কোন ব্যক্তি ঘদি নিজের দ্বারা না ঘটিয়ে অন্য কোন কারণে অবচেতন বা অজ্ঞান হয়ে পড়ে এবং এ অবস্থায় ছয় ওয়াক্ত নামাজের সময় অবধি থাকে তবে তাকে জ্ঞান ফেরার পর ওই ছয় ওয়াক্তের নামায কাযা করতে হবে না] সে অচেতন অবস্থায় যে কয় ওয়াক্ত নামাযই হোক না কেন এগুলো আদায়ের জন্য অন্য কাউকে ওসিয়তের প্রয়োজন নেই| সে সুস্থ হয়ে নামাযের কাযা আদায় করে দেবে| (অফুরন্ত নিয়ামত কিতাবের পঞ্চম খণ্ডের একুশ অধ্যায় দ্রষ্টব্য) ইবনে আবেদীন রাহ্মাতুল্লাহ আলাইহি বলেছেন, সুস্থ কোন ব্যক্তির জন্য তার ওযু বা তায়াম্মুমের সময় অপরিহার্য অঙ্গসমুহ অন্য কাউকে দিয়ে ধোয়ানো মাকরুহ | তবে দ্বিতীয় কোন ব্যক্তি যদি ওযুর পানি এগিয়ে দেয় কিংবা অঙ্গসমুহে পানি ঢেলে দেয় তবে তার অনুমতি রয়েছে | যদি তার নামাজের বিছানা কিংবা কাপড়ে কোন নাজাছাত বা ময়লা লেগে থাকে যা পরিবর্তন করা তার জন্য ঝামেলা বা তৎক্ষণাৎ সম্ভব নয় তবে সে ওই অবস্থায় নাজাছাত যুক্ত অবস্থায়ই নামায আদায় করে নেবে| তাছাড়া আহত স্থানে ব্যাবহৃত সমান কাঠের টুকরো, প্লাস্টার কিংবা অয়েন্তমেন্ট যদি খসে পড়ে এবং ক্ষত স্থান সুস্থ হয়ে যায় তবে পূর্বেকৃত তায়াম্মুম বা মাসেহযুক্ত ওযু ভেঙ্গে যাবে| তার আক্রান্ত স্থান যদি সুস্থ হয়ে থাকে কিন্তু উপরের ব্যান্ডেজের প্রলেপ যদি আলাদা না হয় এমতাবস্থায় দি তাকে কোন ক্ষতি ছাড়া খুলে ফেলা যায় তবে তার পূর্বেকৃত ওযু বা তায়াম্মুম ভেঙ্গে যাবে] আল্লাহ সুবাহানাহু তায়ালা তার প্রিয় বান্দাদের অসুখ এবং যন্ত্রণা এজন্য দিয়েছেন যাতে করে তাদের গুনাহ মাফ হয় এবং জান্নাতে তাদের নিয়ামত আরও বেড়ে যায়| তাদের প্রার্থনা যন্ত্রণাময় এবং কষ্টকর | এর বিনিময়ে তিনি তাদের জীবনকে আরও সহজ করে দেন, দুনিয়াবি কাজ কর্মে সফলতা প্রদান করেন এবং রিঘিকে বরকত দেন| (খাদ্য, পানীয়, অন্যান্য প্রয়োজন যা আল্লাহ্ তায়ালা তার সকল বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন| অফুরন্ত নিয়ামত কিতাবের ষষ্ঠ খণ্ডে রিযকের বিষয়ে আরও বিস্তারিত রয়েছে) যারা তার ইবাদতকে অবহেলা করে তিনি তাদের সমপরিমান বরকত এবং সহজ সাধ্য তা দেন না| এ ধরনের মানুষ পরিশ্রম কপটতা ধোকা এবং বিশ্বাস ঘাতকতার মাধমে অনেক অর্থ উপার্জন করে এবং সুখী ও অনিয়ন্ত্রিত জীবন অতিবাহিত করে যা বেশিদিন স্থায়ী হয় না| অল্প সময়ের ভিতরেই তারা হসপিটাল এবং কারাগারে কিংবা অনুতাপের অন্তর দহনের মাধ্যমে তাদের বাকি জীবন পার করে| আর পরকালে তাদের জন্য রয়েছে অপরিসীম আজাব | ইস্তিঞ্জা, ইত্তিবরা এবং ইস্তিনকা ইস্তিঞ্জা মানে যৌনাঙ্গ পানি দিয়ে ধৌত করা, ইস্তিবরা অর্থ প্রত্রাবের পর ততক্ষণ অপেক্ষা, হাটাহাটি বা অন্য কিছু করা ৫১ যতক্ষণ মুত্রনালি আর ভেজা না থাকে | আর ইস্তিনকা বলতে বোঝায় শারীরিক পবিত্রতা অঞ্জনের বিষয়ে অন্তরে পরিপূর্ণ আশ্বস্ত হওয়া] চার ধরনের ইস্তিগ্জা রয়েছেঃ
— পৃষ্ঠা ৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।