করবে তবে এদের যে কারো দ্বারা তাকে ওযু করে নিতে হবে| এরুপ কোন ব্যক্তি না পাওয়া গেলে সে তায়াম্মুম করে নিবে] ইমাম আযম আবু হানিফার মতে তাকে ওযু করতে সাহায্য করার জন্য অর্থের বিনিময়ে কাউকে নিয়োগ দেওয়ার ৫১ প্রয়োজন নেই| কোন ব্যক্তি যদি তায়াম্মুম করতেও না পারে তবে সে তার নামায ক্বাযা হিসাবে ছেড়ে দিবে| এমন কি স্বামী স্ত্রীরও ওযু করার জন্য নামায আদায়ের জন্য একে অপরকে সাহায্য করার আবশ্যকতা নেই | তবে স্বামীর উচিৎ সত্রীকে সাহায্য করতে বলা| কোন ব্যক্তি গ্রাম এবং শহরের বাইরে থাকায় গরম পানি না পেলে এবং ঠাণ্ডা পানি দিয়ে গোসল করায় অসুস্থ হওয়ার ভয় থাকলে সে তায়াম্মুম করে নিবে| শহর এলাকার ক্ষেত্রেও একই ফতোয়া প্রযোজ্য কোন বাক্তির গোসল বা ওষুর অঙ্গের অর্ধেকের বেশি অংশে ক্ষত বা যন্ত্রণা থাকে তবে সে গোসল বা ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নিবে| তার ক্ষতের পরিমান যদি ওযু বা গোসলের অঙ্গের অর্ধেক হয়ে থাকে তবে সে তার সুস্থ অংশসমুহ পানি দ্বারা ধৌত করবে এবং ক্ষতের উপরে মাসেহ করে নিবে | মাসেহ তার জন্য ক্ষতিকর হলে ব্যান্ডেজের উপর দিয়ে মাসেহ করে নিবে| যদি এটিও তার জন্য ক্ষতিকর হয় তবে তাকে মাসেহ করতে হবে না| তার মাথায় যদি কোন ক্ষত থাকে যা মাসেহ করার ফলে ক্ষতির আশংকা থাকে তবে এক্ষেত্রে সে মাসেহ করা থেকে মুক্ত| কোন ব্যক্তির যদি এরুপ অংশে ক্ষত থাকে যা ওযুর সময় ঘোত করা ফরয যেমন হাত বা মুখ মণ্ডল, তবে সে তায়াম্মুমও করতে পারবে না| এ ক্ষেত্রে সে ওযু ছাড়াই নামায আদায় করে নিবে এবং তাকে ওই নামায পুনরায় আদায় করতে হবে না| তার মুখমণ্ডল সুস্থ থাকলে সে তা ধৌত করবে| তাকে সাহায্য করার মত কেউ না থাকলে সে মাটিতে বা বালিতে তার মুখমণ্ডল ঘষে নিবে] কার এক হাত যদি ভাঙ্গা, ক্ষত, কাটা কিংবা অবশ থাকে তবে সে অন্য হাত দিয়ে ওযু সম্পন্ন করবে| তার উভয় হাতই একই রকম হলে সে মাটির সাথে মুখ মণ্ডল মর্দন করে নিবে| যদি তার হাত বা কোন অঙ্গে প্লাস্টার, অয়েন্তমেন্ট ব্যান্ডেজ বা এরুপ কোন প্রলেপ থাকে যা খুলে ফেলে মাসেহ বা ধৌত করা সম্ভব নয় তবে সে তার উন্মুক্ত উল্লেখযোগ্য অঙ্গসমুহ এবং এর মাঝের অংশগুলো মাসেহ করে নিবে| তবে সম্ভব হলে প্লাস্টার, ব্যান্ডেজ, কাঠের প্রলেপ দেওয়া আক্রান্ত স্থান হতে এগুলো খুলে ফেলে আক্রান্ত স্থানে মাসেহ এবং সুস্থ স্থানসমূহ ধুয়ে নিতে হবে| এই বিষয়গুলি ওযু অবস্থায় করা আবশ্যকীয় নয় এবং এর কোন নির্দিষ্ট সময় রেখা নেই] সুস্থ পা ধুয়ে ফেলা এবং অপর আক্রান্ত পা মাসেহ করে নেওয়াও জায়েয | আক্রান্ত স্থানে যে প্রলেপ বা অন্যান্য আস্তরন রয়েছে তা যদি ক্ষত সুস্থ হওয়ার পূর্বে খসে পড়ে তবে তার ওযু ভেঙ্গে যাবে না| তাছাড়া একবার যে ব্যান্ডেজের উপর মাসেহ করা হয়েছে তা পরিবর্তন করলেও ওযু ভাঙ্গবে না| সুতরাং কোন ব্যক্তির যদি নখ কিংবা অন্য কোন আক্রান্ত স্থানে ব্যান্ডেজ, অয়েন্তমেন্ট বা প্রলেপ থাকে যা অপসারন করে উক্ত স্থান ধৌত করা বা মাসেহ করা তার জন্য ক্ষতিকর তবে সে উক্ত স্থান ব্যান্ডেজ বা প্রলেপের উপরই মাসাহ করে নিবে| মাসেহ করাও ক্ষতিকর হলে মাসেহ ব্যতীতই তার ওযু বা তায়াম্মুম হয়ে যাবে| যেহেতু অন্যান্য তিন মাযহাবেও একই মত রয়েছে সেহেতু এ ক্ষেত্রে অন্য মাযহাবে তাকলিদ করা নিষ্প্রয়োজন| ইবনে আবেদীন নামক কিতাবে উক্ত অয়েন্তমেন্টকে চটাবা এরুপ বন্ধন ফলক হিসাবে উল্লেখ করা হয়েছে| তবে কারো দাঁতের ফিলিং বা বাধাই অন্য বিষয় |
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।