করা গ্রহণযোগ্য| যদি দূরত্ব এক মাইলের কম হয় এবং নামাজের জন্য যথেষ্ট সময় থাকে তবে তায়াম্মুম করা যায়েজ হবে না| [এক মাইল চার হাজার জারের সমান, ০.৪৮ % ৪০০০- ১৯২০ মিটার| হানাফি মাযহাবের মতে |] অন্যদিকে যদি কেহ পানির খোজ করে না পেয়ে তায়াম্মুম করে নামায আদায় করে এবং পরবর্তীতে পানি খুঁজে পায় তাকে কি পুনরায় নামায আদায় করতে হবে? এটি ইসলামি চিন্তাবিদের কাছে প্রশ্ন| এটির উত্তর হল, তাকে পুনরায় নামা আদায় করতে হবেনা] কোন ব্যক্তি যদি ভিজে যায় কিন্তু তারপরও অজু করার মত পানি না পায় এবং তায়াম্মুম করার মত কিছু না পায় তখন সে একটু করো শুকনো টিলা বা মাটির টুকরো নিয়ে তার তায়াম্মুম সম্পন্ন করবে| দলের কয়েকজন যদি তায়াম্মুম করে নেয় কিন্তু এদের মধ্যে একজন পানি দেখতে পায় তৎক্ষণাৎ অন্যান্য সকলের তায়াম্মুম বাতিল হয়ে যাবে| যদি কোন দলের একজন কিছু পানি এনে শুধুমাত্র কোন এক ব্যক্তিকে বলে ওযু করে নিতে তবে সকলের তায়াম্মুম ফাসিদ হয়ে যাবে] কিন্তু সে যদি এরুপ বলে দলের সকলে এখান থেকে ওযু করতে পারবে যদিও সেখানে মাত্র একজনের ওযুর পানি থাকে তথাপি সকলের তায়াম্মুম সহিহ থাকবে | যদি জুনুব হয়ে থাকে এবং সে মসজিদ ব্যতীত অন্য কোথাও পানির সন্ধান না পায়| তখন প্রথমে সে তার ফরয গোসলের জন্য একবার তায়াম্মুম করে নিবে] এরপর পানির জন্য মসজিদে প্রবেশ করবে| সে যদি মসজিদে পানির সন্ধান না পায় তখন নামায আদায়ের জন্য তাকে আরেকবার তায়াম্মুম করতে হবে| কারও যদি মসজিদে অবস্থান কালে ইহতিলাম হয় তবে সে তায়াম্মুম করবে এবং মসজিদ থেকে বেরিয়ে যাবে| কারও যদি হাত না থাকে তবে সে তায়াম্মুম করে নিতে পারবে] তবে এরুপ বাক্তিকে সাহায্য করার মত কেউ থাকলে সে ইস্তিগ্রা থেকে মুক্ত নয় তাকে প্রয়োজনের সময় ইস্তিপ্রা করতে হবে| তবে যদি তাকে সাহায্য করার মত কেউ না থাকে তবে সে ইস্তিপ্রা থেকে অব্যাহতি পাবে| কোন ব্যক্তির যদি হাত এবং পা উভয়ই না থাকে তবে তারাফাইন এর মত অনুসারে তাকে নামায হতে অব্যাহতি দেওয়া হয়েছে | তবে ইমাম আজম আবু হানিফা এবং ইমাম আবু আইয়ুব এর মতে এ অবস্থায়ও উক্ত ব্যক্তিকে নামায আদায় করতে হবে| অপর পক্ষে জুমার নামাযে ক্ষেত্রে তায়াম্মুম জায়েজ নেই | অন্য কথায় ওযুর জন্য সময় নেই কিংবা ওযু করতে গেলে জুমা ছুটে যাবে এমতাবস্থায় তায়াম্মুম করা জায়েয হবে না] এক্ষেত্রে কেউ জুমার নামায আদায়ে সক্ষম না হলে জহরের সালাত আদায় করে নিবে | তাছাড়া দররুল মুখতার গ্রন্থে উল্লেখ আছে খেজুরের রস কিংবা এরুপ কোন বস্তু দিয়েও ওযু করা জায়েজ নয় | কোন ব্যক্তির যদি সফরে থাকা অবস্থায় স্বপ্ন দোষ হয় তবে সে তায়াম্মুম করেই ফজরের সালাত আদায় করে নিবে| এরপর সে তার যাত্রা দুপুরের শেষ ভাগ পর্যন্ত অব্যাহত রাখবে | [১| জুনুব অর্থ যার কোন কারণে অর্থাৎ যৌন সম্পর্ক ৰা স্বপ্ন দোষের কারণে গোসল প্রয়োজন হয় | এ বিষয়ে বিস্তারিত গোসল অধ্যায়ে বর্ণিত রয়েছে | [২] ইস্তিঞ্জা বলতে মল বা মুত্র ত্যাগের পরে শরীরের সামনের বা পেছনের অংশ পরিষ্কার করা| অফুরন্ত নিয়ামত কিতাবের চতুর্থ খণ্ডের ষষ্ঠ অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে |
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।