নামায আদায়ের পদ্ধতিঃ নামাযে চারটি গুরুত্বপূর্ণ আহকাম রয়েছে| যথাঃ ফরয, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব| হানাফি মাযহাব অনুযায়ী দুই হাত কান বরাবর উঠানো সুন্নাত| হাতের তালু কিবলাহমুখী রাখা সুন্নত | পুরুষদের তাকবিরে দুহাতে কানের লতি স্পর্শ করা এবং মেয়েদের কাধ বরাবর উচ্চতায় হাত তোলা মুস্তাহাব| এবং আল্লাহু আকবর বলা| আল্লাহু আকবর বলার পর দুই হাত নামিয়ে নেওয়া সুন্নত| এরপর বাম হাতের উপর ডান হাত রাখতে হবে| পুরুষদের জন্য নাভির নিচে এবং মেয়েদের জন্য বক্ষের উপরে হাত বাধা সুন্নত] পুরুষদের জন্য ডান হাত দিয়ে বাম হাতের কঞ্জি ধরা মুস্তাহাব| নামাযে ইমাম, মুসল্লি কিংবা কেউ যদি একাকি নামায আদায় করে সকলের জন্য “সুবহানাকা” (১) পাঠ সুন্নাত| এরপরে ইমামের জন্য কিংবা কেউ যদি একাকী নামায আদায় করে তার জন্য আউজুবিল্লাহ্, বিসমিল্লাহ্ পাঠ সুন্নাত| এরপর ফাতিহা শরিফ তিলাওয়াত এবং এর সাথে কুরআনের ন্যুনতম ৩ আয়াত পরিমান তিলাওয়াত ওয়াজিব] সুন্নাত নামাযসমুহে বিতর সালাতের প্রতি রাকাত এবং একাকি আদায়ের সময় ফরয নামাযসমূহের প্রথম দুই রাকাতে কুরআনে কারিম থেকে কম পক্ষে এক আয়াত পরিমান তিলাওয়াত ফরয | ১ (সুবহানাকা এভাবে বলা হয় যে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লাইলাহা গাইরুকা| রুকুতে মাথা এবং শরিরের উপরের অংশ ঝোকানো ফরয| তিনবার সুবহানাল্লাহ বলার সমপরিমাণ সময় রুকুতে অবস্থান ওয়াজিব| তিনবার সুবহানা রাবিবয়াল আলা পাঠ সুন্নাত| পাঁচবার বা সাতবার পাঠ মুস্তাহাব| রুকু থেকে দাঁড়ানোর পর এবং দুই সিজদার মাঝে বিরতিতে কমপক্ষে একবার সুবহানাল্লাহ পাঠ করার সমপরিমাণ সময় অবস্থান করা ইমাম আবু ইউসুফ এর মতে ফরয] তাছাড়া তারাফাইন অর্থাৎ ইমাম আবু হানিফা এবং তার সাগরেদগণের মতে এটি ওয়াজিব| তবে কিছু আলেমগণের মতে এটি সুন্নাত| সেজদায় কপাল জমিনে ঠেকানো ফরয| একবার সুবহানাল্লাহ বলা পরিমান সময় অবস্থান করা ওয়াজিব| তিনবার সুবহানা রাবিবয়াল আলা বলা সুন্নাত এবং পাঁচ কিংবা সাত বার বলা মুস্তাহাব| ইবনে আইদীন রাহমাহুল্লাহ তায়ালার বর্ণনা মতে, সেজদার সময় প্রথমে হাঁটু তারপর দুই হাত, এরপর নাক এবং সবশেষে কপাল মাটিতে রাখতে হবে | হাতের আঙ্গুল এবং কান একই লাইন বরাবর থাকবে| শাফি মাযহাব অনুযায়ী দুই হাত কাধ বরাবর থাকবে| কমপক্ষে একটি পায়ের পাতা মাটিতে স্পর্শ করে রাখা ফরয| জমিন এতোটা শক্ত হতে হবে যাতে কপাল জমিনের ভেতরে দেবে না যায়| কার্পেট বা ম্যাট বিছিয়ে কিংবা গম বা শস্য জমিনে ছড়িয়েও এটি প্রস্তুত করা যায়| জমিনে স্থাপিত টেবিল, সোফা বা অন্য কোন পরিবহনও জমিন হিসাবে সাব্যস্ত| দোলনা, কাপড় বা ম্যাট গাছের সাথে ঝুলিয়ে দলনার মত করে বাধলে এগুলো জমিন হিসাবে গ্রহণযোগ্য নয়| ধান, ভুট্টো শন বীজ ইত্যাদি পিচ্ছিল জিনিষের উপরে সেজদাহ সহি হবে না| এগুলো যদি বস্তায় থাকে তাহলে তার উপরে সহিহ হবে| যদি সেজদার জায়গা অর্ধেক জারা পরিমান হয় অর্থাৎ পায়ের পাতা রাখার স্থান থেকে বারোটি আঙ্গুলের মিলিত প্রস্থের সমান হলে নামায সহিহ হবে| তবে এরুপ করা মাকরহ| সেজদার সময় দুই কনুই দেহ হতে দুরে থাকবে এবং উদর সমন্ধিয় অঞ্চল উরুকে
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।