িতে যায়| একজন মুহসিনা নারী হল সে যেবিবাহিত| অনুগ্রহ করে দশম অধ্যায়ের পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় দ্রষ্টব্য| তাছাড়া একই অধ্যায়ের কাজাফ এর জন্য হাদ্দ নামে উল্লেখিত অনুচ্ছেদও দ্রষ্টব্য] একজন যুবতী মেয়ে কোন নামাহরামকে অভিবাদন দেয় না কিংবা তাকে সান্তনা প্রদান করেন না| হাচি দিলে উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে কোন নামাহরামকে আকৃষ্ট করেন না| সে নামাহরামের
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।