মিফতাহুল জান্নাহ
/ ২২১
📝 লেখা 📖 পিডিএফ

যখন যহরের সালাত এর ওয়াক্ত শেষ হতে অল্প কিছু সময় বাকি থাকবে তখন সে তায়াম্মুম করে যহরের সালাত আদায় করে নিবে| ধরা যাক ওই ব্যক্তি যদি দিবসের শেষ ভাগে এসে অর্থাৎ আসরের সালাতের সময় এসে পানির সন্ধান পায় তবে কি তার পুনরায় ফজর এবং যহরের সালাত আদায় করতে হবে কিনা? এই ব্যাপারে ইসলামিক স্কলারগণের মধ্যে ভিন্নমত রয়েছে| এক পক্ষের মত অনুযায়ী তাকে আদায় করে নিতে হবে অপর পক্ষের আলেমদের মতে আদায় করা লাগবে না| এই বিষয়ের সিদ্ধান্ত সাহেব এ তারতিব অনুযায়ী হওয়া বাঞ্ছনীয় | কোন বাক্তির যদি বহনকারী গাধার পিঠে তার প্রয়োজনীয় পানি থাকে এবং সে গাধাটি হারিয়ে ফেলে| এই অবস্থায় নামাযের সময় হলে সে তায়াম্মুম পূর্বক নামায আদায় করে নিবে| তবে নামাযরত অবস্থায় সে গাধার ডাকের আওয়ায শুনতে পাওয়ার সাথে সাথে তার ওযু ভেঙ্গে যাবে| কোন ব্যক্তি যদি ঘোড়ায় ভ্রমন করে এবং ঘোড়া হতে নেমে ওযু করে নামায আদায় করতে গেলে তার দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সে ঘোড়ায় আরোহনরত অবস্থায় তায়াম্মুম করে নামায আদায় করে নিবে| কেউ যদি প্রচণ্ড ঠাণ্ডার মাঝে ভ্রমন করে থাকে যে এই অবস্থায় ফরয গোসল করতে গেলে তার অসুস্থহ ওয়ার সম্ভাবনা থাকে| তবে সে তায়াম্মুম করে নামা আদায় করে নিবে | ভ্রমনে যাওয়ার সময় যাত্রার অন্যান্য সরাঞ্জামাদির সহিত এক টুকরো ইট বা টিলা নেওয়া উচিত| যাতে করে সে যদি এমন স্থানে পৌছায় যেখানে চারপাশের সব কিছুই ভেজা তখন ওই টিলা বা ইটের টুকরা দিয়ে তায়াম্মুম করে নিতে পারে| যদি ঈদের নামাযের সময় ওযু ভেঙ্গে যায় এবং পুনরায় ওযু করে নামাযে অংশ নিতে গিয়ে যদি তার নামায ধরতে দেরি হয়ে যাওয়া বা ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে সে ওই অবস্থায়ই তায়াম্মুম করে নামাযে যোগ দিবে| (১) এটা ইমাম আযমের মত] তাছাড়া অন্যান্য ইমামগণের কওলের মতে সম্ভব হলে ওযু করে নিতে হবে| এটি (আহমেদ বিন মুহাম্মাদ বিন ইসমাইল) দ্বারা বর্ণিত, এবং তাহতাবীর টীকায় (আবুল ইখলাস হাসান বিন আম্মার) শেরবালির মেরাকএলফেলা, গ্রন্থে বর্ণিত রয়েছে, অসুস্থতা তায়াম্মুমের জন্য একটি ওজর| তবে সুস্থ ব্যক্তি যদি এই ভয়ে ওযু করতে না চায় যে ওযুর ফলে তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি তার জন্য ওজর নয়| যে সকল আলেমগণের মতে, সুস্থ ব্যক্তি রোযা রাখলে অসুস্থ হওয়ার ভয় থাকে তার জন্য রোযা কাযা করা জায়েয, তাদের মতে সুস্থ ব্যক্তির অসুস্থ হওয়ার ভয় থাকলে প্রয়োজনে তায়াম্মুম করাও জায়েয| অসুস্থ হওয়া বলতে সাধারানত ৪টি বিষয় বোবায়, পানি হয়ত তার জন্য ক্ষতিকর হবে| নড়াচড়া হয়ত তার জন্য ক্ষতিকর হবে| কেউ হয়ত পানি ব্যবহারে অক্ষম হতে পারে] কেউ কেউ হয়তবা তায়াম্মুম করতেও অক্ষম হতে পারে | [১ ইমাম আৰু ইউসুফ এবং ইমাম মুহাম্মাদ শায়বানি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর দুইজন মহৎ ছাত্র | ক্ষতি বিবেচনার ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে| ব্যক্তি যদি প্রচণ্ড অনুভব করতে পারে যে পানি ব্যবহার তার জন্য ক্ষতিকর তবে অথবা কোন মুসলমান আদিল বিশেষজ্ঞ ডাক্তার যদি তাকে সতর্ক করে থাকে | যদি আদিল মুসলমান ডাক্তার না পাওয়া যায় তবে এরুপ ডাক্তার যার পাপসমুহ জনসম্মুখে প্রকাশিত নয় তার দেওয়া পরামর্শও গ্রহণ যোগ্য| যে ব্যক্তি নিজে নিজে ওযু সম্পন্ন করতে অক্ষম সে যদি তাকে সাহায্য করার মত কোন ব্যক্তিকে না পায় তবে তার জন্যও তায়াম্মুম করে নেওয়া জায়েয] তার যদি সন্তান, দাসী কিংবা অন্য কোন বাক্তি থাকে যে বন্ধুত্বের খাতিরে তাকে ওযু করতে সাহায্য

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।